Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট আধিপত্যের সীমাবদ্ধতা বিশ্বের সামনে তুলে ধরেছে

আন্তর্জাতিক

দ্য ন্যাশনাল
28 April, 2026, 08:35 pm
Last modified: 28 April, 2026, 08:40 pm

Related News

  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • এখনও মোজতবার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়নি, তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই: ট্রাম্প
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট আধিপত্যের সীমাবদ্ধতা বিশ্বের সামনে তুলে ধরেছে

ইরান যুদ্ধ হয়তো শুধু একটি সামরিক সংঘাত হিসেবেই নয়, বরং মহাকাশ থেকে বিশ্বকে দেখার ক্ষেত্রে আমেরিকার একচ্ছত্র আধিপত্য অবসানের মুহূর্ত হিসেবেও ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
দ্য ন্যাশনাল
28 April, 2026, 08:35 pm
Last modified: 28 April, 2026, 08:40 pm
পৃথিবীর কক্ষপথে একটি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ। ছবি: গেটি/ ভায়া দ্য ন্যাশনাল

বিংশ শতাব্দীর শেষভাগে প্রযুক্তিবিপ্লবের পর থেকে তথ্য নিয়ন্ত্রণ বা যুদ্ধের ময়দানে তথ্যের লড়াই একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। প্রোপাগান্ডা, সেন্সরশিপ এবং সোশ্যাল মিডিয়ার আধুনিক ফ্রন্টলাইনগুলোর আড়ালে পৃথিবীর কক্ষপথে চলছে এক নীরব কিন্তু তীব্র প্রতিযোগিতা।

কয়েক দশক ধরে 'প্ল্যানেট ল্যাবস' এবং 'ভ্যান্টর'—যা আগে ম্যাক্সার টেকনোলজিস নামে পরিচিত ছিল—এর মতো মার্কিন স্যাটেলাইট কোম্পানিগুলো যুদ্ধক্ষেত্র, পরিবেশগত বিপর্যয় এবং মানবিক সংকটের ওপর বিশ্বের বাণিজ্যিক নজরদারির প্রধান উৎস হিসেবে কাজ করেছে।

সাংবাদিক, গবেষক, সাহায্য সংস্থা এবং সামরিক বিশ্লেষকদের জন্য এই হাই-রেজোলিউশন ছবিগুলো এখন অপরিহার্য। সেনাসমাবেশ ট্র্যাক করা থেকে শুরু করে বোমার আঘাতের ক্ষয়ক্ষতির নথিভুক্তিকরণ কিংবা গণবিধ্বংসী কর্মকাণ্ড উন্মোচন—বাণিজ্যিক স্যাটেলাইট চিত্রগুলো রিপোর্টিং এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্সের সংজ্ঞাই বদলে দিয়েছে।

এই বাজারে যুক্তরাষ্ট্রের আধিপত্য দীর্ঘদিনের। শুধুমাত্র প্রযুক্তিগত নেতৃত্বই নয়, বরং স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ সক্ষমতা, পুঁজি এবং নিয়ন্ত্রক সংস্থার ওপর একচেটিয়া নিয়ন্ত্রণ ছিল ওয়াশিংটনের হাতে। বাস্তবে, বাণিজ্যিকভাবে উপলদ্ধ বিশ্বের সবচেয়ে সুশষ্ট ইমেজের ওপর তাদের প্রায় একচ্ছত্র আধিপত্য ছিল।

তবে ইরান যুদ্ধ মহাকাশে সেই একচেটিয়া আধিপত্যের সীমাবদ্ধতাকে নগ্নভাবে প্রকাশ করে দিয়েছে।

২০২৬ সালের মার্চ মাসে প্ল্যানেট ল্যাবস—মধ্যপ্রাচ্যের স্যাটেলাইট ইমেজের ক্ষেত্রে ৪ দিনের 'ডিলে' বা বিলম্ব সময় বাড়িয়ে ১৪ দিন করে দেয়। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, মার্কিন প্রতিপক্ষ বা শত্রুপক্ষ যাতে এই ডেটা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সেজন্যই এই পদক্ষেপ। পরবর্তীতে কোম্পানির নোটিশে বলা হয়, তারা ইরান এবং আশপাশের সংঘাতসংশ্লিষ্ট এলাকার সাম্প্রতিক ছবি প্রকাশ পুরোপুরি বন্ধ করে দিয়েছে।

একইভাবে ভ্যান্টরও মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট কিছু এলাকার ছবির ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। প্রতিষ্ঠানটি বলছে, সংবেদনশীল ভূ-স্থানিক তথ্য যাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিপদে ফেলতে না পারে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

যদিও এই কোম্পানিগুলো ব্যবসায়িক উদ্দেশ্যে পরিচালিত, তবুও তারা রাজনৈতিক প্রভাবমুক্ত নয়। মার্কিন রিমোট-সেনসিং কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের ফেডারেল বিধিবিধানের অধীনে লাইসেন্সপ্রাপ্ত, যা ওয়াশিংটনকে জাতীয় নিরাপত্তা বা বৈদেশিক নীতির স্বার্থে যেকোনো সময় ইমেজের সংগ্রহ বা বিতরণ সীমিত করার ক্ষমতা দেয়।

সব ছবির মালিকানা যুক্তরাষ্ট্রের না থাকলেও, কে সেই ছবি দেখতে পাবে—তা নির্ধারণ করার ক্ষমতা তাদের হাতে রয়েছে। লাইসেন্স এবং আইনি কাঠামোর মাধ্যমে স্যাটেলাইট কোম্পানিগুলোর ওপর এই প্রভাব খাটানো হয়।

