Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
সাবেক ডিআইজি আবদুল জলিল শাপলা চত্বর হত্যাকাণ্ডের প্রধান কুশীলব: চিফ প্রসিকিউটর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 March, 2026, 05:00 pm
Last modified: 31 March, 2026, 05:05 pm

Related News

  • এবার শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন ইনু
  • শাপলা চত্বর মামলা: বিচারের মুখোমুখি হচ্ছেন সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু
  • শাপলা চত্বর হত্যাযজ্ঞ: এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন
  • মানবতাবিরোধী অপরাধের মামলা: কারাগারে ডিভিশন চেয়ে আবেদন শাহরিয়ার কবিরের
  • সাবেক ডিআইজি আবদুল জলিলকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেন ট্রাইব্যুনাল

সাবেক ডিআইজি আবদুল জলিল শাপলা চত্বর হত্যাকাণ্ডের প্রধান কুশীলব: চিফ প্রসিকিউটর

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘শাপলা চত্বরের ঘটনায় তখনকার রাষ্ট্রের প্রধান ব্যক্তি জড়িত থাকলেও তদন্ত থেকে বাদ পড়বেন না। এ মামলার তদন্তকাজ প্রায় শেষ পর্যায়ে। শিগগিরই ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করতে পারব বলে আশা করছি।’
টিবিএস রিপোর্ট
31 March, 2026, 05:00 pm
Last modified: 31 March, 2026, 05:05 pm
ফাইল ছবি: ফোকাস বাংলা

২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় সাবেক ডিআইজি (তৎকালীন ডিএমপির অতিরিক্ত কমিশনার) আবদুল জলিল মণ্ডলকে প্রধান কুশীলব হিসেবে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে শাপলা চত্বর হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আবদুল জলিল মণ্ডলকে ট্রাইব্যুনাল কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর এমন দাবি করেন।

আমিনুল ইসলাম বলেন, 'শাপলা চত্বরের ঘটনায় তখনকার রাষ্ট্রের প্রধান ব্যক্তি জড়িত থাকলেও তদন্ত থেকে বাদ পড়বেন না। এ মামলার তদন্তকাজ প্রায় শেষ পর্যায়ে। শিগগিরই ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করতে পারব বলে আশা করছি।'

আবদুল জলিল মণ্ডলের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, 'তার বিরুদ্ধে অনেক আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আমরা তাকে খুঁজছিলাম। অবশেষে তিনি গ্রেপ্তার হয়েছেন। তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।'

আগামী ৫ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, 'আগামী তারিখের মধ্যেই প্রতিবেদন দাখিল সাপেক্ষে আমরা ফরমাল চার্জ দাখিলের চেষ্টা করব। তবে খুব সহসা শাপলা চত্বরের মামলাটির বিচার শুরু করার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি, যেন ফরমাল চার্জ দাখিল সাপেক্ষে বিচারকার্য দ্রুত শুরু হয়।'

আসামি আবদুল জলিলের ভূমিকা সম্পর্কে চিফ প্রসিকিউটর আরও বলেন, 'শাপলা চত্বরের ঘটনায় সাবেক এই পুলিশ কর্মকর্তার ভূমিকা ছিল অনেক। তার পরিকল্পনাতেই সব ঘটনা ঘটেছে; তদন্তে আমরা এমনই কিছু পেয়েছি। এ বিষয়ে আমরা আরও অনুসন্ধান করছি। আশা করছি আগামী তারিখের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন পেয়ে যাব।'

উল্লেখ্য, এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে তৎকালীন পুলিশপ্রধান বেনজীর আহমেদও আসামি হিসেবে রয়েছেন।
 
Related Topics

টপ নিউজ

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম / সাবেক ডিআইজি / শাপলা চত্বর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়
  • ছবি: টিবিএস
    ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

Related News

  • এবার শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন ইনু
  • শাপলা চত্বর মামলা: বিচারের মুখোমুখি হচ্ছেন সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু
  • শাপলা চত্বর হত্যাযজ্ঞ: এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন
  • মানবতাবিরোধী অপরাধের মামলা: কারাগারে ডিভিশন চেয়ে আবেদন শাহরিয়ার কবিরের
  • সাবেক ডিআইজি আবদুল জলিলকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেন ট্রাইব্যুনাল

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা

5
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]