Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
১.৮ মিলিয়ন ডলার পাওনা, ঘানার পার্লামেন্টের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হলো

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 March, 2024, 01:20 pm
Last modified: 02 March, 2024, 01:38 pm

Related News

  • অনুমোদন ছাড়া সৌদি পারমাণবিক চুক্তি ঘোষণা, জ্বালানিমন্ত্রীর ওপর চটলেন ট্রাম্প
  • ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেনকো
  • রাজধানীর জাপান গার্ডেন সিটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দুর্ভোগে ৩,০০০ বাসিন্দা
  • ২০২৫ সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ১.৮ বিলিয়ন ডলার, অবস্থান উগান্ডা-ঘানার পেছনে: আঙ্কটাড

১.৮ মিলিয়ন ডলার পাওনা, ঘানার পার্লামেন্টের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হলো

স্থানীয় গণমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, বিদ্যুৎ বিভ্রাটের পর পার্লামেন্টের সদস্যরা ক্ষীণ আলোয় ‘ডুমসোর’, ‘ডুমসোর’ বলে চিৎকার করছেন। স্থানীয় আকান ভাষায় ডুমসোর শব্দটির অর্থ বিদ্যুৎ বিভ্রাট।
টিবিএস ডেস্ক
02 March, 2024, 01:20 pm
Last modified: 02 March, 2024, 01:38 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া/বিবিসি

পাওনা পরিশোধ না করায় ঘানায় পার্লামেন্ট ভবনেরই বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। অবশ্য আংশিক পাওনা পরিশোধ করায় পরদিনই আবারও বিদ্যুৎ সংযোগ চালু করা হয়। খবর বিবিসির।

গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। সে সময় পার্লামেন্টে ভাষণ দিচ্ছিলেন দেশটির প্রেসিডেন্ট। বিদ্যুৎ বিভ্রাটের কারণে তার ভাষণেও বিঘ্ন ঘটে।

স্থানীয় গণমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, বিদ্যুৎ বিভ্রাটের পর পার্লামেন্টের সদস্যরা ক্ষীণ আলোয় 'ডুমসোর', 'ডুমসোর' বলে চিৎকার করছেন। স্থানীয় আকান ভাষায় ডুমসোর শব্দটির অর্থ বিদ্যুৎ বিভ্রাট।

হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটের কারণে পার্লামেন্টের সদস্য ও কর্মকর্তারা লিফটে আটকা পড়েন বলেও জানায় স্থানীয় একটি গণমাধ্যম।

বেশ কয়েক মিনিট পর বিদ্যুতের জন্য জেনারেটর চালু করা হয়। তবে পার্লামেন্ট ভবনটির অন্যান্য অংশ দিনের বেশিরভাগ সময়ই বিদ্যুৎহীন ছিল।

বিবিসির খবরে বলা হয়েছে, রাষ্ট্র পরিচালিত বৈদ্যুতিক প্রতিষ্ঠান ইলেকট্রিসিটি কোম্পানি অব ঘানার পার্লামেন্টের কাছ থেকে ২৩ মিলিয়নেরও বেশি ঘানাইয়ান সেডি (১.৮ মিলিয়ন ডলার) পাওনা রয়েছে।

প্রতিষ্ঠানটির যোগাযোগ কর্মকর্তা উইলিয়াম বোয়াটেং সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার কারণ হলো- পাওনা পরিশোধের যে নোটিশ দেওয়া হয়েছে, পার্লামেন্ট সেটির বিষয়ে গুরুত্ব দেয়নি।

এদিকে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার পরদিনই ১৩ মিলিয়ন ঘানাইয়ান সেডি পরিশোধ করে পার্লামেন্ট। সেই সঙ্গে এক সপ্তাহের মধ্যে অবশিষ্ট ঋণ পরিশোধের প্রতিশ্রুতি দিলে আবারও বিদ্যুৎ সংযোগ চালু করে দেওয়া হয়।

তবে পার্লামেন্টের অর্থ বিষয়ক কর্মকর্তা ইবেনেজার আহুমাহ ডিজিয়েট্রর পার্লামেন্টের কাছে প্রতিষ্ঠানটির পাওনার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, প্রতিষ্ঠানটির সিস্টেমটি সম্প্রতি পার্লামেন্টের পরিশোধ করা বিলের রেকর্ড রাখতে পারেনি। তিনি এও জোর দেন যে বকেয়া বিলের পরিমাণ সাড়ে ৯ লাখ ডলার।

ঘানার এই বিদ্যুৎ প্রতিষ্ঠানটি আর্থিক দিক থেকে অত্যন্ত সংকটজনক পরিস্থিতির মধ্যে রয়েছে। এ কারণে প্রায়ই ঋণগ্রস্থ গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে বাধ্য হচ্ছে প্রতিষ্ঠানটি।

বোয়াটেং রয়টার্সকে বলেন, যে বা যারাই বিল পরিশোধ করবে না বা করতে পারবে না, তাদের সবার সংযোগই বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

বিদ্যুত / বিদ্যুত বিভ্রাট / পার্লামেন্ট / ঘানা / চিৎকার / প্রেসিডেন্ট / বিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • অনুমোদন ছাড়া সৌদি পারমাণবিক চুক্তি ঘোষণা, জ্বালানিমন্ত্রীর ওপর চটলেন ট্রাম্প
  • ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেনকো
  • রাজধানীর জাপান গার্ডেন সিটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দুর্ভোগে ৩,০০০ বাসিন্দা
  • ২০২৫ সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ১.৮ বিলিয়ন ডলার, অবস্থান উগান্ডা-ঘানার পেছনে: আঙ্কটাড

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]