Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন

আন্তর্জাতিক

দ্য ইন্ডিপেন্ডেন্ট
08 June, 2026, 01:35 pm
Last modified: 08 June, 2026, 01:52 pm

Related News

  • শান্তিচুক্তির দ্বারপ্রান্তে আমেরিকা-ইরান, খসড়ায় একমত উভয়পক্ষ, বিজয় দাবি তেহরানের
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী

পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন

২০২৫ সালে ৬৮ মিলিয়নেরও বেশি বিদেশি পর্যটক চীন সফর করেছেন, যা আগের বছরের তুলনায় ১৫.৫ শতাংশ বেশি।
দ্য ইন্ডিপেন্ডেন্ট
08 June, 2026, 01:35 pm
Last modified: 08 June, 2026, 01:52 pm
চীনের বেইজিংয়ের জনপ্রিয় চিয়ানমেন স্ট্রিটে বাজার ঘুরে দেখছেন পর্যটকেরা। ছবি: রয়টার্স

পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ স্থান দখল করার পথে রয়েছে চীন। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের (ডব্লিউটিটিসি) নতুন এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। সংস্থাটির মতে, চীন বিশ্বের বৃহত্তম আউটবাউন্ড ট্রাভেল (দেশ থেকে বিদেশে ভ্রমণ) মার্কেট হতে যাচ্ছে।

২০২৬ সালের ইকোনমিক ইমপ্যাক্ট রিসার্চের (ইআইআর) তথ্য অনুযায়ী, দীর্ঘমেয়াদি অবকাঠামোগত বিনিয়োগ কীভাবে পর্যটন খাতে বিশাল প্রবৃদ্ধি আনতে পারে, চীন তা বিশ্বকে দেখিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ৫০টিরও বেশি দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত থাকার মেয়াদ ৩০ দিন পর্যন্ত বাড়ানো, বিমান ও রেল যোগাযোগে বিনিয়োগ এবং প্রবেশপথে বায়োমেট্রিক সিস্টেম চালুর মতো পদক্ষেপের কারণেই আরও বেশি আন্তর্জাতিক পর্যটক এখন চীনে ভ্রমণ করছেন।

২০২৫ সালে ৬৮ মিলিয়নেরও বেশি বিদেশি পর্যটক চীন সফর করেছেন, যা আগের বছরের তুলনায় ১৫.৫ শতাংশ বেশি। এ সময় বিদেশি পর্যটকদের ব্যয়ও ১০.৫ শতাংশ বেড়ে ১৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা করোনা মহামারির আগের অবস্থাকেও ছাড়িয়ে গেছে।

ডব্লিউটিটিসি জানিয়েছে, অগ্রগতিশীল নীতি সংস্কার এবং প্রযুক্তিগত উদ্ভাবনের কারণেই এই ঘুরে দাঁড়ানো সম্ভব হয়েছে। পর্যটন খাতকে চীন সরকার তাদের জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করছে।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে পূর্ব এশিয়ার এই দেশটির পর্যটন ব্যয় ২২.৫ শতাংশ বেড়ে প্রায় ২৮০ বিলিয়ন ডলারে পৌঁছাবে।

ব্যবসায়িক ভ্রমণের ক্ষেত্রেও চীন বিশ্বব্যাপী দ্বিতীয় স্থানে রয়েছে। এ খাতে তাদের ব্যয়ের পরিমাণ ১৯২ বিলিয়ন ডলার।

২০২৬ সালে পর্যটন সংক্রান্ত প্রবণতার পূর্বাভাস দিতে অক্সফোর্ড ইকোনমিকসের সঙ্গে যৌথভাবে এই গবেষণা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

ডব্লিউটিটিসি জানিয়েছে, নতুন নতুন পর্যটন জোন, সাংস্কৃতিক আকর্ষণ এবং থিম পার্কগুলো 'চীনের পর্যটন খাতকে বৈচিত্র্যময় করে তুলছে এবং বিশ্বমঞ্চে তাদের প্রতিযোগিতার সক্ষমতা আরও শক্তিশালী করছে।'

প্রতিবেদনে বলা হয়, ২০৩৬ সাল নাগাদ বিশ্বব্যাপী পর্যটন খাতে তৈরি হওয়া প্রতি পাঁচটি নতুন চাকরির একটি হবে চীনে। আগামী এক দশকে এই খাতে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে, যার ফলে এই খাতের আকার প্রায় দ্বিগুণ হয়ে ৩.৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

ডব্লিউটিটিসির প্রেসিডেন্ট ও সিইও গ্লোরিয়া গ্যেভারা বলেন, 'নির্দিষ্ট কিছু নীতি সংস্কার কীভাবে বিদেশি পর্যটকদের চাহিদা বাড়াতে পারে এবং টেকসই প্রবৃদ্ধি আনতে পারে, চীনের ঘুরে দাঁড়ানোই তার বড় প্রমাণ। এই গতি ধরে রাখতে হলে ভিসা প্রক্রিয়া আরও সহজ করা জরুরি।'

তিনি আরও বলেন, 'চীন যদি এই পথেই এগোতে থাকে, তবে সময়ের সঙ্গে সঙ্গে তারা পর্যটন অর্থনীতিতে বিশ্বের শীর্ষ দেশে পরিণত হবে।'

Related Topics

টপ নিউজ

চীন / পর্যটন / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • শান্তিচুক্তির দ্বারপ্রান্তে আমেরিকা-ইরান, খসড়ায় একমত উভয়পক্ষ, বিজয় দাবি তেহরানের
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]