Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
মনোনয়নপত্র জমা দিলেন ববি হাজ্জাজ; বললেন 'কৌশলগত কারণে' ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 December, 2025, 12:40 pm
Last modified: 29 December, 2025, 12:40 pm

Related News

  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • প্রাথমিক শিক্ষার উন্নয়নে এনজিওগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায় সরকার: ববি হাজ্জাজ
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 
  • প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতায় সংগীত, চারুকলা ও নাট্যকলার গ্র্যাজুয়েটদের সুযোগ বাড়াবে সরকার

মনোনয়নপত্র জমা দিলেন ববি হাজ্জাজ; বললেন 'কৌশলগত কারণে' ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন

কৌশলগত কারণে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন জানিয়ে হাজ্জাজ বলেন, ‘আমরা জোটে ছিলাম, জোটে আছি। বিএনপির নেতাকর্মীরা শুরু থেকেই আমাদের সহযোগিতা করছে।’
টিবিএস রিপোর্ট
29 December, 2025, 12:40 pm
Last modified: 29 December, 2025, 12:40 pm
মনোনয়নপত্র জমা দিয়েন ববি হাজ্জাজ। ছবি: সংগৃহীত

কৌশলগত কারণে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী ববি হাজ্জাজ।

আজ তিনি ঢাকা ১৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর আগে গত ২৪ ডিসেম্বর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ নিজ দল ত্যাগ করে বিএনপিতে যোগ দেন।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলীর হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় তার সঙ্গে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। 

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আমরা আশাবাদী আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হবে। ইসি তার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।'

কৌশলগত কারণে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন জানিয়ে তিনি বলেন, 'আমরা জোটে ছিলাম, জোটে আছি। বিএনপির নেতাকর্মীরা শুরু থেকেই আমাদের সহযোগিতা করছে। কৌশলগত কারণে আমরা এক মার্কায় নির্বাচন করবো। প্রথম থেকেই বিএনপি নেতাকর্মীরা সহযোগিতা করছেন।

তিনি বলেন, আশা করি একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দিবে নির্বাশন কমিশন। হাদি হত্যা থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় এই মুহূর্তে দেশের প্রত্যেকটি জায়গা চ্যালেঞ্জিং। গভীর রাতে ষড়যন্ত্র করে আরপিও সংশোধন করা হয়েছে। যার কারণে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে হচ্ছে। কৌশলগত কারণে বিএনপির সঙ্গে জোট করা হয়েছে। 

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমার সময় শেষ হচ্ছে আজ সোমবার।

সকাল ৯টা থেকে সোমবার বিকাল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

বিএনপি, জামায়াত, এনসিপিসহ এবার নিবন্ধিত ৫৮টি দল ভোটে অংশ নেওয়ার সুযোগ রয়েছে; আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তারা অংশ নিতে পারবে না।

দলীয় প্রার্থীদের ক্ষেত্রে দলীয় প্রত্যয়নপত্র জমা দিতে হবে; আর স্বতন্ত্র প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থন তালিকা অথবা সাবেক সংসদ সদস্য হলেও চলবে।

গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন সিইসি এএএম নাসির উদ্দিন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। 

৩০০ আসনের মনোনয়নপত্র গ্রহণ ও জমার বিষয়ে ইসি সচিবালয়ের কেন্দ্রীয় সমন্বয় কমিটি জানায়, রোববার পর্যন্ত ৩ হাজার ১৪৪টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে; এরমধ্যে ১১৬টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

ববি হাজ্জাজ / বিএনপি / মনোনয়পত্র জমা / বিএনপির প্রার্থী / ধানের শীষ প্রতীক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়
  • ছবি: টিবিএস
    ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

Related News

  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • প্রাথমিক শিক্ষার উন্নয়নে এনজিওগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায় সরকার: ববি হাজ্জাজ
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 
  • প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতায় সংগীত, চারুকলা ও নাট্যকলার গ্র্যাজুয়েটদের সুযোগ বাড়াবে সরকার

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা

5
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]