বাংলাদেশ-ভারত-পাকিস্তানসহ ১৩ দেশের ওপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা দিল সৌদি আরব
হজ মৌসুমকে সামনে রেখে বাংলাদেশসহ ১৩ দেশের ওপর অস্থায়ীভাবে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। এই স্থগিতাদেশ ওমরাহ, ব্যবসায়িক এবং পারিবারিক ভিসার ওপর প্রযোজ্য হবে। তবে এটি আগামী জুন মাসের মাঝামাঝি নাগাদ প্রত্যাহার করা হতে পারে। ৬ এপ্রিল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।
