Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
স্টারলিংককে টেক্কা দিতে নিম্ন-কক্ষপথ স্যাটেলাইট ইন্টারনেট চালুর প্রস্তুতি নিচ্ছে চীন

আন্তর্জাতিক

সাউথ চায়না মর্নিং পোস্ট
30 August, 2025, 01:10 pm
Last modified: 30 August, 2025, 02:36 pm

Related News

  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • বিশ্বকাপে দল নেই, চীনের ফুটবলভক্তদের ভরসা তাই ‘লাল কার্ড প্রিয়’ রেফারি
  • ‘আপনার আরও পড়াশোনা প্রয়োজন’: হরমুজের নাম নিয়ে বিতর্কে মাস্ককে ইরানি কনস্যুলেটের কড়া জবাব
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের

স্টারলিংককে টেক্কা দিতে নিম্ন-কক্ষপথ স্যাটেলাইট ইন্টারনেট চালুর প্রস্তুতি নিচ্ছে চীন

ইলন মাস্কের স্টারলিংকের নিজস্ব সংস্করণ তৈরির প্রচেষ্টায় বর্তমানে চীনে দুটি রাষ্ট্রীয় প্রকল্পের মাধ্যমে নিম্ন-কক্ষপথের স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে।
সাউথ চায়না মর্নিং পোস্ট
30 August, 2025, 01:10 pm
Last modified: 30 August, 2025, 02:36 pm
গত ১৯ আগস্ট উত্তর-পশ্চিম চীনের একটি বাণিজ্যিক উৎক্ষেপণ কেন্দ্র থেকে সাতটি স্যাটেলাইট বহনকারী একটি রকেট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্কের বিকল্প গড়ে তোলার প্রতিযোগিতায় চীন সাম্প্রতিক সময়ে নিম্ন-কক্ষপথের স্যাটেলাইট উৎক্ষেপণ জোরদার করেছে। ছবি: ইপিএ

নিজস্ব 'স্টারলিংক'-এর প্রতিদ্বন্দ্বী তৈরি করতে দ্রুত বাণিজ্যিক নিম্ন-কক্ষপথ স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ নিচ্ছে চীন। এ লক্ষ্যে দেশটি প্রকল্পটিকে আরও গতিশীল করতে চাইছে।

গত বুধবার দেশটির শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় (এমআইআইটি) একটি নির্দেশিকা প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, নিম্ন-কক্ষপথের স্যাটেলাইট নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থাগুলোকে 'উপযুক্ত সময়ে' বাণিজ্যিক পরিষেবা চালু করার জন্য উৎসাহিত করা হবে।

এই নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে যে, টেলিযোগাযোগ অপারেটররা যেন নিম্ন-কক্ষপথের স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে ভয়েস এবং টেক্সট মেসেজিংয়ের বাইরেও উচ্চ-গতির ডেটা পরিষেবা প্রসারিত করে। এর মাধ্যমে ভূমি-ভিত্তিক এবং মহাকাশ-ভিত্তিক যোগাযোগ অবকাঠামোর সমন্বিত উন্নয়নকে উৎসাহিত করা হচ্ছে।

ইলন মাস্কের স্টারলিংকের নিজস্ব সংস্করণ তৈরির প্রচেষ্টায় বর্তমানে চীনে দুটি রাষ্ট্রীয় প্রকল্পের মাধ্যমে নিম্ন-কক্ষপথের স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে।

এর আগে ২০২০ সালে বেইজিং স্যাটেলাইট যোগাযোগকে একটি গুরুত্বপূর্ণ উদীয়মান খাত হিসেবে চিহ্নিত করে এই শিল্পের উন্নয়নে গতি আনতে বিপুল তহবিল ও নীতি সহায়তা দিয়ে আসছে।

গবেষণা সংস্থা ওমদিয়ার জুলাই মাসের প্রতিবেদন অনুযায়ী, প্রত্যন্ত অঞ্চল বা মহাসাগরে ইন্টারনেট-অব-থিংস (আইওটি) ডিভাইস স্থাপনকারী উদ্যোগগুলোর জন্য স্যাটেলাইট সংযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২০৩০ সাল পর্যন্ত স্যাটেলাইট আইওটি সংযোগ গড়ে প্রতি বছর ২৩ দশমিক ৮ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে।

চীনের বর্তমানে একটি পরিপক্ক উচ্চ-কক্ষপথের স্যাটেলাইট নেটওয়ার্ক রয়েছে, যা মূলত নেভিগেশন, টেলিযোগাযোগ এবং আবহাওয়া পর্যবেক্ষণে ব্যবহৃত হয়। তবে, তাদের নিম্ন-কক্ষপথের স্যাটেলাইট নেটওয়ার্কগুলো এখনো বিকাশের প্রাথমিক পর্যায়ে রয়েছে।

গত এক বছরে চীনের দুটি রাষ্ট্রীয় স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প–স্পেসসেইল (কিয়ানফান নামেও পরিচিত) এবং গুওওয়াং–তাদের প্রথম ধাপের নিম্ন-কক্ষপথের স্যাটেলাইট উৎক্ষেপণ করে। তবে, স্পেসএক্সের স্টারলিংকের সমকক্ষ হতে তাদের এখনও অনেক পথ পাড়ি দিতে হবে বলে ধারণা করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

স্যাটেলাইট / নিম্ন-কক্ষপথ স্যাটেলাইট ইন্টারনেট / চীন / ইলন মাস্ক / স্টারলিঙ্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • বিশ্বকাপে দল নেই, চীনের ফুটবলভক্তদের ভরসা তাই ‘লাল কার্ড প্রিয়’ রেফারি
  • ‘আপনার আরও পড়াশোনা প্রয়োজন’: হরমুজের নাম নিয়ে বিতর্কে মাস্ককে ইরানি কনস্যুলেটের কড়া জবাব
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]