Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
ইরানে হামলায় নিজ ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না সৌদি আরব: যুবরাজ

আন্তর্জাতিক

র‍য়টার্স
28 January, 2026, 01:30 pm
Last modified: 28 January, 2026, 01:33 pm

Related News

  • ইরানে মার্কিন হামলায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা, বাড়ল তেলের দাম
  • লোহিত সাগর পর্যন্ত তেলের পাইপলাইন সম্প্রসারণের কথা ভাবছে সৌদি; হরমুজ এড়িয়ে তেল পরিবহন বাড়বে
  • সৌদি সফরে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন মোহাম্মদ বিন সালমান
  • কাতারে থাকা ইরানের ১২ বিলিয়ন ডলারের মধ্যে ৬ বিলিয়ন মুক্ত হচ্ছে: পেজেশকিয়ান
  • হরমুজের পশ্চিমে রাস তানুরায় সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

ইরানে হামলায় নিজ ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না সৌদি আরব: যুবরাজ

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ফোনালাপে সৌদি যুবরাজ এ কথা জানান।
র‍য়টার্স
28 January, 2026, 01:30 pm
Last modified: 28 January, 2026, 01:33 pm
ছবি: রয়টার্স

ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিতে নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এই তথ্য জানিয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ফোনালাপে সৌদি যুবরাজ এ কথা জানান। মোহাম্মদ বিন সালমান বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে যেকোনো মতভেদ আলোচনার মাধ্যমে সমাধানে রিয়াদ সব সময় সমর্থন দিয়ে যাবে।

ইরানের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি যুবরাজকে বলেছেন, যুদ্ধ ঠেকাতে আন্তর্জাতিক আইনের আওতায় নেওয়া যেকোনো উদ্যোগকে তেহরান স্বাগত জানায়।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতও জানিয়েছিল, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে তাদের আকাশপথ বা জলসীমা ব্যবহার করতে দেওয়া হবে না।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের দিকে একটি শক্তিশালী রণতরিবহর বা 'আর্মাডা' পাঠানো হচ্ছে। যদিও তিনি আশা প্রকাশ করেন, এটি ব্যবহার করার প্রয়োজন পড়বে না। 

ট্রাম্পের এমন বার্তার পর ওই অঞ্চলে সামরিক উত্তজনা শুরু হয়। ইতিমধ্যে একটি মার্কিন বিমানবাহী রণতরি ও সহায়ক যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা।

মূলত ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর চড়াও হওয়া এবং নতুন করে পারমাণবিক কর্মসূচি শুরু না করার ব্যাপারে তেহরানকে সতর্ক করে আসছিলেন ট্রাম্প। তবে দেশজুড়ে চলা সেই বিক্ষোভ এখন অনেকটাই থিতিয়ে এসেছে।

মানবাধিকার সংস্থাগুলোর দাবি, ইরানে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর অভিযানে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিই দেশটিতে সবচেয়ে বড় দমন-পীড়নের ঘটনা। তবে ইরান সরকার এই অস্থিরতা ও প্রাণহানির জন্য নির্বাসিত বিরোধী গোষ্ঠীগুলোর মদদপুষ্ট 'সন্ত্রাসী ও দাঙ্গাবাজদের' দায়ী করে আসছে। 

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / সৌদি যুবরাজ / মোহাম্মদ বিন সালমান / ইরানে হামলা / মাসুদ পেজেশকিয়ান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
    ‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা
  • ছবি: এএফপি
    দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ছবি: সিসিটিভি
    চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড
  • রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
    রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১
  • ফাইল ছবি
    বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

Related News

  • ইরানে মার্কিন হামলায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা, বাড়ল তেলের দাম
  • লোহিত সাগর পর্যন্ত তেলের পাইপলাইন সম্প্রসারণের কথা ভাবছে সৌদি; হরমুজ এড়িয়ে তেল পরিবহন বাড়বে
  • সৌদি সফরে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন মোহাম্মদ বিন সালমান
  • কাতারে থাকা ইরানের ১২ বিলিয়ন ডলারের মধ্যে ৬ বিলিয়ন মুক্ত হচ্ছে: পেজেশকিয়ান
  • হরমুজের পশ্চিমে রাস তানুরায় সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

Most Read

1
ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
খেলা

‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা

2
ছবি: এএফপি
খেলা

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান

3
ছবি: সিসিটিভি
আন্তর্জাতিক

চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

4
রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
অর্থনীতি

রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১

6
ফাইল ছবি
অর্থনীতি

বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]