Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
লন্ডনে দূতাবাসের বাইরে ফিলিস্তিনের পতাকা উত্তোলন

আন্তর্জাতিক

আল-জাজিরা
22 September, 2025, 10:30 pm
Last modified: 22 September, 2025, 10:34 pm

Related News

  • রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো
  • বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • আবার আসছে দাবদাহ, যুক্তরাজ্যে ফ্যান ও এসির সংকট
  • ইতিহাস গড়ে শেষ ষোলোতে মিসর, ফিলিস্তিনকে জয় উৎসর্গ করলেন কোচ
  • বিশ্বকাপে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে ওড়ানো হয়নি ইংল্যান্ডের পতাকা, স্টারমারকে ‘প্লাস্টিক দেশপ্রেমিক’ বললেন বিরোধীরা

লন্ডনে দূতাবাসের বাইরে ফিলিস্তিনের পতাকা উত্তোলন

যুক্তরাজ্যে ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জোমলট বলেন, রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতি হলো ‘ঐতিহাসিক অন্যায় সংশোধন এবং স্বাধীনতা, মর্যাদা ও মৌলিক মানবাধিকারের ভিত্তিতে ভবিষ্যতের প্রতিশ্রুতি’।
আল-জাজিরা
22 September, 2025, 10:30 pm
Last modified: 22 September, 2025, 10:34 pm
সোমবার (২২শে সেপ্টেম্বর, ২০২৫) ইংল্যান্ডের লন্ডনে যুক্তরাজ্যের ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি উপলক্ষে দূতাবাসের সামনে দেশটির একটি পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছবি: লিওন নিল

যুক্তরাজ্য রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পর লন্ডনের ফিলিস্তিন দূতাবাসের প্রাঙ্গণে দেশটির পতাকা উত্তোলন করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) পতাকা উত্তোলনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে যুক্তরাজ্যে ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জোমলট ভাষণ দেন। 

অনুষ্ঠানে তিনি বলেন, 'আমাদের জাতির প্রতীকী রঙসমূহের সঙ্গে ফিলিস্তিনের পতাকা উত্তোলনে আমার সঙ্গে যুক্ত হোন: শোকের জন্য কালো, আশা প্রকাশের জন্য সাদা, আমাদের ভূমির জন্য সবুজ এবং জনগণের ত্যাগের জন্য লাল।'

জোমলট বলেন, রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতি হলো 'ঐতিহাসিক অন্যায় সংশোধন এবং স্বাধীনতা, মর্যাদা ও মৌলিক মানবাধিকারের ভিত্তিতে ভবিষ্যতের প্রতিশ্রুতি'।

তিনি আরও বলেন, ' এমন সময়ে আমাদের স্বীকৃতি দেওয়া হয়েছে, যখন যখন গাজায় জনগণ ক্ষুধার্ত ও বোমাবিদ্ধ, পশ্চিম তীরে নৃশংসতা ও ভূমি দখলের শিকার।'

জোমলট বলেন, 'ফিলিস্তিনের মানুষের মানবতা এখনও প্রশ্নবিদ্ধ, আমাদের এখনও ন্যূনতম মর্যাদা নেই এবং মৌলিক স্বাধীনতা নেই।'

এর আগে, রোববার (২১ সেপ্টেম্বর) ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার যুক্তরাজ্যের পক্ষ থেকে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালও এই স্বীকৃতি দিয়েছে।

এক ভিডিও বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, 'মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভয়াবহ পরিস্থিতির মুখে আমরা শান্তির আশা ও দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য পদক্ষেপ নিচ্ছি। এর অর্থ হলো—নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েল এবং একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র। কিন্তু বর্তমানে আমাদের কাছে কোনো কিছুই নেই।'

তিনি বলেন, 'ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার মুহূর্ত এসে গেছে। আজ, শান্তির আশা ও দ্বি-রাষ্ট্রীয় সমাধান পুনরুজ্জীবিত করার জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমি স্পষ্টভাবে জানাচ্ছি, যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।'

