Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
ডিজিটাল মাধ্যম কর্মসংস্থানে সুযোগের পাশাপাশি ‘নতুন বৈষম্য’ সৃষ্টি করছে: দেবপ্রিয় ভট্টাচার্য

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 January, 2026, 04:20 pm
Last modified: 06 January, 2026, 04:24 pm

Related News

  • বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • আমেরিকার এআই যুদ্ধযন্ত্রে মানুষের লাগাম টানার কোনো নিয়ম নেই
  • এআই টুলে ব্যাংকের গোপনীয় তথ্য না দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
  • ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ, ২ জনের অর্থদণ্ড
  • মান নিয়ন্ত্রণে ব্যর্থ এআই, আবারও অভিজ্ঞ প্রকৌশলীদের নিয়োগ দিল ফোর্ড

ডিজিটাল মাধ্যম কর্মসংস্থানে সুযোগের পাশাপাশি ‘নতুন বৈষম্য’ সৃষ্টি করছে: দেবপ্রিয় ভট্টাচার্য

তিনি বলেন, ‘ফ্রিল্যান্সারদের টাকা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের কোনো সুনির্দিষ্ট নিয়মনীতি নেই এবং তাদের ক্রেডিট কার্ডের মতো মৌলিক আর্থিক সুবিধাও নেই। এই নীতিমালার অভাব তাদের উপার্জনকে আনুষ্ঠানিক অর্থনীতির মূলধারায় আনার ক্ষেত্রে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।’
টিবিএস রিপোর্ট
06 January, 2026, 04:20 pm
Last modified: 06 January, 2026, 04:24 pm
ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ফাইল ছবি: ইউএনবি

ডিজিটাল মাধ্যম বাংলাদেশের অর্থনীতিতে কর্মসংস্থানের অভূতপূর্ব সুযোগ তৈরি করলেও এটি একইসঙ্গে এক ধরনের 'নতুন বৈষম্য' সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

তিনি বলেন, 'উৎপাদনশীলতা বৃদ্ধি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রসারের ফলে প্রথাগত কর্মসংস্থান সংকুচিত হচ্ছে, যা শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।'

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর সিরডাপ অডিটোরিয়ামে এক সেমিনারে নাগরিক ইশতেহারের প্রেক্ষাপটে দেশের ডিজিটাল অর্থনীতির গতিপ্রকৃতি ও কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে এই বিশ্লেষণ তুলে ধরেন তিনি।

ড. দেবপ্রিয় বলেন, 'দেশের প্রান্তিক পর্যায়ে "গিগ ইকোনমি" ছড়িয়ে পড়েছে। উদাহরণ হিসেবে তিনি ঠাকুরগাঁওয়ের দেড় হাজার ফ্রিল্যান্সারের কথা উল্লেখ করেন, যারা সীমিত প্রযুক্তির মধ্যেও বিশ্ববাজারে "ইলাস্ট্রেশন বিক্রি" করছেন। তবে এই খাতের প্রধান বাধা হিসেবে প্রাতিষ্ঠানিক কাঠামোর অভাবকে দায়ী করেন তিনি।'

তিনি বলেন, 'ফ্রিল্যান্সারদের টাকা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের কোনো সুনির্দিষ্ট নিয়মনীতি নেই এবং তাদের ক্রেডিট কার্ডের মতো মৌলিক আর্থিক সুবিধাও নেই। এই নীতিমালার অভাব তাদের উপার্জনকে আনুষ্ঠানিক অর্থনীতির মূলধারায় আনার ক্ষেত্রে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।'

দুর্নীতি নিয়ন্ত্রণ ও দক্ষতা বৃদ্ধিতে ডিজিটাল পদ্ধতির বড় ধরনের সম্প্রসারণ এখন সময়ের দাবি উল্লেখ করে তিনি বলেন, 'বর্তমানে ইউটিলিটি বিল প্রদান এবং উপবৃত্তি বিতরণে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের ফলে অর্থের তছরুপ কমছে এবং অনিয়ম চিহ্নিত করার সুযোগ বেড়েছে।'

এই সুফলকে টেকসই করতে তিনি একটি 'একীভূত জাতীয় তথ্যভান্ডার' তৈরির প্রস্তাব দেন। ড. দেবপ্রিয় জোর দিয়ে বলেন, 'এই তথ্যভান্ডার পরিচালনার জন্য একটি 'স্বায়ত্তশাসিত নজরদারি ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান' তৈরি করতে হবে। এটি কোনোভাবেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা নির্বাচন কমিশনের অধীনে থাকা উচিত নয়। এখানে নাগরিকের এনআইডি, টিআইএন, বিআইএন এবং সরকারি সেবার (ভাতা, উপবৃত্তি) সকল তথ্য সংরক্ষিত থাকবে।'

সরকারের সাম্প্রতিক কিছু উদ্যোগ যেমন, 'স্টারলিংক' প্রবর্তন এবং অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধে 'এনইআইআর' সিস্টেমের প্রশংসা করেন এই অর্থনীতিবিদ। তবে তিনি মনে করেন, এসব সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশীজনদের সাথে প্রয়োজনীয় আলাপ-আলোচনার অভাব ছিল।

পাশাপাশি, প্রস্তাবিত 'সাইবার সিকিউরিটি অ্যাক্ট অর্ডিন্যান্স ২০২৫' নিয়ে স্বচ্ছতার অভাব এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বা 'টেলিফোনে আড়ি পাতা' বন্ধে স্পষ্ট নির্দেশনার অভাবে জনমনে উদ্বেগ রয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, 'সরকার 'মেটা'কে [ফেসবুকের মূল প্রতিষ্ঠান] চিঠি দিলেও বাংলাদেশে তাদের অফিস না থাকায় এবং ভাষার সীমাবদ্ধতার কারণে ঘৃণা প্রচার বা রাজনৈতিক সহিংসতা বন্ধ করা কঠিন হয়ে পড়ছে।'
 
Related Topics

টপ নিউজ

ড. দেবপ্রিয় ভট্টাচার্য / ডিজিটাল প্লাটফর্ম / এআই / কৃত্রিম বুদ্ধিমত্তা / এনইআইআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • পুনিল ঘোষ কেবিন।
    পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া
  • ১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
    ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’
  • টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
    কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
  • ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
    ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
  • চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
    বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

Related News

  • বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • আমেরিকার এআই যুদ্ধযন্ত্রে মানুষের লাগাম টানার কোনো নিয়ম নেই
  • এআই টুলে ব্যাংকের গোপনীয় তথ্য না দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
  • ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ, ২ জনের অর্থদণ্ড
  • মান নিয়ন্ত্রণে ব্যর্থ এআই, আবারও অভিজ্ঞ প্রকৌশলীদের নিয়োগ দিল ফোর্ড

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
পুনিল ঘোষ কেবিন।
ফিচার

পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া

3
১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
আন্তর্জাতিক

ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’

4
টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
আন্তর্জাতিক

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

5
ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
অর্থনীতি

ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা

6
চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]