Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
ট্রাম্প অস্তিত্বের জন্য হুমকি: যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ বিক্ষোভে রবার্ট ডি নিরো

আন্তর্জাতিক

এনডিটিভি 
29 March, 2026, 02:05 pm
Last modified: 29 March, 2026, 06:06 pm

Related News

  • ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প
  • হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্পের ‘ঝিমুনি’: ‘কমান্ডার-ইন-স্লিপ’ বলে উপহাস করল ডেমোক্র্যাটরা
  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • এখনও মোজতবার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়নি, তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই: ট্রাম্প
  • আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

ট্রাম্প অস্তিত্বের জন্য হুমকি: যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ বিক্ষোভে রবার্ট ডি নিরো

নিউইয়র্ক সিটিতে আয়োজিত বিশাল এই সমাবেশে যোগ দিয়েছেন অস্কারজয়ী বিখ্যাত অভিনেতা এবং ট্রাম্পের কট্টর সমালোচক রবার্ট ডি নিরো।
এনডিটিভি 
29 March, 2026, 02:05 pm
Last modified: 29 March, 2026, 06:06 pm
ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'স্বৈরাচারী শাসন নীতি', কঠোর অভিবাসন নীতি এবং ইরানের সাথে যুদ্ধের প্রতিবাদে আবারও উত্তাল হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত শনিবার দেশটির ৫০টি অঙ্গরাজ্যের হাজার হাজার মানুষ রাজপথে নেমে ট্রাম্পের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন। 'নো কিংস' নামক একটি তৃণমূল পর্যায়ের আন্দোলনের ডাকে এই বিশাল বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

নিউইয়র্ক সিটিতে আয়োজিত বিশাল সমাবেশে যোগ দেন অস্কারজয়ী বিখ্যাত অভিনেতা এবং ট্রাম্পের কট্টর সমালোচক রবার্ট ডি নিরো। সমাবেশে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, 'তিনি (ট্রাম্প) আমাদের স্বাধীনতা এবং নিরাপত্তার জন্য এক অস্তিত্ব রক্ষা করার মতো হুমকি।'

যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে সান ডিয়েগো, এমনকি আলাস্কাতেও এই বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়েছে। আটলান্টায় বিক্ষোভে অংশ নেওয়া ৩৬ বছর বয়সী সামরিক বাহিনীর সাবেক সদস্য মার্ক ম্যাককাহে বার্তা সংস্থা এএফপি-কে বলেন, 'জনগণের সম্মতি ছাড়া কোনো দেশ শাসিত হতে পারে না। আমরা এখানে এসেছি কারণ আমরা অনুভব করছি যে আমাদের সংবিধান নানাভাবে হুমকির সম্মুখীন। পরিস্থিতি স্বাভাবিক নয় এবং এটি মেনে নেওয়া যায় না।'

আয়োজকদের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ছোট-বড় শহর মিলিয়ে প্রায় ৩ হাজার ৩০০টি স্থানে অন্তত ৮০ লাখ মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছেন। যদিও মার্কিন কর্তৃপক্ষ থেকে জনসমাগমের কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান জানানো হয়নি। ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর থেকে এটি তার বিরুদ্ধে সংগঠিত তৃতীয় বৃহত্তম বিক্ষোভ।

তীব্র শীত ও হিমাঙ্কের নিচের তাপমাত্রা উপেক্ষা করে মিশিগানের ওয়েস্ট ব্লুমফিল্ডেও মানুষ প্রতিবাদে অংশ নেন। অন্যদিকে, রাজধানী ওয়াশিংটন ডিসির 'ন্যাশনাল মল'-এ হাজার হাজার বিক্ষোভকারী সমবেত হন। তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল 'ট্রাম্পকে এখনই সরে যেতে হবে' এবং 'ফ্যাসিবাদ রুখে দাও'।

ওয়াশিংটনের বিক্ষোভে অংশ নেওয়া ৬৭ বছর বয়সী অবসরপ্রাপ্ত রবার্ট পাভোসেভিচ বলেন, 'তিনি একের পর এক মিথ্যা বলেই যাচ্ছেন এবং কেউ কিছু বলছে না। আমরা এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে আটকা পড়েছি।'

বিক্ষোভ চলাকালীন প্রেসিডেন্ট ট্রাম্প ফ্লোরিডায় অবস্থান করছিলেন।

এদিকে ট্রাম্পবিরোধী এই গণজোয়ার যুক্তরাষ্ট্রের সীমানা ছাড়িয়ে ইউরোপেও ছড়িয়ে পড়েছে। শনিবার আমস্টারডাম, মাদ্রিদ এবং রোমের মতো বড় শহরগুলোতেও ট্রাম্পবিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইতালির রাজধানী রোমে কড়া পুলিশি পাহাড়ার মধ্যে প্রায় ২০ হাজার মানুষ মিছিলে অংশ নিয়ে ট্রাম্পের নীতির প্রতিবাদ জানান।
 

Related Topics

টপ নিউজ

রবার্ট ডি নিরো / ট্রাম্প / মার্কিন যুক্তরাষ্ট্র / ‘নো কিংস’ বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প
  • হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্পের ‘ঝিমুনি’: ‘কমান্ডার-ইন-স্লিপ’ বলে উপহাস করল ডেমোক্র্যাটরা
  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • এখনও মোজতবার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়নি, তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই: ট্রাম্প
  • আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]