Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
‘অগমেন্টেড রিয়েলিটি’ ডিসপ্লেযুক্ত প্রথম রে-ব্যান 'স্মার্ট গ্লাস' বাজারে আনল মেটা

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
18 September, 2025, 09:50 am
Last modified: 18 September, 2025, 09:51 am

Related News

  • হোয়াটসঅ্যাপের নতুন প্রধান হলেন ভারতীয় উদ্যোক্তা কুনাল শাহ
  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন
  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 
  • নির্বাচনকালীন ভুয়া তথ্য মোকাবিলায় মেটার উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা হয়েছে: লুৎফে সিদ্দিকী
  • আসিফ মাহমুদের হাদি সংক্রান্ত পোস্টে ‘গণ-রিপোর্ট’, ফেসবুক পেইজ সরিয়ে ফেলার অভিযোগ 

‘অগমেন্টেড রিয়েলিটি’ ডিসপ্লেযুক্ত প্রথম রে-ব্যান 'স্মার্ট গ্লাস' বাজারে আনল মেটা

‘মেটা রে-ব্যান ডিসপ্লে’ হবে প্রথম বড় ব্র্যান্ডের স্মার্ট গ্লাস, যাতে হেডস-আপ ডিসপ্লে থাকবে। এর আগে গুগল গ্লাস এই প্রযুক্তি চালু করলেও তা সফল হয়নি।
দ্য গার্ডিয়ান
18 September, 2025, 09:50 am
Last modified: 18 September, 2025, 09:51 am
স্মার্ট গ্লাসের ডান লেন্সের ভেতরে ছোট, উজ্জ্বল ও পরিষ্কার রঙিন ডিসপ্লে দেখা যাবে। ছবি: মেটা

তিন ধরনের এআই স্মার্ট গ্লাস (চশমা) বাজারে আনার ঘোষণা দিয়েছে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এর মধ্যে প্রথমবারের মতো 'রে-ব্যান' ব্র্যান্ডের চশমায় অগমেন্টেড রিয়েলিটি সুবিধার জন্য বিল্ট-ইন স্ক্রিন যুক্ত করেছে তারা।

'মেটা রে-ব্যান ডিসপ্লে' হবে প্রথম বড় ব্র্যান্ডের স্মার্ট চশমা, যাতে হেডস-আপ ডিসপ্লে থাকবে। এর আগে গুগল গ্লাস এই প্রযুক্তি চালু করলেও তা সফল হয়নি। নতুন চশমাটি ওয়েফারার ধাঁচের ক্লাসিক নকশায় তৈরি। বাইরে থেকে সাধারণ চশমার মতো দেখালেও ভেতরে রয়েছে ক্যামেরা, স্পিকার ও মাইক্রোফোন।

স্মার্ট গ্লাসের ডান লেন্সের ভেতরে ছোট, উজ্জ্বল ও পরিষ্কার রঙিন ডিসপ্লে দেখা যাবে। এটি চোখের নিচে ভেসে থাকবে এবং টেক্সট, ছবি বা লাইভ ভিডিও কল দেখা যাবে। ব্যবহার না করলে ডিসপ্লেটি অদৃশ্য থাকে। ক্যামেরা চালু হলে অন্যদের জানানোর জন্য এলইডি আলো জ্বলে ওঠে।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বুধবার ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে 'মেটা কানেক্ট' অনুষ্ঠানে নতুন চশমাটি প্রদর্শন করেন। তিনি বলেন, 'শুধু চশমাই এমন একটি মাধ্যম, যা দিয়ে এআই আপনার মতো দেখতে, শুনতে এবং আপনার চাহিদামতো—যেমন ছবি বা ভিডিও তৈরি করতে পারে।'

তবে প্রদর্শনীর সময় কিছু সমস্যাও দেখা দেয়। জাকারবার্গ জানান, এটি মূলত ইভেন্টের ওয়াইফাই ত্রুটির কারণে হয়েছে।

নতুন এই স্মার্ট গ্লাসের সঙ্গে দেওয়া হয়েছে পানিরোধী একটি বিশেষ ব্রেসলেট। এটি দিয়ে গ্লাসের স্ক্রিন নিয়ন্ত্রণ করা যাবে। ছবি: মেটা

জনপ্রিয় রে-ব্যান মেটা এআই চশমার মতো নতুন এই চশমাতেও আছে ভয়েস কন্ট্রোল ও টাচ প্যানেল। সঙ্গে দেওয়া হয়েছে পানিরোধী একটি বিশেষ ব্রেসলেট। হাতের পেশির ক্ষুদ্র বৈদ্যুতিক সংকেত শনাক্ত করে এটি দিয়ে চশমার স্ক্রিন হাতের ইশারায় নিয়ন্ত্রণ করা যায়।

'নিউরাল ব্যান্ড' নামে এই ব্রেসলেট ঘড়ির মতো দেখতে। এটি আঙুলের চিমটি কাটা, ঘষা, আলতো চাপ, ঘোরানোসহ নানা ইশারা চিনতে পারে। এমনকি আঙুল দিয়ে ভার্চুয়াল ডি-প্যাড ব্যবহার করাও সম্ভব। বছরের শেষে এতে আঙুল দিয়ে লেখা যাবে।

