অধ্যাপক ড. আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক দিনের ছুটি
ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের মৃত্যুতে আগামী ১৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক দিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেওয়াজ অনুযায়ী তাঁর প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঢাবির জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