প্ল্যানেট ল্যাবসের ব্যাপ্তি থেকেই বোঝা যায় কেন এটি গুরুত্বপূর্ণ। কোম্পানির প্রায় ২০০টি স্যাটেলাইট প্রতিদিন পৃথিবীর সমস্ত স্থলভাগের ছবি তুলতে সক্ষম। কিন্তু যখনই এই তথ্যের প্রবেশাধিকার সংকুচিত করা হয়, ব্যবহারকারীরা বিকল্প খুঁজতে শুরু করেন। এক্ষেত্রে এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার মতো ইউরোপীয় কোম্পানিগুলো এখন বেশি আকর্ষণীয় হয়ে উঠছে, কারণ তারা যুদ্ধের সময় মার্কিন বিধিনিষেধের ওপর সেভাবে নির্ভরশীল নয়।

পাশাপাশি চীনা স্যাটেলাইট কোম্পানিগুলোকেও এখন আর উপেক্ষা করা কঠিন। মিজারভিশন এবং চ্যাং গুয়াং স্যাটেলাইট টেকনোলজি-এর মতো প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে, চীন এখন বিশ্বের অন্যতম বৃহৎ বাণিজ্যিক ইমেজিং নেটওয়ার্ক গড়ে তুলেছে।

মহাকাশ শিল্প বিশ্লেষক এবং আলফা-টু কনসাল্টিং-এর পার্টনার অ্যাড্রিয়ান নরিস বলেন, "সামরিক ইমেজিং স্যাটেলাইটে আমেরিকার এখনও নিরঙ্কুশ নেতৃত্ব রয়েছে, কিন্তু বাণিজ্যিক আর্থ-অবজারভেশন এখন চারদিকে ছড়িয়ে পড়েছে।"

তিনি আরও যোগ করেন, "কয়েক বছর আগেও চীনের হাই-রেজোলিউশন বাণিজ্যিক স্যাটেলাইট ছিল না। কিন্তু আজ তারা এমন সক্ষমতা অর্জন করেছে যে, প্রতিদিন পৃথিবীর যেকোনো পয়েন্টের একাধিক হাই-রেজোলিউশন ছবি তোলা তাদের পক্ষে সম্ভব।"

নরিস ভবিষ্যদ্বাণী করেছেন যে, আজ থেকে পাঁচ বছর পর মহাকাশ থেকে তোলা বাণিজ্যিক ছবির ওপর আর কারও একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকবে না। এটিই হবে সবচেয়ে বড় কৌশলগত পরিবর্তন। ২০ বছর আগে যা ছিল পুরোপুরি যুক্তরাষ্ট্রের হাতে এবং ১০ বছর আগেও ছিল যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিয়ন্ত্রণে।

তুলনা: চীন বনাম মার্কিন বাণিজ্যিক স্যাটেলাইট

ছবির গুণগত মানের দিক থেকে বর্তমানে সেরা মার্কিন স্যাটেলাইটগুলো চীনাদের চেয়ে এগিয়ে। কিন্তু স্যাটেলাইটের সংখ্যার বিচারে চীন এখন শীর্ষস্থানে রয়েছে।

এই পরিবর্তনই ওয়াশিংটনকে চিন্তায় ফেলেছে। একটি ফাঁস হওয়া মেমো অনুযায়ী, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তাদের মিত্রদের চীনা স্যাটেলাইট পরিষেবা ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছে। তাদের যুক্তি, এতে সংবেদনশীল তথ্য বেইজিংয়ের হাতে চলে যেতে পারে।

ইরান যুদ্ধ ওপেন সোর্স ইন্টেলিজেন্সের একটি মৌলিক সত্য প্রকাশ করে দিয়েছে: তথ্য বাণিজ্যিক হতে পারে, কিন্তু সেই তথ্যের প্রবেশাধিকার বা অ্যাক্সেস এখনও রাজনৈতিক।

বিশ্বের সাংবাদিক এবং গবেষকদের জন্য শিক্ষাটি স্পষ্ট—একটি মাত্র দেশের বাণিজ্যিক স্যাটেলাইট ইকোসিস্টেমের ওপর নির্ভরতা রাজনৈতিক ঝুঁকি বহন করে। কিন্তু মহাকাশে আমেরিকার এই নিয়ন্ত্রণ চিরকাল স্থায়ী নাও হতে পারে।

আগামী কয়েক বছরে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন কোম্পানি ও সরকারের মাধ্যমে আরও ১,০০০ নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। প্রতিযোগিতা বাড়ার সাথে সাথে মহাকাশ থেকে তোলা ছবির সহজলভ্যতা যেমন বাড়বে, তেমনি তা কোনো একক শক্তির পক্ষে নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়বে।

ইরান যুদ্ধ হয়তো শুধু একটি সামরিক সংঘাত হিসেবেই নয়, বরং মহাকাশ থেকে বিশ্বকে দেখার ক্ষেত্রে আমেরিকার একচ্ছত্র আধিপত্য অবসানের মুহূর্ত হিসেবেও ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

Related Topics

টপ নিউজ

ইরান যুদ্ধ / যুক্তরাষ্ট্র / স্যাটেলাইট চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • এখনও মোজতবার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়নি, তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই: ট্রাম্প
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]