Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
গাড়ির শোরুমে হামলা-চাঁদাবাজির প্রতিবাদে মানবন্ধন; ব্যবস্থা না নিলে রাজস্ব প্রদান বন্ধের হুমকি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 October, 2025, 01:35 pm
Last modified: 19 October, 2025, 01:39 pm

Related News

  • নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বাস ধর্মঘট, আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
  • মহাসড়ক তদারকি ও ঈদ নিরাপত্তায় সরকার কঠোর: স্বরাষ্ট্রমন্ত্রী 
  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির
  • ‎নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল: জামায়াত আমির
  • মুখে কালো কাপড় বেঁধে বাংলাদেশ ব্যাংকের সামনে ছয় এনবিএফআইয়ের আমানতকারীদের মানববন্ধন

গাড়ির শোরুমে হামলা-চাঁদাবাজির প্রতিবাদে মানবন্ধন; ব্যবস্থা না নিলে রাজস্ব প্রদান বন্ধের হুমকি

টিবিএস রিপোর্ট
19 October, 2025, 01:35 pm
Last modified: 19 October, 2025, 01:39 pm
ছবি: টিবিএস

রাজধানীর বিভিন্ন গাড়ি শোরুমে হামলা ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করেন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) ও শোরুম মালিকরা। 

রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশের সব গাড়ি বিক্রয়কেন্দ্র বন্ধ করে রাজধানীর প্রগতি সরণি এলাকার কোকাকোলা মোড়ে এ মানববন্ধন পালন করেন। মানববন্ধন শেষে সংবাদ সম্মেলন করেন শোরুম মালিকরা। 

সংবাদ সম্মেলনে বারভিডা সভাপতি আবদুল হক বলেন, 'রাজধানীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্র আমাদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। ইতিমধ্যে ১২টি শোরুমে হামলা ও ভাঙচুর হয়েছে। হামলাকারীরা প্রকাশ্যে ফোন করে হুমকি দিচ্ছে, চাঁদা না দিলে ব্যবসা করা যাবে না।'

তিনি আরও বলেন, 'আমরা জানি, পুলিশ ও র‌্যাব ইতিমধ্যে তদন্ত শুরু করেছে, তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি। তাই বাধ্য হয়ে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসী ও সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। যদি ৩০ অক্টোবরের মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা বাধ্য হয়ে সারা দেশে গাড়ি ছাড়, রেজিস্ট্রেশন ফি ও রাজস্ব প্রদান বন্ধ রাখব। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।'

ছবি: টিবিএস

বারভিডা সভাপতি বলেন, 'এই সেক্টর থেকে বছরে প্রায় ৬ হাজার কোটি টাকা রাজস্ব পায় সরকার। লাখ লাখ মানুষ এই খাতের সঙ্গে জড়িত। তাদের জীবিকা এখন হুমকির মুখে। আমরা সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে অনুরোধ করছি, যেন অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়।'

আবদুল হক আরও বলেন, 'আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষপাতী নই। আমরা সেই উদ্যোক্তাদের প্রতিনিধিত্ব করি, যারা নিজেদের শ্রম ও অর্থ দিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছেন। আমাদের এই অবস্থান শুধু ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য নয়, বরং দেশের অর্থনীতির স্বার্থে।'

Related Topics

টপ নিউজ

বারভিডা / মানববন্ধন / চাঁদাবাজি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়
  • ছবি: টিবিএস
    ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

Related News

  • নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বাস ধর্মঘট, আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
  • মহাসড়ক তদারকি ও ঈদ নিরাপত্তায় সরকার কঠোর: স্বরাষ্ট্রমন্ত্রী 
  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির
  • ‎নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল: জামায়াত আমির
  • মুখে কালো কাপড় বেঁধে বাংলাদেশ ব্যাংকের সামনে ছয় এনবিএফআইয়ের আমানতকারীদের মানববন্ধন

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা

5
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]