Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
বাহরাইন, কাতার, কুয়েত, জর্ডানের মার্কিন স্থাপনায় হামলা ইরানের

আন্তর্জাতিক

আল জাজিরা
18 July, 2026, 11:35 am
Last modified: 18 July, 2026, 11:42 am

Related News

  • টাইম ট্রাভেলে ওয়াশিংটনকে রক্ষা আর ইরানের ওপর হামলা: ট্রাম্পের বিচিত্র ‘এআই’ পোস্টের জোয়ার
  • অনুমোদন ছাড়া সৌদি পারমাণবিক চুক্তি ঘোষণা, জ্বালানিমন্ত্রীর ওপর চটলেন ট্রাম্প
  • অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় শিশুসহ নিহত ২, আহত ৫
  • নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল

বাহরাইন, কাতার, কুয়েত, জর্ডানের মার্কিন স্থাপনায় হামলা ইরানের

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘মেরিন ট্রাফিক’-এর তথ্য অনুযায়ী, নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল গত তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
আল জাজিরা
18 July, 2026, 11:35 am
Last modified: 18 July, 2026, 11:42 am
ইরানের তেহরানের ইমাম হুসেইন স্কোয়ারে একটি প্রতীকী ক্ষেপণাস্ত্রের প্রতিকৃতি এবং ইরানি পতাকার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের হামলা জোরদারের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে একযোগে পাল্টা হামলা চালিয়েছে ইরান। বাহরাইন, ইরাক, কুয়েত, ওমান ও কাতার ছাড়াও জর্ডান এবং সিরিয়া ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মুখে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।

পরবর্তীতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এ অঞ্চলে থাকা বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে। তেহরানের পক্ষ থেকে এই হামলার সমর্থনে বলা হয়েছে, ওয়াশিংটন ওই সব দেশের ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা চালাচ্ছে। মূলত সেসব মার্কিন স্থাপনাকেই লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে তারা।

এর মধ্যে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও জ্বালানি ট্যাংকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে ইরানের সামরিক বাহিনীর একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, 'বৈশ্বিক দাম্ভিক শক্তির অপরাধের জবাবে' বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটির এয়ারক্রাফট হ্যাঙ্গার, পার্কিং লট এবং জ্বালানি ট্যাংকে আঘাত হানা হয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়, যুক্তরাষ্ট্র এই ঘাঁটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করছিল। বিবৃতিতে বলা হয়েছে, 'এই ভূমির রক্ষায় আমরা আমাদের সামরিক দায়িত্ব পালনে গর্বিত।'

এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তারা তৃতীয়বারের মতো ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশজুড়ে শোনা যাওয়া বিকট শব্দগুলো মূলত ইরানি ড্রোন ভূপাতিত করার সময় সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী এক বিবৃতিতে জনগণকে সরকারি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। 

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আরও দাবি করেছে, জর্ডানে মোতায়েন করা মার্কিন যুদ্ধবিমান লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশটির সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, জর্ডানের 'মোয়াফ্ফাক সালতি' বিমানঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে আঘাত হেনেছে। আরব গণমাধ্যমগুলো জানিয়েছে, জর্ডানের ওই মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণের শব্দ এতটাই বিকট ছিল যে তা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকেও শোনা গেছে।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানে টানা সপ্তম রাতের মতো সফলভাবে হামলা সম্পন্ন করেছে। এই অভিযানে যুদ্ধবিমান, ড্রোন এবং রণতরি ব্যবহার করে ইরানের নজরদারি কেন্দ্র, সামরিক লজিস্টিক অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রাগার এবং নৌ সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানি বন্দরগুলোতে নৌ-অবরোধ কার্যকর রয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যজুড়ে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে এবং তারা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।

ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, শনিবার ভোরে জাস্ক শহরের উপকণ্ঠে মার্কিন বাহিনী সামরিক হামলা চালিয়েছে। এ ছাড়া বন্দর আব্বাস-রুদদান সড়কের দুটি গুরুত্বপূর্ণ সেতুতে মার্কিন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাসনিমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই অবকাঠামোতে হামলার ফলে বেশ কয়েকজন ইরানি নাগরিক নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

এদিকে লোরেস্তান প্রদেশের খোররামাবাদ শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কুয়েত থেকে ছোড়া মার্কিন ক্ষেপণাস্ত্রের কারণে এই বিস্ফোরণ ঘটেছে বলে ইরানি গণমাধ্যমগুলো দাবি করেছে।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল হ্রাস

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট 'মেরিন ট্রাফিক'-এর তথ্য অনুযায়ী, নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল গত তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। গত বৃহস্পতিবার মাত্র আটটি জাহাজ এই এলাকা অতিক্রম করেছে, যা এর আগের দিন ছিল ১৫টি।

ট্র্যাকিং সাইটটি জানিয়েছে, এই আটটি জাহাজের মধ্যে সাতটিই ইরানের রুট ব্যবহার করেছে। ওমানি রুটে কোনো জাহাজ চলাচল বা কোনো 'ছায়া নৌবহরের' মুভমেন্ট রেকর্ড করা হয়নি।

Related Topics

টপ নিউজ

ইরান / যুক্তরাষ্ট্র / হরমুজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: রয়টার্স
    ‘কার্যকারিতা ফুরিয়েছে’, তাই হরমুজে হামলা বন্ধ করার পরামর্শ মধ্যপ্রাচ্যে শীর্ষ মার্কিন সামরিক কমান্ডারের
  • পেন্টাগনের ব্রিফিং কক্ষে পডিয়ামের পেছনে দেখা যাচ্ছে পেন্টাগনের লোগো। ফাইল ছবি: রয়টার্স/অ্যাল ড্রাগো
    নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল
  • ছবি: টিবিএস
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম  
  • ছবি: টিবিএস কোলাজ
    ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • টাইম ট্রাভেলে ওয়াশিংটনকে রক্ষা আর ইরানের ওপর হামলা: ট্রাম্পের বিচিত্র ‘এআই’ পোস্টের জোয়ার
  • অনুমোদন ছাড়া সৌদি পারমাণবিক চুক্তি ঘোষণা, জ্বালানিমন্ত্রীর ওপর চটলেন ট্রাম্প
  • অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় শিশুসহ নিহত ২, আহত ৫
  • নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘কার্যকারিতা ফুরিয়েছে’, তাই হরমুজে হামলা বন্ধ করার পরামর্শ মধ্যপ্রাচ্যে শীর্ষ মার্কিন সামরিক কমান্ডারের

4
পেন্টাগনের ব্রিফিং কক্ষে পডিয়ামের পেছনে দেখা যাচ্ছে পেন্টাগনের লোগো। ফাইল ছবি: রয়টার্স/অ্যাল ড্রাগো
আন্তর্জাতিক

নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল

5
ছবি: টিবিএস
অর্থনীতি

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম  

6
ছবি: টিবিএস কোলাজ
অর্থনীতি

ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]