চশমাটি ব্যবহার করতে ব্লুটুথ দিয়ে অ্যান্ড্রয়েড বা আইফোনে যুক্ত করতে হবে। এর মাধ্যমে মেসেজিং ও ভিডিও কল করা যাবে টেক্সট বা মেটার বিভিন্ন অ্যাপ—হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের মাধ্যমে।

এতে আরও থাকবে লাইভ ক্যাপশন বা অনুবাদ দেখার সুবিধা, হাঁটার সময় পথ নির্দেশনা, গান শোনার নিয়ন্ত্রণ, এমনকি ছবি তোলার আগে ভিউফাইন্ডার হিসেবেও ব্যবহার করা যাবে।

মেটার এআই চ্যাটবট ছবি ও টেক্সটের মাধ্যমে প্রশ্নের উত্তর দিতে পারে। এটি ধাপে ধাপে রন্ধনপ্রণালি, শিল্পকর্ম বা স্থাপত্যের বিবরণ, কিংবা ক্যামেরা ব্যবহার করে বাস্তব জগতের তথ্য জানাতে সক্ষম।

চশমাটি টানা ছয় ঘণ্টা ব্যবহার করা যাবে। সঙ্গে দেওয়া ভাঁজ করা যায় এমন একটি কেসে চার্জ করলে সর্বোচ্চ ৩০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।

'মেটা রে-ব্যান ডিসপ্লে' চশমা যুক্তরাষ্ট্রের বাজারে আসবে ৩০ সেপ্টেম্বর। দাম রাখা হয়েছে ৭৯৯ ডলার। ২০২৬ সালের শুরুরদিকে এটি যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি ও কানাডাতেও পাওয়া যাবে।

ওকলে মেটা ভ্যানগার্ড

খেলাধুলার জন্য বিশেষ 'ওকলে মেটা ভ্যানগার্ড' স্মার্ট চশমাও উন্মোচন করেছে মেটা। এগুলো দেখতে ব্র্যান্ডের রাডার বা এম-ফ্রেম স্পোর্টস চশমার মতো হলেও মাঝখানে রয়েছে ক্যামেরা। আছে মাইক্রোফোন ও স্পিকারও। এতে গান শোনা, ফোনে কথা বলা, এআই ব্যবহার এবং ব্যায়ামের সময় ছবি বা ভিডিও তোলা সম্ভব।

চশমাটির ওজন ৬৬ গ্রাম। লেন্স বদলানো যায়, পানিরোধী, আর একবার চার্জে নয় ঘণ্টা পর্যন্ত চলে। ঠিকভাবে পরার জন্য বিভিন্ন আকারের 'নোজপ্যাড' দেওয়া হয়েছে, যা বদলানো যায়।

খেলাধুলার জন্য বিশেষ ‘ওকলে মেটা ভ্যানগার্ড’ স্মার্ট গ্লাস উন্মোচন করেছে মেটা। ছবি: মেটা

মেটা এই চশমার জন্য জিপিএস ডিভাইস নির্মাতা গারমিনের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে ব্যবহারকারীরা দৌড়ানো বা সাইক্লিংয়ের সময় গতি, হার্ট রেট, দূরত্বসহ নানা তথ্য জানতে পারবেন। নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছালে চশমার ভেতরের এলইডি বাতি জ্বলে উঠবে।

ওকলে মেটা ভ্যানগার্ড ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে ভিডিও ধারণ করতে পারে। দৌড়, সাইক্লিং বা ব্যায়ামে প্রতি কিলোমিটার অতিক্রম, নির্দিষ্ট গতি, উচ্চতা বা হার্ট রেট ছুঁলেই ছোট ছোট ভিডিও রেকর্ড হবে। এগুলো একত্রে হাইলাইটসে রূপ নেবে। ছবি ও ভিডিও সরাসরি শেয়ার করা যাবে ক্রীড়াবিষয়ক সামাজিক যোগাযোগমাধ্যম স্ট্রাভায়।

এই চশমার দাম রাখা হয়েছে ৪৯৯ পাউন্ড (৫৪৯ ইউরো/৪৯৯ ডলার)। এটি বাজারে আসছে ২১ অক্টোবর।

এদিকে রে-ব্যান মেটা এআই গ্লাসের দ্বিতীয় প্রজন্মও বাজারে আসছে। এতে ব্যাটারির স্থায়িত্ব দ্বিগুণ এবং ভিডিও ক্যামেরার রেজোলিউশন আরও উন্নত। দাম ৩৭৯ পাউন্ড (৪১৯ ইউরো/৩৭৯ ডলার/৫৯৯ অস্ট্রেলীয় ডলার)।

Related Topics

টপ নিউজ

স্মার্ট গ্লাস / মেটা / রে-ব্যান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
    প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
    ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

Related News

  • হোয়াটসঅ্যাপের নতুন প্রধান হলেন ভারতীয় উদ্যোক্তা কুনাল শাহ
  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন
  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 
  • নির্বাচনকালীন ভুয়া তথ্য মোকাবিলায় মেটার উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা হয়েছে: লুৎফে সিদ্দিকী
  • আসিফ মাহমুদের হাদি সংক্রান্ত পোস্টে ‘গণ-রিপোর্ট’, ফেসবুক পেইজ সরিয়ে ফেলার অভিযোগ 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

3
শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার

4
বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প

5
৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

6
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]