ব্রিটিশ পররাষ্ট্র সচিব ইয়েভেট কুপার বলেন, যুক্তরাজ্যের সিদ্ধান্তটি ইসরায়েল এবং ফিলিস্তিন উভয়ের নিরাপত্তা, শান্তি ও ন্যায় রক্ষার জন্য নেওয়া হয়েছে। তিনি জানান, উভয় পক্ষের চরমপন্থীরা দুই-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ধ্বংস করতে চাইছে, যা পুনরুজ্জীবিত করার নৈতিক দায়িত্ব যুক্তরাজ্যের।

কুপার জানাননি কখন পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের কনসুলেট জেনারেল পূর্ণ দূতাবাসে রূপান্তর হবে। তবে তিনি বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়া শুরু হওয়া পর্যন্ত এটি চলবে।

গত সপ্তাহে জাতিসংঘের একটি তদন্ত কমিশন জানিয়েছে, গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ জেনোসাইড স্কলারস (আইএজিএস) প্রায় তিন পাতার একটি প্রস্তাবনায় ২২ মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েলের বিভিন্ন কর্মকাণ্ডকে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে চিহ্নিত করেছে।

প্রায় দুই বছরের যুদ্ধে গাজায় ইসরায়েলের হামলায় প্রায় ৬৫,০০০ মানুষ নিহত হয়েছে। জাতিসংঘের সমর্থিত স্বাস্থ্য বিশেষজ্ঞরাও গাজা শহরে দুর্ভিক্ষের ঘোষণা দিয়েছেন।

ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাজ্যের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, এটি 'ফিলিস্তিন রাষ্ট্রকে নিরাপদ, শান্তিপূর্ণ এবং ভালো প্রতিবেশী হিসেবে ইসরায়েল রাষ্ট্রের পাশে থাকার পথ প্রশস্ত করবে।'

বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের প্রায় ৭৫ শতাংশ দেশ ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে ফিলিস্তিনের আন্তর্জাতিকভাবে চুক্তিভিত্তিক কোনো সীমা, রাজধানী বা সেনাবাহিনী নেই, তাই এই স্বীকৃতি মূলত প্রতীকী।

দুই-রাষ্ট্র সমাধান মানে হলো পশ্চিম তীর ও গাজা অঞ্চলে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা, যেখানে পূর্ব জেরুজালেম হবে রাজধানী। এটি মূলত ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের আগে যেভাবে অঞ্চলগুলো ছিল, তার ভিত্তিতে পরিকল্পিত।

ইসরায়েলের সামরিক দখলের কারণে পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষ পুরোপুরি তার জমি বা জনগণের নিয়ন্ত্রণে নেই। গাজায় ইসরায়েলও দখলকারী হিসেবে রয়েছে, এবং ২০০৭ সাল থেকে হামাস একমাত্র শাসক।

যুক্তরাজ্যের মন্ত্রীরা পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি সম্প্রসারণকে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন।

Related Topics

টপ নিউজ

যুক্তরাজ্য / পতাকা / দূতাবাস / ফিলিস্তিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • কোলাজ: টিবিএস
    ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
    বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

Related News

  • রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো
  • বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • আবার আসছে দাবদাহ, যুক্তরাজ্যে ফ্যান ও এসির সংকট
  • ইতিহাস গড়ে শেষ ষোলোতে মিসর, ফিলিস্তিনকে জয় উৎসর্গ করলেন কোচ
  • বিশ্বকাপে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে ওড়ানো হয়নি ইংল্যান্ডের পতাকা, স্টারমারকে ‘প্লাস্টিক দেশপ্রেমিক’ বললেন বিরোধীরা

Most Read

1
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

3
কোলাজ: টিবিএস
খেলা

ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
বাংলাদেশ

বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]