Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
মিটফোর্ডের হত্যাকাণ্ডে বিএনপির নামে রংচং দেওয়ার চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল: রিজভী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 July, 2025, 02:40 pm
Last modified: 12 July, 2025, 02:46 pm

Related News

  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 
  • চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী
  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী

মিটফোর্ডের হত্যাকাণ্ডে বিএনপির নামে রংচং দেওয়ার চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল: রিজভী

রিজভী বলেন, “আমি প্রশাসনকে ফোন করে বলেছি—অপরাধী যত শক্তিশালীই হোক, তার বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করুন। বিএনপি তার পক্ষে কথা বলবে না। কিন্তু আপনারা তা করছেন না কেন? ঢাকার পুলিশ কমিশনার কী করছেন? নাকি আপনারা চান—এ ধরনের ঘটনা বাড়তেই থাকুক, আর দোষ চাপুক বিএনপির ঘাড়ে?”
টিবিএস রিপোর্ট
12 July, 2025, 02:40 pm
Last modified: 12 July, 2025, 02:46 pm
রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মিটফোর্ড এলাকায় পাথর মেরে মানুষ হত্যার ঘটনায় কিছু রাজনৈতিক দল এটিকে বিএনপির সঙ্গে জড়াতে, রংচং দিতে চেষ্টা করছে। তিনি প্রশ্ন রেখে বলেন, "ওই ঘটনার সঙ্গে বিএনপি জড়িত কোথায়?"

শনিবার (১২ জুলাই) ঢাকা মহানগর উত্তর বিএনপির 'ফ্রি মেডিকেল ক্যাম্প' কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, "মিটফোর্ডের ঘটনায় বিএনপি বা বিএনপির অঙ্গসংগঠনের যেসব নেতাকর্মীর নাম এসেছে, তাদেরকে রাতেই আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বিএনপি একটি বৃহৎ পরিবার। কোন ছিদ্রপথে দুই-একজন দুষ্কৃতিকারী ঢুকে পড়লে সেটা সবসময় হয়তো খেয়াল রাখা যায় না। কিন্তু কাউকে দুষ্কৃতিকারী হিসেবে চিহ্নিত করা গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দল কখনোই দেরি করে না।"

তিনি আরও বলেন, "সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সমাজে কিংবা দলের ভেতর কোনো দুষ্কৃতিকারী থাকলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এভাবেই বিএনপিকে গড়ে তুলেছিলেন। তিনি অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা করেননি—অপরাধ করলেই তার বিচার হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটাই তো জিয়াউর রহমানের আইনের শাসন।"

দলটির মুখপাত্র বলেন, "দল থেকে বলা হয়েছে—ওরা (বহিষ্কৃতরা) সন্ত্রাস করেছে। তাদের বিরুদ্ধে মামলা দিন, গ্রেপ্তার করুন। প্রশাসন যদি নিশ্চুপ থাকে, তাহলে সমাজে আরও বিশৃঙ্খলা, নৈরাজ্য এবং সন্ত্রাস তৈরি হবে। সন্ত্রাসীর কোনো রাজনৈতিক পরিচয় থাকে না। সে নিজের স্বার্থে বাড়ি দখল করে, জমি দখল করে, গোয়ালঘর থেকে গরু নিয়ে যায়, পুকুর থেকে মাছ ধরে নিয়ে যায়—এটাই সন্ত্রাসীদের কাজ।"

তিনি বলেন, "কোনো ধরনের অপকর্ম, সংঘাত, রক্ত ঝরানো বা মানুষ হত্যার সঙ্গে জড়িতদের বিএনপিতে ঠাঁই নেই। যেখানেই এ ধরনের ঘটনা ঘটেছে, সেখানে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং প্রতিদিনই হচ্ছে। একটি-দুটি রাজনৈতিক দল মিছিল করে এসব ঘটনা বিএনপির ওপর চাপাতে চাইছে। নিজেদের ফায়দা লুটতে মিছিল করছে। কিন্তু আপনাদের অতীত ভুলে যাইনি আমরা। এতে কোনো লাভ হবে না। বিএনপি সে দল নয়—বিএনপি হচ্ছে সেই দল, যারা দেশের মানুষকে শান্তিতে রাখার নিশ্চয়তা দিতে চায়। বাংলাদেশে এমন কোনো জায়গা নেই, যেখানে বিএনপির সেই নীতি কাজ করছে না।"

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, "অপরাধী যেন দলের মধ্যে ঢুকে মাথা চাড়া দিতে না পারে। আমি প্রশাসনকে ফোন করে বলেছি—অপরাধী যত শক্তিশালীই হোক, তার বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করুন। বিএনপি তার পক্ষে কথা বলবে না। কিন্তু আপনারা তা করছেন না কেন? ঢাকার পুলিশ কমিশনার কী করছেন? নাকি আপনারা চান—এ ধরনের ঘটনা বাড়তেই থাকুক, আর দোষ চাপুক বিএনপির ঘাড়ে?"

Related Topics

টপ নিউজ

রুহুল কবির রিজভী / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
    উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

Related News

  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 
  • চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী
  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
বাংলাদেশ

উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা

5
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]