আউটসোর্সিংয়ে ঈদ-বৈশাখে প্রণোদনাসহ মাতৃত্বকালীন ছুটি সুবিধা
আউটসোর্সিং সেবা কর্মীদের জন্য 'সেবা গ্রহণ নীতিমালা-২০২৫' জারি করা হয়েছে। সরকারের জারি করা নীতিমালায় বছরে দুটি উৎসবে অর্থাৎ ঈদের সময় এক মাসের সেবামূল্যের অর্ধেক হারে উৎসব প্রণোদনা পাবেন কর্মীরা। বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী প্রণোদনা পাবেন মাসিক সেবামূল্যের এক-পঞ্চমাংশ হারে।
