Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
ভারতে টুইটার পোস্টের জেরে মুসলিম সাংবাদিক গ্রেপ্তার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 June, 2022, 12:20 pm
Last modified: 28 June, 2022, 12:27 pm

Related News

  • পাসপোর্ট সূচকে ভারতের অবনতি, নামিবিয়া-উজবেকিস্তানের চেয়েও পিছিয়ে
  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি
  • ভারতের কাছ থেকে 'ব্রহ্মস' ও 'অস্ত্র' ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া
  • ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ
  • যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু

ভারতে টুইটার পোস্টের জেরে মুসলিম সাংবাদিক গ্রেপ্তার

টুইটারে ২০১৮ সালে করা একটি পোস্টের জের ধরে জুবায়েরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
টিবিএস ডেস্ক
28 June, 2022, 12:20 pm
Last modified: 28 June, 2022, 12:27 pm
ছবি: টুইটার

ভারতীয় ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবায়েরকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে সোমবার (২৭ জুন) গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। ভারতের একাধিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। 

গ্রেপ্তারের কারণ হিসেবে দিল্লি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, টুইটারে ২০১৮ সালে করা একটি পোস্টের জের ধরে জুবায়েরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই মামলার তদন্তের স্বাপেক্ষে জুবায়েরকে ডাকা হয়েছিল। উপযুক্ত প্রমাণের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

এদিকে অল্ট নিউজের আরেক সহ-প্রতিষ্ঠাতা প্রতীক সিনহা এক টুইটের মাধ্যমে জানিয়েছেন, গ্রেপ্তারের আগে জুবায়েরকে কোনো নোটিশ দেওয়া হয়নি।

তিনি বলেন, "তাকে (জুবায়ের) বর্তমানে এক ঘণ্টারও বেশি সময় ধরে বুরারিতে একটি পুলিশ বাসের মধ্যে আটকে রাখা হয়েছে।" পুলিশ জুবায়েরের রিমান্ড মঞ্জুরের চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি। 

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যে পোস্টকে কেন্দ্র করে জুবায়েরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, তাতে জুবায়ের হিন্দু দেবতা হনুমানের নামানুসারে একটি হোটেলের নামকরণের কথা বলেছিলেন। ওই বক্তব্য 'অত্যন্ত প্ররোচনামূলক' এবং তা হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত হেনেছে এমন অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে।

দিল্লি পুলিশ বলছে, মানুষের মধ্যে ঘৃণা ছড়াতে ইচ্ছাকৃতভাবেই ওই পোস্ট করা হয়েছিল। সেইসঙ্গে পুলিশের দাবি, পোস্টটির কারণে সামাজের শান্তি বিঘ্নিত হতে পারতো।

তবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা প্রতীক সিনহা। বিষয়টি নিয়ে তিনি দাবি করেন, ২০২০ সালের একটি মামলার তদন্তের জন্য জুবায়েরকে তলব করেছিল দিল্লি পুলিশের স্পেশাল সেল। যে মামলায় ইতোমধ্যে সুরক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু আজ (সোমবার) সন্ধ্যায় ৬টা ৪৫ মিনিট নাগাদ তাদের জানানো হয়, অন্য একটি এফআইআরের ভিত্তিতে জুবায়েরকে গ্রেপ্তার করা হয়েছে। এ কারণে কোনো নোটিশ দেওয়া হয়নি আগে থেকে। বারবার আর্জি জানানো হলেও এফআইআরের কোনো কপি তাদেরকে দেওয়া হয়নি বলে দাবি করেন প্রতীক।

  • সূত্র: র‍য়টার্স, হিন্দুস্তান টাইমস 
     
Related Topics

টপ নিউজ

মুসলিম সংবাদিক গ্রেপ্তার / ভারত / দিল্লি পুলিশ / ধর্মীয় অনুভূতিতে আঘাত / ধর্মীয় অনুভূতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
    ‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১
  • ছবি: এএফপি
    দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
    রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
  • ছবি: সিসিটিভি
    চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড
  • ফাইল ছবি
    বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

Related News

  • পাসপোর্ট সূচকে ভারতের অবনতি, নামিবিয়া-উজবেকিস্তানের চেয়েও পিছিয়ে
  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি
  • ভারতের কাছ থেকে 'ব্রহ্মস' ও 'অস্ত্র' ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া
  • ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ
  • যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু

Most Read

1
ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
খেলা

‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১

3
ছবি: এএফপি
খেলা

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান

4
রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
অর্থনীতি

রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ

5
ছবি: সিসিটিভি
আন্তর্জাতিক

চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

6
ফাইল ছবি
অর্থনীতি

বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]