ফিলিস্তিনের পাশে মাহাথির; দ্বি-রাষ্ট্রীয় সমাধানই একমাত্র পথ
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ মনে করেন, ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাতের একমাত্র যুক্তিসঙ্গত সমাধান হলো দ্বি-রাষ্ট্রীয় কাঠামো। ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও মাহাথির মনে করেন এই সমাধান এখনো বহু দূরে। তিনি বলেন, "আমার জীবদ্দশায় এটা সম্ভব নয়, সময় খুব কম।"
