Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
মধ্যপ্রাচ্যে প্রবাসীরা কাজ করতে পারলে রেমিট্যান্স প্রবাহ ঠিক থাকবে: বিএবি চেয়ারম্যান

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
09 March, 2026, 02:00 pm
Last modified: 09 March, 2026, 01:58 pm

Related News

  • ২৪ বিলিয়ন ডলারের অবরুদ্ধ সম্পদ ছাড়লেই কেবল চুক্তি সম্ভব: ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি
  • অবশেষে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা পেল ইরানের ফুটবল দল
  • এখনও মোজতবার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়নি, তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই: ট্রাম্প
  • আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা

মধ্যপ্রাচ্যে প্রবাসীরা কাজ করতে পারলে রেমিট্যান্স প্রবাহ ঠিক থাকবে: বিএবি চেয়ারম্যান

টিবিএস রিপোর্ট
09 March, 2026, 02:00 pm
Last modified: 09 March, 2026, 01:58 pm
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অভ ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের মধ্যেও যদি মধ্যপ্রাচ্যের প্রবাসীরা কাজ করতে পারেন, তাহলে রেমিট্যান্স প্রবাহে কোনোরকম ব্যাঘাত ঘটবে না বলে উল্লেখ করেছেন বেসরকারি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অভ ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আব্দুল হাই সরকার। 

সোমবার (৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মুস্তাকুর রহমানের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বিএবি চেয়ারম্যান বলেন, 'মধ্যপ্রাচ্যে প্রবাসীরা কাজ করতে পারলে রেমিট্যান্স প্রবাহ ঠিক থাকবে। কাজ যদি বন্ধ হয়ে যায় তখন তো তারা সেখানে কাজ করতে পারবে না। তখন তো নেতিবাচক প্রভাব তো পড়বেই। সুতরাং, এ মুহূর্তে এটা বলা মুশকিল। এটা নির্ভর করবে যে যুদ্ধ কতদিন দীর্ঘ হবে।'

আব্দুল আব্দুল হাই সরকার আরও বলেন, 'বাংলাদেশ ব্যাংকের সঙ্গে নিয়মিত ইন্টারঅ্যাকশন হলে পলিসিগুলো সঠিকভাবে নেওয়া যাবে। আর কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে গ্যাপ তৈরি করলে সঠিকভাবে পলিসি নেওয়া সম্ভব হবে না। দুর্বল ব্যাংকগুলোকে রক্ষা করতে বলা হয়েছে। বেসরকারি ব্যাংকের মনোভাব নিয়ে গভর্নর যথেষ্ট পজিটিভ বলে মনে হয়।' 

আইএফআরএস-৯ অনুযায়ী ব্যাংকগুলোকে এখন আগাম প্রভিশন সংরক্ষণ করতে হবে; তাতে ব্যাংকের ওপর কেমন প্রভাব পড়বে—এমন প্রশ্নের জবাবে বিএবি চেয়ারম্যান বলেন, 'এটা মাত্র সার্কুলার দেওয়া হয়েছে, যা ২০২৮ সাল থেকে কার্যকর করা হবে। এটা নিয়ে আমরা কাজ করছি যে কীভাবে প্রভিশন সংরক্ষন করা যায়। আন্তর্জাতিকভাবে এ নীতিই অনুসরণ করা হয়, যা নতুন কিছু না। তবে বাংলাদেশের সাপেক্ষে ওটা কতটুকু কার্যকর করা যায়, সেটা দেখার বিষয় । কারণ আমাদের যে অবকাঠামো অবস্থা, সেটা তো বাইরের দেশের মতো না।'

Related Topics

টপ নিউজ

বিএবি / রেমিট্যান্স / ইরান যুদ্ধ / বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • ২৪ বিলিয়ন ডলারের অবরুদ্ধ সম্পদ ছাড়লেই কেবল চুক্তি সম্ভব: ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি
  • অবশেষে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা পেল ইরানের ফুটবল দল
  • এখনও মোজতবার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়নি, তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই: ট্রাম্প
  • আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]