Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

রয়টার্স
22 June, 2026, 09:05 pm
Last modified: 22 June, 2026, 09:10 pm

Related News

  • চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স
  • সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের মূল ফলাফল: এরপর কী?
  • চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে তেল ও জ্বালানি বিক্রি করতে পারবে ইরান, উঠে যাবে নিষেধাজ্ঞা
  • হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ব্যবসা পরিচালনা সহজ করতে লাইসেন্স, অনুমোদন ও করসেবা সহজ হচ্ছে আসন্ন বাজেটে

চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

একটি চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে, দুই পক্ষের মধ্যে চলমান আলোচনার মাঝেই এই ঘোষণা দেওয়া হলো।
রয়টার্স
22 June, 2026, 09:05 pm
Last modified: 22 June, 2026, 09:10 pm
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স

গত সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত প্রাথমিক চুক্তিতে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী ইরানের তেল উৎপাদন, সরবরাহ ও বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। আজ সোমবার (২২ জুন) এই সংক্রান্ত আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়েছে।

একটি চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে, দুই পক্ষের মধ্যে চলমান আলোচনার মাঝেই এই ঘোষণা দেওয়া হলো। এর ফলে আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের উৎপাদিত অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল এবং পেট্রোলিয়াম পণ্য উৎপাদন, সরবরাহ ও বিক্রি করা যাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে মার্কিন অর্থমনন্ত্রী স্কট বেসেন্ট বলেন, "সুইজারল্যান্ডে চলমান ফলপ্রসূ আলোচনার ধারাবাহিকতায়, ইরান হরমুজ প্রণালীতে নৌযান চলাচল সচল রাখা এবং তাদের দেশে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশের অনুমতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।"

তিনি আরও বলেন, "এই রূপরেখার অংশ হিসেবে, ট্রেজারি বিভাগ একটি অস্থায়ী ৬০ দিনের সাধারণ লাইসেন্স জারি করেছে; যা ইরানকে তেল উৎপাদন, সরবরাহ এবং বিক্রির অনুমতি দিচ্ছে।"

গত সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায়, যুক্তরাষ্ট্র ইরানের অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম পণ্য ও এর উপজাত রপ্তানি এবং এর সাথে সংশ্লিষ্ট সমস্ত পরিষেবা—যেমন ব্যাংকিং লেনদেন, বীমা ও পরিবহনের ওপর থেকে নিষেধাজ্ঞা মওকুফে রাজি হয়েছিল।

সোমবারের এই সাধারণ লাইসেন্সের মাধ্যমে অনুমোদিত লেনদেনগুলোর মধ্যে ইরানের উৎপাদিত অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল এবং পেট্রোলিয়াম পণ্য যুক্তরাষ্ট্রে আমদানির বিষয়টিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

লাইসেন্সে বলা হয়েছে, নিষেধাজ্ঞা মওকুফের অধীনে তেল বিক্রি বা সরবরাহ সম্পন্ন করার জন্য যখনই প্রয়োজন হবে, তখনই ইরানের তেল যুক্তরাষ্ট্রে আমদানি করা যাবে।

তবে এই লাইসেন্সের আওতায়, উত্তর কোরিয়া বা কিউবার মতো দেশগুলোর সাথে কোনো ধরনের লেনদেনের অনুমতি দেওয়া হয়নি। উভয় দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।

Related Topics

টপ নিউজ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা / তেল বিক্রি / অনুমোদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়
  • ছবি: টিবিএস
    ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

Related News

  • চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স
  • সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের মূল ফলাফল: এরপর কী?
  • চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে তেল ও জ্বালানি বিক্রি করতে পারবে ইরান, উঠে যাবে নিষেধাজ্ঞা
  • হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ব্যবসা পরিচালনা সহজ করতে লাইসেন্স, অনুমোদন ও করসেবা সহজ হচ্ছে আসন্ন বাজেটে

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা

5
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]