Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
স্বীকৃতি মিললেও যুক্তরাজ্যের ঔপনিবেশিক যুদ্ধাপরাধের বিচার চায় ফিলিস্তিন

আন্তর্জাতিক

বিবিসি
27 September, 2025, 12:00 pm
Last modified: 27 September, 2025, 12:41 pm

Related News

  • রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো
  • বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • আবার আসছে দাবদাহ, যুক্তরাজ্যে ফ্যান ও এসির সংকট
  • ইতিহাস গড়ে শেষ ষোলোতে মিসর, ফিলিস্তিনকে জয় উৎসর্গ করলেন কোচ
  • বিশ্বকাপে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে ওড়ানো হয়নি ইংল্যান্ডের পতাকা, স্টারমারকে ‘প্লাস্টিক দেশপ্রেমিক’ বললেন বিরোধীরা

স্বীকৃতি মিললেও যুক্তরাজ্যের ঔপনিবেশিক যুদ্ধাপরাধের বিচার চায় ফিলিস্তিন

চলতি মাসের শুরুতে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরে এ–সংক্রান্ত ৪০০ পৃষ্ঠার একটি আইনি আবেদন জমা দিয়েছে তারা, যেখানে ব্রিটিশ ম্যান্ডেট আমলে সংঘটিত নির্যাতন, নির্বাসন ও দমন-পীড়নের বিস্তারিত অভিযোগ তুলে ধরা হয়েছে।
বিবিসি
27 September, 2025, 12:00 pm
Last modified: 27 September, 2025, 12:41 pm
ফিলিস্তিনে ব্রিটিশ ম্যান্ডেটের বিরুদ্ধে বিদ্রোহের পর জেরুজালেম থেকে একদল আরব বন্দীকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে ব্রিটিশ সেনারা। ছবিটি ১৯৩৮ সালের ২৬ অক্টোবর তোলা, ছবি: সেন্ট্রাল প্রেস

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্যের স্বীকৃতির পর এবার ঔপনিবেশিক শাসনামলে সংঘটিত যুদ্ধাপরাধের জন্য ব্রিটিশ সরকারের কাছে আনুষ্ঠানিক ক্ষমা ও ক্ষতিপূরণ দাবি করেছে ফিলিস্তিনিদের একটি প্রতিনিধিদল।

চলতি মাসের শুরুতে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরে এ–সংক্রান্ত ৪০০ পৃষ্ঠার একটি আইনি আবেদন জমা দিয়েছে তারা, যেখানে ব্রিটিশ ম্যান্ডেট আমলে সংঘটিত নির্যাতন, নির্বাসন ও দমন-পীড়নের বিস্তারিত অভিযোগ তুলে ধরা হয়েছে।

আবেদনকারীরা ১৯১৭ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত ব্রিটিশ শাসনাধীন ফিলিস্তিনের ১৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধিত্ব করছেন।

আবেদনকারীদের মুখপাত্র এবং আন্তর্জাতিক আইনের অধ্যাপক ভিক্টর কাতান বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তটি ইতিবাচক হলেও এটি যুক্তরাজ্যের ঐতিহাসিক দায় শোধ করে না। 

তিনি বলেন, 'ব্রিটিশরা ফিলিস্তিনিদের স্বায়ত্তশাসন থেকে বঞ্চিত করেছিল এবং একজন হাইকমিশনারকে স্বৈরাচারীর মতো ক্ষমতা দিয়েছিল, যার ফল ভোগ করতে হয়েছে ফিলিস্তিনি জনগণকে। শুধু স্বীকৃতি দিলেই এই ঐতিহাসিক সমস্যাগুলোর সমাধান হয় না, এসব ফিলিস্তিনিদের জন্য কেবল ইতিহাস নয়, বরং আজকের জীবন্ত বাস্তবতা।'

আবেদনে তিন দশক ধরে ব্রিটিশ বাহিনীর চালানো নির্যাতন, হত্যা, বহিষ্কার এবং সম্মিলিত শাস্তির মতো গুরুতর অভিযোগের নথি তুলে ধরা হয়েছে, যা যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের সামিল বলে উল্লেখ করা হয়েছে। 

২০২২ সালে বিবিসির এক অনুসন্ধানেও এর প্রমাণ মিলেছিল, যেখানে নির্বিচারে হত্যা, গ্রামে অগ্নিসংযোগ এবং মানব ঢাল ব্যবহারের মতো ঘটনার বিবরণ উঠে আসে।

ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী, প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা অটোমানদের হটিয়ে ফিলিস্তিন দখল করে এবং ১৯১৭ সালের বেলফোর ঘোষণার মাধ্যমে সেখানে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পথ তৈরি করে। এর ফলে আরব ও ইহুদিদের মধ্যে সহিংসতা বাড়তে থাকে। 

১৯৩৬ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে 'আরব বিদ্রোহ' শুরু হলে তা নিষ্ঠুরভাবে দমন করা হয়। এক হিসাবে দেখা যায়, সে সময় প্রাপ্তবয়স্ক আরব ফিলিস্তিনি পুরুষদের প্রায় ১০ শতাংশ নিহত, আহত, কারারুদ্ধ বা নির্বাসিত হয়েছিলেন।

ফিলিস্তিনি আবেদনকারীরা মালয়েশিয়ায় ১৯৪৮ সালের বাতাং কালি গণহত্যা এবং ১৯৫০-এর দশকে কেনিয়ায় মাউ মাউ বিদ্রোহের সময় নির্যাতনের জন্য যুক্তরাজ্যের ক্ষমা প্রার্থনা ও ক্ষতিপূরণ দেওয়ার মতো পূর্ববর্তী ঘটনাগুলোকে তাদের দাবির ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর (এফসিডিও) এই আইনি আবেদন নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে বিবিসি জানিয়েছে, উপপ্রধানমন্ত্রী ডেভিড ল্যামি কর্মকর্তাদের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেবেন।

Related Topics

টপ নিউজ

যুদ্ধাপরাধ / ফিলিস্তিন / যুক্তরাজ্য / বিচার দাবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো
  • বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • আবার আসছে দাবদাহ, যুক্তরাজ্যে ফ্যান ও এসির সংকট
  • ইতিহাস গড়ে শেষ ষোলোতে মিসর, ফিলিস্তিনকে জয় উৎসর্গ করলেন কোচ
  • বিশ্বকাপে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে ওড়ানো হয়নি ইংল্যান্ডের পতাকা, স্টারমারকে ‘প্লাস্টিক দেশপ্রেমিক’ বললেন বিরোধীরা

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]