Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
বিএনপি ক্ষমতায় এলে সব জাতিগোষ্ঠীর সমন্বয়ে ‘রেইনবো ন্যাশন’ গঠন করা হবে: ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 October, 2025, 08:30 pm
Last modified: 24 October, 2025, 09:02 pm

Related News

  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধীদলীয় সংসদ সদস্যদের প্রতি আসনে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল
  • ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চায়নি জামায়াত, অবস্থান স্পষ্ট করা উচিত: সংসদে মির্জা ফখরুল

বিএনপি ক্ষমতায় এলে সব জাতিগোষ্ঠীর সমন্বয়ে ‘রেইনবো ন্যাশন’ গঠন করা হবে: ফখরুল

তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদকে “বাংলাদেশী জাতীয়তাবাদ” হিসেবে চিহ্নিত করেছিলেন; যার উদ্দেশ্য ছিল শুধু বাঙালি নয়, দেশে বসবাসকারী অন্যান্য জাতিগোষ্ঠীকেও স্বীকৃতি দেওয়া।’
টিবিএস রিপোর্ট
24 October, 2025, 08:30 pm
Last modified: 24 October, 2025, 09:02 pm
বনানীতে আয়োজিত ‘ঢাকা ওয়ানগালা উদযাপন–২০২৫’ অনুষ্ঠানে মির্জা ফখরুল। ছবি: টিবিএস

বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব জাতিগোষ্ঠীর সমন্বয়ে একটি 'রেইনবো ন্যাশন' গঠন করবে এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যদের স্বার্থ ও অধিকার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর বনানী বিদ্যানিকেতনে ক্ষুদ্র জাতিগোষ্ঠী আয়োজিত 'ঢাকা ওয়ানগালা উদযাপন–২০২৫' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, 'আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (তারেক রহমান) ২০২২ সালে ৩১ দফা যে ঘোষণা দিয়েছেন, সেখানে খুব পরিষ্কারভাবে বলেছেন যে আমরা একটি রেইনবো নেশন তৈরি করব; যেখানে সব সম্প্রদায় নিজেদের অবদান রাখতে সক্ষম হবে। বিএনপি সরকারে এলে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে আপনাদের সমস্যাগুলো বিবেচনা করব।'

তিনি বলেন, 'শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদকে "বাংলাদেশী জাতীয়তাবাদ" হিসেবে চিহ্নিত করেছিলেন; যার উদ্দেশ্য ছিল শুধু বাঙালি নয়, দেশে বসবাসকারী অন্যান্য জাতিগোষ্ঠীকেও স্বীকৃতি দেওয়া।'

বিএনপি মহাসচিব আরও বলেন, 'বেগম খালেদা জিয়া "ভিশন ২০৩০"-এ সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং তাদের সমস্যা সমাধানে পৃথক অধিদপ্তর গঠনের ঘোষণা দিয়েছিলেন। বিএনপি সরকারে এলে ঢাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পৃথক সাংস্কৃতিক একাডেমি স্থাপন এবং সরকারিভাবে উৎসব পালনের বিষয়ে সক্রিয়ভাবে বিবেচনা করা হবে।'

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতিকে দেশের সমৃদ্ধির উৎস হিসেবে উল্লেখ করে তিনি বলেন, 'তাদের বৈচিত্র্যময় সংস্কৃতি আমাদের মূল সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে; এটা আমি বিশ্বাস করি।'

তাদের আর্থিক উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে ফখরুল বলেন, 'সবচেয়ে বেশি দরকার তাদের আর্থিক অবস্থার উন্নয়ন করা। আমাদের দায়িত্ব হচ্ছে সকল সম্প্রদায়কে মূল ধারার সঙ্গে সংযুক্ত করা, তাদের অর্থনৈতিক অবস্থা উন্নত করা এবং কৃষ্টি-সংস্কৃতিকে সংরক্ষণ করা; এটাই বড় কাজ বলে আমি মনে করি।'

অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, 'আপনারা (গারো সম্প্রদায়) নিজেদের দুর্বল মনে করবেন না। আপনারা সংখ্যায় কম হতে পারেন, তবে আমরা আপনাদের ভাই; আমরা বাংলাদেশী, আমরা আপনাদের পাশের মানুষ।'

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর / বিএনপি / জাতীয় নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • ফাইল ছবি
    খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

Related News

  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধীদলীয় সংসদ সদস্যদের প্রতি আসনে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল
  • ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চায়নি জামায়াত, অবস্থান স্পষ্ট করা উচিত: সংসদে মির্জা ফখরুল

Most Read

1
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

4
ফাইল ছবি
অর্থনীতি

খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখল বাংলাদেশ ব্যাংক

5
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর গ্রিন সিটি: সাব-স্টেশনের সরঞ্জাম কেনায় ৮গুণ বেশি ব্যয়ের তথ্য পেল মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]