Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
তীব্র তাপদাহে ফ্রান্সে আরও ২,০২৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 July, 2026, 08:05 pm
Last modified: 03 July, 2026, 08:14 pm

Related News

  • ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশে কারা হেফাজতে ৬১ জনের মৃত্যু হয়েছে: আসক
  • অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রতি সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা
  • প্যারাগুয়ের 'ডার্টি ফুটবল ট্যাকটিস' মোকাবিলা করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
  • অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই
  • পেনাল্টিতে এমবাপ্পের একমাত্র গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, বিদায় প্যারাগুয়ের

তীব্র তাপদাহে ফ্রান্সে আরও ২,০২৫ জনের মৃত্যু

গত ২৪ জুন ফ্রান্সে গড় হিসাবে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়।
টিবিএস ডেস্ক
03 July, 2026, 08:05 pm
Last modified: 03 July, 2026, 08:14 pm
ছবি: সংগৃহীত

ইউরোপজুড়ে রেকর্ডভাঙা তাপদাহে চলতি বছরের জুনের শেষ সপ্তাহে ফ্রান্সে আরও অন্তত ২ হাজার ২৫ জন মানুষের মৃত্যু হয়েছে। খবর বিবিসির।

দেশটির জনস্বাস্থ্য বিভাগ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, জুন মাসের শেষ সপ্তাহে মৃত্যুহার আগের সপ্তাহের তুলনায় ২৯ শতাংশ বেড়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন। তারা এও বলেছেন, আগামী কয়েক দিনে ইউরোপের বিভিন্ন অঞ্চলে আবারও তীব্র তাপদাহ দেখা দিতে পারে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্তেফানি রিস্ট জানিয়েছেন, বিশেষ করে ৪৫ বছরের বেশি বয়সিদের মধ্যে মৃত্যুর হার বেড়েছে।

গত ২৪ জুন ফ্রান্সে দেশজুড়ে গড় হিসাবে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। সেদিন প্যারিসে তাপমাত্রা প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় এবং দেশের অর্ধেক এলাকায় সর্বোচ্চ স্তরের 'রেড হিট অ্যালার্ট' জারি করা হয়।

বিবিসি ওয়েদারের তথ্য অনুযায়ী, বর্তমানে আজোরেস অঞ্চল থেকে পর্তুগাল ও স্পেনের দিকে একটি শক্তিশালী উচ্চচাপ বলয় তৈরি হচ্ছে। এর প্রভাবে সপ্তাহান্ত নাগাদ ফ্রান্স এবং দক্ষিণ ব্রিটেনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিশ্বজুড়েই জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বাড়ছে। তবে এর প্রভাব ইউরোপে আরও বেশি স্পষ্ট। কোপার্নিকাস জলবায়ু সেবার তথ্য অনুযায়ী, ইউরোপ বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ। এখানে বৈশ্বিক গড়ের তুলনায় প্রায় দ্বিগুণ গতিতে তাপমাত্রা বাড়ছে।

চলতি গ্রীষ্মের এই রেকর্ডভাঙা তাপমাত্রায় ইউরোপের বিভিন্ন দেশে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। 

বেলজিয়ামে তাপপ্রবাহে অতিরিক্ত ১ হাজার ২২২ জনের মৃত্যু হয়েছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় ৩৯ শতাংশ বেশি। মৃতদের প্রায় অর্ধেকেরই বয়স ছিল ৮৫ বছর বা তার বেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাপপ্রবাহের সময় এত বেশি মৃত্যুর ঘটনা তাদের জন্য নজিরবিহীন।

ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা শুক্রবার জানায়, ২২ থেকে ২৮ জুনের মধ্যে দেশটিতে মৃত্যুর সংখ্যা ২ হাজার ২৫ জন বেড়েছে, যা প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি। শুধু প্যারিসেই মৃত্যুর হার বেড়েছে ৬২ শতাংশ।

তাপপ্রবাহের সময় পানিতে ডুবে মৃত্যুর ঘটনাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনিয়েজ জানান, ১৮ জুন থেকে এ পর্যন্ত পানিতে ডুবে ৭২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত সপ্তাহে নেদারল্যান্ডসে নজিরবিহীন তাপদাহের কারণে অতিরিক্ত প্রায় ৪৮০ জনের মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশেরই বয়স ৮০ বছর বা তার বেশি।

Related Topics

টপ নিউজ

ফ্রান্স / তাপদাহ / মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

Related News

  • ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশে কারা হেফাজতে ৬১ জনের মৃত্যু হয়েছে: আসক
  • অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রতি সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা
  • প্যারাগুয়ের 'ডার্টি ফুটবল ট্যাকটিস' মোকাবিলা করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
  • অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই
  • পেনাল্টিতে এমবাপ্পের একমাত্র গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, বিদায় প্যারাগুয়ের

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

5
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

6
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]