বিএনপির ফাঁকা আসনে প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে কারা?
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩ নভেম্বর ৩০০টি আসনের মধ্যে ২৩৭টিতে নিজেদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। তবে, ৪ নভেম্বর মাদারীপুর-০১ আসন ও দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত করে দলটি। ফলে ৬৪টি আসনে প্রার্থী তালিকা বাদ রয়েছে। কোথাও পুরো জেলা আবার অনেক জেলায় একাধিক আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপি।
