Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 27, 2026
প্রথম দেশ হিসেবে কোভ্যাক্স থেকে টিকার ডোজ পেলো ঘানা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 February, 2021, 07:55 pm
Last modified: 24 February, 2021, 08:00 pm

Related News

  • ২০২৫ সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ১.৮ বিলিয়ন ডলার, অবস্থান উগান্ডা-ঘানার পেছনে: আঙ্কটাড
  • ‘কেপ ভার্দের কাছে আর্জেন্টিনা হারবে’ ভবিষ্যদ্বাণী করা সেই ওঝা বাঁচাতে পারলেন না নিজ দেশ ঘানাকে
  • রিংয়ে বক্সারের মৃত্যুর পর ঘানায় অনির্দিষ্টকালের জন্য বক্সিং স্থগিত
  • গবেষণা ও উদ্ভাবনে ঘানার চেয়েও পিছিয়ে বাংলাদেশ, বৈশ্বিক সূচকে স্থান ১০৬
  • ১.৮ মিলিয়ন ডলার পাওনা, ঘানার পার্লামেন্টের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হলো

প্রথম দেশ হিসেবে কোভ্যাক্স থেকে টিকার ডোজ পেলো ঘানা

আজ বুধবার ভারতের সেরাম ইনস্টিটিউড উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার ৬ লাখ ডোজ নিয়ে একটি বিশেষ উড়োজাহাজ ঘানার রাজধানী আক্রা'র বিমানবন্দরে পৌঁছায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের শিশু কল্যাণ তহবিল (ইউনিসেফ) এক যৌথ বিবৃতি বিষয়টি নিশ্চিত করেছে। 
টিবিএস ডেস্ক
24 February, 2021, 07:55 pm
Last modified: 24 February, 2021, 08:00 pm

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) কোভিড-১৯ টিকা বিতরণের উদ্যোগ কোভাক্স থেকে বিশ্বের প্রথম দেশ হিসেবে চালান পেয়েছে আফ্রিকার দেশ ঘানা। আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) জীবনদায়ী প্রতিষেধকের চালান পায় দেশটি। 

মহামারির বিস্তার ঠেকাতে দরিদ্র দেশে দ্রুত টিকার চালান পৌঁছে দিতেই কোভ্যাক্স উদ্যোগ গঠিত হয়। 

বুধবার ভারতের সেরাম ইনস্টিটিউড উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার ৬ লাখ ডোজ নিয়ে একটি বিশেষ উড়োজাহাজ ঘানার রাজধানী আক্রার বিমানবন্দরে পৌঁছায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের শিশু কল্যাণ তহবিল (ইউনিসেফ) এক যৌথ বিবৃতি বিষয়টি নিশ্চিত করেছে। 

করোনাভাইরাসকে বিশ্বমারি ঘোষণার এক বছর পর এবং কোভ্যাক্স উদ্যোগ গঠনের আট মাস পর; এই প্রথম কোনো টিকার চালান পেলো ঘানা। কোভ্যাক্স ধনী দেশ এবং অলাভজনক দাতা সংস্থার তহবিল সহযোগিতায় অপেক্ষাকৃত দরিদ্র দেশে টিকা সরবরাহের উদ্যোগ নিয়েছে। হু'র এই কর্মসূচিটি বিশ্বব্যাপী সমতার ভিত্তিতেও ভ্যাকসিনের বন্টন নিশ্চিত করতে চায়। 

স্বল্প ও মধ্য আয়ের উন্নয়নশীল দেশে প্রথম পর্যায়ে যে ডোজ সরবরাহ পাঠানো হবে, তারই প্রথম গ্রহীতা দেশ হলো ঘানা। ভ্যাকসিনের প্রথম চালান পাওয়ার পর স্বাস্থ্য কর্মী এবং সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর মধ্যে অচিরেই জাতীয় টিকাদান কর্মসূচি শুরু করার কথা জানিয়েছে ঘানার স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটিতে হু'র কান্ট্রি রিপ্রেজেন্টটেটিভ ফ্রান্সিস কাসোলো এক বিবৃতিতে বলেন, "আমাদের সকলের জন্যেই এটি স্মরণীয় এক মুহূর্ত। কোভিড-১৯ টিকার চালান ঘানায় মহামারির বিস্তার রোধ করার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" 

"কেবলমাত্র সকলকে টিকার আওতায় আনা গেলেই এই সঙ্কট থেকে মুক্তি পাওয়া সম্ভব," বলে উল্লেখ করেন তিনি। 

বার্তা সংস্থা রয়টার্সের নিজস্ব পরিসংখ্যান অনুসারে, ঘানায় এপর্যন্ত ৮০,৭০০ জনের মধ্যে সংক্রমণ শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৫৮০ জন।

বিমানবন্দরে ভ্যাকসিনের চালান আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী কোয়েকু আগয়েমান এর নেতৃত্বে একটি সরকারি প্রতিনিধি দল। 

  • সূত্র: রয়টার্স 
     
Related Topics

টপ নিউজ

কোভ্যাক্স / ঘানা / কোভিড-১৯ অতিমারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ছবি: টিবিএস কোলাজ
    ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে ঢুকে গেল বাস, নিহত ১
  • আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে ফ্ল্যাভিও বলসোনারো। ছবি: রয়টার্স
    নেতানিয়াহু ও মিলেইয়ের সমর্থন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করলেন বলসোনারোর ছেলে
  • সাবেক রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন। ছবি: রয়টার্স
    সংবিধানে দায়মুক্তি থাকলেও দায়িত্ব পালনকালে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা, তদন্তে দুদক
  • প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি পাহাড় ও বনভূমি নিয়ে বিস্তৃত জঙ্গল সলিমপুরের বড় অংশই অবৈধ দখলের শিকার। ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন
    জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল

Related News

  • ২০২৫ সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ১.৮ বিলিয়ন ডলার, অবস্থান উগান্ডা-ঘানার পেছনে: আঙ্কটাড
  • ‘কেপ ভার্দের কাছে আর্জেন্টিনা হারবে’ ভবিষ্যদ্বাণী করা সেই ওঝা বাঁচাতে পারলেন না নিজ দেশ ঘানাকে
  • রিংয়ে বক্সারের মৃত্যুর পর ঘানায় অনির্দিষ্টকালের জন্য বক্সিং স্থগিত
  • গবেষণা ও উদ্ভাবনে ঘানার চেয়েও পিছিয়ে বাংলাদেশ, বৈশ্বিক সূচকে স্থান ১০৬
  • ১.৮ মিলিয়ন ডলার পাওনা, ঘানার পার্লামেন্টের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হলো

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

2
ছবি: টিবিএস কোলাজ
অর্থনীতি

ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে ঢুকে গেল বাস, নিহত ১

4
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে ফ্ল্যাভিও বলসোনারো। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নেতানিয়াহু ও মিলেইয়ের সমর্থন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করলেন বলসোনারোর ছেলে

5
সাবেক রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন। ছবি: রয়টার্স
বাংলাদেশ

সংবিধানে দায়মুক্তি থাকলেও দায়িত্ব পালনকালে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা, তদন্তে দুদক

6
প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি পাহাড় ও বনভূমি নিয়ে বিস্তৃত জঙ্গল সলিমপুরের বড় অংশই অবৈধ দখলের শিকার। ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]