Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
নির্বাচনকালীন ভুয়া তথ্য মোকাবিলায় মেটার উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা হয়েছে: লুৎফে সিদ্দিকী

বাংলাদেশ

বাসস
27 January, 2026, 07:20 pm
Last modified: 27 January, 2026, 07:24 pm

Related News

  • ফেসবুক ও মেসেঞ্জারে বিভ্রাট, ভোগান্তির কথা জানালেন ব্যবহারকারীরা
  • এআই সফটওয়্যার দিয়ে বেছে বেছে অসুস্থ ও প্রতিবন্ধী কর্মী ছাঁটাইয়ের অভিযোগ মেটার বিরুদ্ধে; মামলা
  • হোয়াটসঅ্যাপের নতুন প্রধান হলেন ভারতীয় উদ্যোক্তা কুনাল শাহ
  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন
  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 

নির্বাচনকালীন ভুয়া তথ্য মোকাবিলায় মেটার উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা হয়েছে: লুৎফে সিদ্দিকী

বৈঠকের বিষয়ে লুৎফে সিদ্দিকী বলেন, ‘ডব্লিউইএফ সভার ফাঁকে আমি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করেছি। আসন্ন নির্বাচন সামনে রেখে কীভাবে মেটা ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়টি আলোচনার কেন্দ্রে ছিল।’ 
বাসস
27 January, 2026, 07:20 pm
Last modified: 27 January, 2026, 07:24 pm
লুৎফে সিদ্দিকী। ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভুয়া তথ্য এবং বিভ্রান্তিকর প্রচারণা প্রতিরোধে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনের ফাঁকে গত সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে এ বৈঠক করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

বৈঠকের বিষয়ে লুৎফে সিদ্দিকী বলেন, 'ডব্লিউইএফ সভার ফাঁকে আমি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করেছি। আসন্ন নির্বাচন সামনে রেখে কীভাবে মেটা ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়টি আলোচনার কেন্দ্রে ছিল।' 

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দাভোস সফরসংক্রান্ত বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

লুৎফে সিদ্দিকী জানান, আলোচনায় নির্বাচন শুরুর আগে কী ধরনের আগাম পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং চলমান পরিস্থিতিতে কীভাবে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব—সে বিষয়গুলো গুরুত্ব পায়। এর মধ্যে সহিংসতা উসকে দিচ্ছে এমন কোনো পেজ শনাক্ত হলে তা বন্ধ করার বিষয়টিও আলোচনায় এসেছে।

তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের প্রটোকল তৈরির কাজ চলছে এবং মেটা এ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় শুরু করেছে।

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সঙ্গে আগামীতে এক বৈঠকে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

লুৎফে সিদ্দিকী বলেন, বিষয়টির গুরুত্ব মেটার সর্বোচ্চ পর্যায়ে পুরোপুরি অবহিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির শীর্ষ নেতৃত্বের মধ্যে এ নিয়ে পূর্ণ সচেতনতা রয়েছে। বিশেষ করে রিয়েল-টাইমে ভুয়া তথ্য নিয়ন্ত্রণ এবং নির্বাচনসংক্রান্ত বিভিন্ন টুল ব্যবহারের বিষয়গুলো নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, এসব টুল নিয়ে প্রয়োজনীয় কর্মশালা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে অথবা শেষ পর্যায়ে রয়েছে।

এ ছাড়া দাভোসে পেপ্যালের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন বলে জানান লুৎফে সিদ্দিকী। তিনি স্পষ্ট করে বলেন, পেপ্যাল বাংলাদেশে কার্যক্রম শুরুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে এবং বাজারে প্রবেশের জন্য অভ্যন্তরীণ প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। তবে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া—এটি যেন তাৎক্ষণিক প্রবেশ হিসেবে ভুলভাবে উপস্থাপন না করা হয়, সে বিষয়েও সতর্ক করেন তিনি।

লুৎফে সিদ্দিকী বলেন, পেপ্যালের কর্মকর্তারা জানিয়েছেন, উন্নত শাসনব্যবস্থা, কেন্দ্রীয় ব্যাংকের শক্তিশালী নেতৃত্ব এবং ব্যাংক খাতের সংস্কারের ফলে বাংলাদেশের ঝুঁকির মাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে।

Related Topics

টপ নিউজ

প্রধান উপদেষ্টা / লুৎফে সিদ্দিকী / মেটা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • ফেসবুক ও মেসেঞ্জারে বিভ্রাট, ভোগান্তির কথা জানালেন ব্যবহারকারীরা
  • এআই সফটওয়্যার দিয়ে বেছে বেছে অসুস্থ ও প্রতিবন্ধী কর্মী ছাঁটাইয়ের অভিযোগ মেটার বিরুদ্ধে; মামলা
  • হোয়াটসঅ্যাপের নতুন প্রধান হলেন ভারতীয় উদ্যোক্তা কুনাল শাহ
  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন
  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]