Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
পিআর পদ্ধতি সম্পর্কে দেশের মানুষের কোনো ধারণা নেই: রিজভী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 July, 2025, 08:35 pm
Last modified: 10 July, 2025, 08:42 pm

Related News

  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 
  • চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী

পিআর পদ্ধতি সম্পর্কে দেশের মানুষের কোনো ধারণা নেই: রিজভী

তিনি বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে এই পদ্ধতি নিয়ে সমালোচনা আছে। রাজনীতিতে যারা একেবারে এতিম, তারাই এই পিআর পদ্ধতি চায়।’
টিবিএস রিপোর্ট
10 July, 2025, 08:35 pm
Last modified: 10 July, 2025, 08:42 pm
রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে বাংলাদেশে জনগণের কোনো ধারণা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, 'পৃথিবীর বিভিন্ন দেশে এই পদ্ধতি নিয়ে সমালোচনা আছে। এটাকে টেনে নিয়ে আসা হচ্ছে। যারা রাজনীতিতে একেবারে এতিম, তারা এই পিআর পদ্ধতি চায়।'

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুর ১১ নম্বরের প্যারিস রোড বালুর মাঠে 'আমার দেশ আমার মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি' শীর্ষক এক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

পিআর পদ্ধতির সমালোচনা করে রিজভী বলেন, 'আপনার এলাকায় কোন ব্যক্তি দিনরাত কাজ করছে, সেটা দেখে আপনি তাকে ভোট দেবেন। কিন্তু পিআর পদ্ধতি হলে আপনার পছন্দের প্রার্থী নয়, বরং দল ঠিক করে দেবে কে আপনার প্রতিনিধি হবে। এটা কোনো গ্রহণযোগ্য পদ্ধতি নয়। এই দেশের মানুষ সরাসরি প্রার্থীকে ভোট দিতে অভ্যস্ত। পিআর পদ্ধতিতে তারা বিভ্রান্ত হবে।'

নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, 'শেখ হাসিনা একতরফা নির্বাচন করে আনন্দ পেয়েছিলেন। এখন অনেকেই সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। কিন্তু বিল্ডিংই যদি না থাকে, তাহলে সংস্কার হবে কীসের? সংস্কার করবে একটি নির্বাচিত পার্লামেন্ট।'

রিজভী বলেন, 'অনেকে বলে বিএনপির শাসনের স্মৃতি নেই। অথচ ১৯৭৯ সাল থেকেই আমাদের গভর্ন্যান্স মেমোরি আছে। বিএনপি তিন-চারবার যোগ্যতার সঙ্গে দেশ শাসন করেছে। আমাদের আইনের শাসন, ন্যায়বিচারের শাসনের অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতা থাকায়, যখনই কোনো স্বৈরশাসক গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করেছে, তখনই বিএনপি একমাত্র পতাকাবাহী দল হিসেবে রাজপথে থেকেছে।'

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব মোস্তফা জামানসহ অন্যান্যরা।

Related Topics

টপ নিউজ

বিএনপি / রুহুল কবির রিজভী / নির্বাচন / পিআর / আনুপাতিক প্রতিনিধিত্ব / রাজনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়
  • ছবি: টিবিএস
    ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

Related News

  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 
  • চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা

5
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]