Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
ভেনেজুয়েলার ভূমিকম্পে স্ত্রী ও দুই সন্তানকে হারালেন আর্জেন্টিনার ফুটবলার লুকাস ট্রেইহো

আন্তর্জাতিক

গাল্ফ নিউজ
29 June, 2026, 09:55 am
Last modified: 29 June, 2026, 09:58 am

Related News

  • সঞ্চিত ২০ হাজার টাকা লুট করতেই নরসিংদীর বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে পিটিয়ে হত্যা: র‍্যাব
  • আর্জেন্টিনাকে কি তুলনামূলক কম হলুদ কার্ড দেখাচ্ছেন রেফারিরা? 
  • ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার; ‘আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নন’: ফ্রান্সের কোচ
  • এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
  • উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস: মাদ্রাসায় মাটি চাপা পড়ে নিহত ৮

ভেনেজুয়েলার ভূমিকম্পে স্ত্রী ও দুই সন্তানকে হারালেন আর্জেন্টিনার ফুটবলার লুকাস ট্রেইহো

৩৮ বছর বয়সী ট্রেইহো মরিয়া হয়ে তার স্ত্রী ইয়ানিনা মারানেয়া এবং তাদের দুই সন্তান অ্যারন ও আইনোয়ার খোঁজ করছিলেন।
গাল্ফ নিউজ
29 June, 2026, 09:55 am
Last modified: 29 June, 2026, 09:58 am
স্ত্রী ও ২ সন্তানের সঙ্গে আর্জেন্টাইন ফুটবলার লুকাস টেইহো। ছবি: সংগৃহীত

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের পর টানা ৭৪ ঘণ্টার অনুসন্ধান শেষে আর্জেন্টাইন ফুটবলার লুকাস ট্রেইহোর স্ত্রী ও দুই ছোট সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

৩৮ বছর বয়সী ট্রেইহো মরিয়া হয়ে তার স্ত্রী ইয়ানিনা মারানেয়া এবং তাদের দুই সন্তান অ্যারন ও আইনোয়ার খোঁজ করছিলেন। বুধবার দেশটিতে আঘাত হানা জোড়া ভূমিকম্পে প্লায়া গ্রান্দেতে তারা যে অ্যাপার্টমেন্ট ভবনে অবস্থান করছিলেন, সেটি ধসে পড়ে।

ডিফেন্ডার ট্রেইহো তখন নিজের ক্লাবের হয়ে লিগ ম্যাচের প্রস্তুতির জন্য রাজধানী কারাকাসে ছিলেন। পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর তিনি প্রকাশ্যে সবার কাছে সাহায্যের আবেদন জানান।

তিনি ইনস্টাগ্রামে লিখেছিলেন, 'প্লায়া গ্রান্দেতে আমাদের ভবনটি ধসে পড়েছে। আমার পরিবারের কোনো খবর জানি না। দয়া করে তাদের জন্য প্রার্থনা করুন এবং যদি কেউ তাদের দেখে থাকেন, তাহলে এই বার্তাটি ছড়িয়ে দিন। আমি বিশ্বাস করতে চাই, তারা সেখানে ছিলেন না।'

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার গভীর রাতে অনুসন্ধান অভিযান শেষ হয়, যখন উদ্ধারকর্মীরা তার স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেন।

ট্রেইহোর ক্লাব দেপোর্তিভো লা গুয়ারা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে ক্লাবটি বলেছে, 'লুকাস ট্রেইহোর স্ত্রী ইয়ানিনা মারানেয়া এবং তাদের সন্তান অ্যারন ও আইনোয়া ত্রেখোর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমরা তার শোকে শামিল। তাদের আত্মার শান্তি কামনা করছি এবং লুকাস ও তার স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।'

ট্রেইহোর আরেকটি ক্লাব মারিতিমো দে লা গুয়ারাও শোক প্রকাশ করেছে। তারা জানিয়েছে, টানা ৭৪ ঘণ্টার অনুসন্ধান শেষে তার পরিবারের সদস্যদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকাজে অংশ নেওয়া ট্রেইহোর সতীর্থ ফুটবলার এদসন তোর্তোলেরোও হৃদয়বিদারক এ খবর নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি নিখোঁজ পরিবারের সদস্যদের খুঁজে বের করতে সহায়তা করা স্বেচ্ছাসেবক ও জরুরি সেবাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আর্জেন্টিনার গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অনুসন্ধানকাজে সহায়তা করতে ট্রেইহোর বাবা ও ভাই ভেনেজুয়েলায় গিয়েছিলেন।

মরদেহ উদ্ধারের মাত্র কয়েক ঘণ্টা আগে পর্যন্তও ট্রেইহো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছিলেন। তখনও তার আশা ছিল, তারা হয়তো জীবিত আছেন।

জন্মদিনের বার্তা

চলতি বছরের শুরুর দিকে ইয়ানিনা জন্মদিন উপলক্ষে দেওয়া এক বার্তায় ট্রেইহোকে তাদের পরিবারের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেছিলেন।

তিনি লিখেছিলেন, 'পরিবার হিসেবে তোমাকে আমাদের পাশে পাওয়া এবং আমাদের অভিন্ন লক্ষ্য নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে পারা আমাদের জন্য আশীর্বাদ। তোমাকে পাশে পেলে সবকিছুই সবসময় আরও সহজ এবং আরও সুন্দর মনে হয়।'

এদিকে, ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার জোড়া ভূমিকম্পের পরিণতি সামলাতে এখনও হিমশিম খাচ্ছে ভেনেজুয়েলা। এই ভূমিকম্পে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে।

জাতিসংঘের অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, এই দুর্যোগে প্রায় ৬৭ লাখ ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন। এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে উদ্ধারকারী দল জীবিত উদ্ধার এবং নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে।

সাবেক মেজর লিগ বেসবল খেলোয়াড় গোরকিস হার্নান্দেসও নিশ্চিত করেছেন যে, ভূমিকম্পে তার স্ত্রী দেইসি নিহত হয়েছেন। এই ঘটনাও প্রমাণ করে, ভেনেজুয়েলার ওপর নেমে আসা এই দুর্যোগ কতটা ভয়াবহ ও ব্যাপক।

Related Topics

টপ নিউজ

আর্জেন্টিনা / ফুটবলার / লুকাস টেইহো / স্ত্রী ও ২ সন্তান / ভেনেজুয়েলা ভূমিকম্প / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
    ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • ছবি: রয়টার্স
    ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান
  • চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
    ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

Related News

  • সঞ্চিত ২০ হাজার টাকা লুট করতেই নরসিংদীর বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে পিটিয়ে হত্যা: র‍্যাব
  • আর্জেন্টিনাকে কি তুলনামূলক কম হলুদ কার্ড দেখাচ্ছেন রেফারিরা? 
  • ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার; ‘আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নন’: ফ্রান্সের কোচ
  • এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
  • উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস: মাদ্রাসায় মাটি চাপা পড়ে নিহত ৮

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

6
চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
ফিচার

ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]