সনজীদা খাতুনকে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ভিড়
২৫ মার্চ বেলা ৩টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের সংস্কৃতি অঙ্গণের অগ্রণী ব্যক্তিত্ব, সংগীতজ্ঞ ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি সন্জীদা খাতুন। সর্ব সাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য ২৬ মার্চ ছায়ানট সংস্কৃতি-ভবন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় তার মরদেহ। তাকে শ্রদ্ধা জানাতে সেখানে হাজির জন সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই।
