বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই মাহমুদউল্লাহ; তাসকিন পাবেন মাসে সর্বোচ্চ ১০ লাখ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেন মাহমুদউল্লাহ রিয়াদ। সব ফরম্যাট থেকেই নাম প্রত্যাহার করতে বিসিবিকে নিজেই অনুরোধ করেন তিনি। নতুন এই কেন্দ্রীয় চুক্তির তালিকায় এ+ ক্যাটাগরিতে থেকে মাসে সর্বোচ্চ ১০ লাখ টাকা বেতন পাবেন তাসকিন আহমেদ।
