Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে পুতিন-শি’র ফোনালাপে যে কথা হলো

আন্তর্জাতিক

রয়টার্স
19 June, 2025, 08:55 pm
Last modified: 19 June, 2025, 09:11 pm

Related News

  • হরমুজ নিয়ে মার্কিন চাপ উপেক্ষা করেই ইরানের সাথে সম্পর্ক রাখছে ওমান
  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে পুতিন-শি’র ফোনালাপে যে কথা হলো

শি আরও বলেন, ‘যুদ্ধরত পক্ষগুলো—বিশেষ করে ইসরায়েল—যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতিতে যাক; যাতে পরিস্থিতি আরও না খারাপ না হয় এবং যুদ্ধ অন্য কোথাও ছড়িয়ে না পড়ে।’
রয়টার্স
19 June, 2025, 08:55 pm
Last modified: 19 June, 2025, 09:11 pm
ফাইল ছবি/রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের মধ্যে আজ বৃহস্পতিবার ফোনালাপ হয়েছে। ফোনালাপে তারা ইরানে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং সংঘাত নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন।

ক্রেমলিন উপদেষ্টা ইউরি ইউশাকভ সাংবাদিকদের বলেন, 'পুতিন ও শি ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন। ইসরায়েলের কর্মকাণ্ড জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের অন্যান্য মানদণ্ড লঙ্ঘন করছে বলেও উল্লেখ করেছেন তারা।'

তিনি আরও বলেন, 'ইরানের পরমাণু কর্মসূচিসহ বর্তমান পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই—এ বিষয়ে রাশিয়া ও চীন একমত। এ সমস্যার সমাধান কেবল রাজনৈতিক ও কূটনৈতিক উপায়েই হতে পারে।'

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে ফোনালাপে শি বলেছেন, এ অঞ্চলের 'বিশেষ প্রভাবশালী' 'প্রধান রাষ্ট্রগুলোর' উচিত কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা, যাতে সংঘাত নিরসন করা যায়। 

শি আরও বলেন, 'যুদ্ধরত পক্ষগুলো—বিশেষ করে ইসরায়েল—যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতিতে যাক; যাতে পরিস্থিতি আরও না খারাপ না হয় এবং যুদ্ধ অন্য কোথাও ছড়িয়ে না পড়ে।'

শি বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান এবং ইসরায়েল ও ইরানকে অন্য দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান।

রাশিয়া আগে থেকেই সতর্ক করে আসছে যে ইসরায়েল-ইরান সংঘাত যদি আরও তীব্র হয়, তবে তা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। মস্কো যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে, যেন তারা ইসরায়েলের হামলায় অংশ না নেয়।

গত কয়েক দিন ধরে পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। তিনি বারবার জানিয়েছেন, রাশিয়া যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতার জন্য প্রস্তুত রয়েছে।
তবে এখনও পর্যন্ত রাশিয়ার প্রস্তাবে কেউ সাড়া দেয়নি।

আজকের ফোনালাপে পুতিনের এ প্রস্তাবকে সমর্থন দিয়েছেন শি। ইউশাকভ বলেন, 'শি এ প্রস্তাবে সমর্থন জানিয়েছেন। কারণ, তিনি মনে করেন এটা সংঘাত নিরসনে ভূমিকা রাখতে পারে।'

তবে চীনের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে শি জিনপিংয়ের এই সমর্থনের বিষয়ে কিছু বলা হয়নি।

আগামী দিনগুলোতে নিজেদের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখবেন বলেও সম্মত হয়েছেন এ দুই নেতা।


অনুবাদ: রেদওয়ানুল হক

 

Related Topics

টপ নিউজ

রাশিয়া / চীন / ভ্লাদিমির পুতিন / ইরান / ইসরায়েল / সংঘাত / যুক্তরাষ্ট্র / ডোনাল্ড ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • হরমুজ নিয়ে মার্কিন চাপ উপেক্ষা করেই ইরানের সাথে সম্পর্ক রাখছে ওমান
  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]