Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
আবারও পুরান ঢাকায় বাসার সিঁড়ি থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাংলাদেশ

ইউএনবি
26 October, 2025, 02:05 pm
Last modified: 26 October, 2025, 02:08 pm

Related News

  • পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক
  • ইউক্রেন যুদ্ধে বড় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীদের সেনাবাহিনীতে টানছে রাশিয়া
  • বিশ্বকাপে ঐতিহাসিক জয়ের পর মেক্সিকোতে বাঁধভাঙা উল্লাস, বিশৃঙ্খলার মধ্যে পিষ্ট হয়ে নিহত ৩ 
  • জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক
  • ভেনেজুয়েলার ভূমিকম্পে স্ত্রী ও দুই সন্তানকে হারালেন আর্জেন্টিনার ফুটবলার লুকাস ট্রেইহো

আবারও পুরান ঢাকায় বাসার সিঁড়ি থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

গত ১৯ অক্টোবরও পুরান ঢাকার একটি বাসার সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছিল।
ইউএনবি
26 October, 2025, 02:05 pm
Last modified: 26 October, 2025, 02:08 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে আবারও এক শিক্ষার্থীর মরদেহ পাওয়া গেছে। বংশাল আগামাসি লেন এলাকার একটি বাড়ির সিঁড়ি থেকে গলায় জিআই তার প্যাঁচানো অবস্থায় সজিব (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. দুলাল হক জানান, 'বিকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। চারতলার সিঁড়িতে গলায় জিআই তার পেঁচানো অবস্থায় মরদেহটি উপুড় হয়ে পড়ে ছিল। প্রথমে অজ্ঞাত হিসেবে উদ্ধার করা হলেও পরে মোবাইলের সূত্রে পরিচয় শনাক্ত হয়।'

এসআই দুলাল আরও জানান, ওই ভবনের চারতলায় শুধু একটি পরিবার থাকত। পুরো ভবনটি গোডাউন হিসেবে ব্যবহৃত হয়। ঘটনাস্থলের ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল।

তিনি বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিক্ষার্থীকে গলায় জিআই তার পেঁচিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।'

ঢামেক হাসপাতালে নিহতের চাচাতো ভাই মো. ইসলাম জানান, সজিবদের বাসা বংশালের আগামাসি লেনেই। সে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল, তবে অকৃতকার্য হয়। কিছুদিন আগে তাবলীগের সঙ্গে দোহারে গিয়েছিল। শুক্রবার (২৪ অক্টোবর) বাসায় ফিরে আসে।

তিনি আরও বলেন, শনিবার বিকাল ৩টার দিকে একটি ফোন পেয়ে সজিব বাসা থেকে বের হয়। বিকালেই জানতে পারি, একটি বাসার সিঁড়িতে তার মরদেহ পাওয়া গেছে।

তিনি আরও জানান, যে বাসায় সজিবের লাশ পাওয়া গেছে, সেখানে চারতলায় তার প্রেমিকার পরিবার থাকত। ঘটনার পর থেকে তাদের কাউকেই পাওয়া যাচ্ছে না। সজিবের সঙ্গে মেয়েটির ছয় বছর ধরে সম্পর্ক ছিল। মাঝেমধ্যে মনোমালিন্য হলেও সম্প্রতি সম্পর্ক স্বাভাবিক হয়। তবে মেয়েটির মামারা এই সম্পর্ক মেনে নিতে পারেনি।

সজিবের পরিবারের অভিযোগ, ওই মেয়ের দুই মামা—ইকবাল ও কামাল—পরিকল্পিতভাবে সজিবকে ডেকে নিয়ে হত্যা করেছে।

এ বিষয়ে জানতে চাইলে বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল হোসেন বলেন, খবর পেয়ে আমাদের পুলিশ ফাঁড়ির এসআই দুলাল হোসেন ঘটনাস্থলে যান। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে বিভিন্ন আলামত সংগ্রহ করে। এরপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা বা অন্য কোনো ঘটনা, সে বিষয়ে তদন্ত চলছে।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবরও পুরান ঢাকার একটি বাসার সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে একই এলাকায় দুই তরুণের এভাবে মৃত্যু পুরান ঢাকায় উদ্বেগ সৃষ্টি করেছে।

Related Topics

টপ নিউজ

পুরান ঢাকা / নিহত / সিঁড়ি / শিক্ষার্থী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
    বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের
  • ছবি: টিবিএস
    ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

Related News

  • পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক
  • ইউক্রেন যুদ্ধে বড় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীদের সেনাবাহিনীতে টানছে রাশিয়া
  • বিশ্বকাপে ঐতিহাসিক জয়ের পর মেক্সিকোতে বাঁধভাঙা উল্লাস, বিশৃঙ্খলার মধ্যে পিষ্ট হয়ে নিহত ৩ 
  • জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক
  • ভেনেজুয়েলার ভূমিকম্পে স্ত্রী ও দুই সন্তানকে হারালেন আর্জেন্টিনার ফুটবলার লুকাস ট্রেইহো

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

4
সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
ফিচার

বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা

5
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]