Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
এআই টুলে ব্যাংকের গোপনীয় তথ্য না দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
02 July, 2026, 10:20 pm
Last modified: 02 July, 2026, 10:28 pm

Related News

  • বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের
  • বাংলাদেশের নিট রিজার্ভ এখন ২৭.৯৩ বিলিয়ন ডলার
  • ডিজিটাল লেনদেনে বাংলা কিউআর ব্যবহারে গ্রাহকের খরচ কি বাড়তে পারে?
  • খেলাপি হয়েও এলসি খোলার বিশেষ সুযোগ পেল আব্দুল মোনেম সুগার রিফাইনারি

এআই টুলে ব্যাংকের গোপনীয় তথ্য না দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

শনিবার (২৮ জুন) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক অফিস নির্দেশনায় এসব তথ্য জানানো হয়।
টিবিএস রিপোর্ট
02 July, 2026, 10:20 pm
Last modified: 02 July, 2026, 10:28 pm
ছবি: সংগৃহীত

ব্যাংকের গোপনীয় ও সংবেদনশীল তথ্য কোনো অবস্থাতেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক টুলে ইনপুট হিসেবে না দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে অফিশিয়াল নোটিং, নীতিমালা প্রণয়ন ও ডাটা বিশ্লেষণের মতো কাজে এআই টুল ব্যবহারের আগে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

শনিবার (২৮ জুন) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক অফিস নির্দেশনায় এসব তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অফিশিয়াল নোটিং, ডাটা অ্যানালাইসিস ও প্রতিবেদন প্রণয়নসহ বিভিন্ন কাজে চ্যাটজিপিটি, জেমিনি, ক্লড, গ্রোক ও ডিপসিক-এর মতো বিভিন্ন এআই টুল ব্যবহারের প্রবণতা বেড়েছে।

এতে আরও বলা হয়, এসব এআই টুল ব্যবহারের ফলে সংবেদনশীল ও গোপনীয় আর্থিক তথ্য দেশের বাইরে (ক্রস-বর্ডার) স্থানান্তরিত হওয়ার ঝুঁকি রয়েছে। এর ফলে তথ্য পাচার, নীতিগত ঝুঁকি এবং নিরাপত্তাজনিত গুরুতর সমস্যা সৃষ্টি হতে পারে।

এই প্রেক্ষাপটে কর্মকর্তা-কর্মচারীদের জন্য চারটি সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনাগুলো হলো:

১. কোনো অবস্থাতেই অফিসের গোপনীয় ও সংবেদনশীল তথ্য এআই টুলে ইনপুট হিসেবে প্রদান করা যাবে না।

২. অফিশিয়াল নোটিং, নীতিমালা প্রণয়ন বা ডাটা বিশ্লেষণের ক্ষেত্রে এআই টুল ব্যবহারের আগে যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে।

৩. ব্যক্তিগত প্রয়োজনে এআই টুল ব্যবহার করলেও অফিস-সংক্রান্ত কোনো তথ্য ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

৪. তথ্য নিরাপত্তা ও সাইবার ঝুঁকি সম্পর্কিত বিদ্যমান নীতিমালাসমূহ কঠোরভাবে অনুসরণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এআই প্রযুক্তি ব্যবহারে দায়িত্বশীলতা এবং তথ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Related Topics

টপ নিউজ

এআই / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
    মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ছবি: রয়টার্স
    বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

Related News

  • বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের
  • বাংলাদেশের নিট রিজার্ভ এখন ২৭.৯৩ বিলিয়ন ডলার
  • ডিজিটাল লেনদেনে বাংলা কিউআর ব্যবহারে গ্রাহকের খরচ কি বাড়তে পারে?
  • খেলাপি হয়েও এলসি খোলার বিশেষ সুযোগ পেল আব্দুল মোনেম সুগার রিফাইনারি

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা

5
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

6
ছবি: রয়টার্স
খেলা

বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]