কাশ্মীর হামলায় আন্তর্জাতিক তদন্তে প্রস্তুত ইসলামাবাদ
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ওই অঞ্চল ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। ভারত অভিযোগ করেছে, হামলাকারীদের আন্তসীমান্ত যোগাযোগ রয়েছে, অর্থাৎ পাকিস্তান থেকে কোনোভাবে সহযোগিতা পেয়েছে তারা। তবে পাকিস্তান সরকার এই অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে।
