যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠকের আয়োজক সৌদি আরব
ইউক্রেন সংকট নিরসনে আবারও মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে যাচ্ছে সৌদি আরব। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে আলোচনার আয়োজন করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি। কয়েক সপ্তাহ আগেই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠকের আয়োজন করেছিল সৌদি আরব; যা দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা হিসেবে দেখা হয়েছিল।
