পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট কমানোর প্রস্তাব, উত্তরে কী বললেন মন্ত্রী?
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ১ টাকায় নামিয়ে আনার ছাঁটাই প্রস্তাব করেছেন বিরোধীদলের সংসদ সদস্যরা। ৩০ জুন জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবি ভোটের জন্য উপস্থাপনের সময় তারা এই দাবি জানান। পরে এই প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
