Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
গত ১০ বছরের মধ্যে এবার সর্বোচ্চ দরে চামড়া কেনাবেচা হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশ

বাসস
10 June, 2025, 07:20 pm
Last modified: 10 June, 2025, 07:34 pm

Related News

  • মুন্সীগঞ্জে বলাৎকারে ব্যর্থ হয়ে মাদ্রাসাছাত্রের গলায় ছুরিকাঘাতের অভিযোগ
  • ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • বাজেট ২০২৬-২৭: স্কিন কেয়ার ও প্রসাধনীর কাঁচামাল আমদানিতে শুল্ক কমছে
  • শিল্প সুরক্ষা ও স্থানীয় উৎপাদনে জোর, বাজেটে আমদানি শুল্ক ও কর কাঠামোয় বড় পরিবর্তন আসছে
  • বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

গত ১০ বছরের মধ্যে এবার সর্বোচ্চ দরে চামড়া কেনাবেচা হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

তিনি আরো বলেন, আমরা শুধু আমদানির ক্ষেত্রেই নয়, রপ্তানির ক্ষেত্রেও নতুন বাজার সৃষ্টির মাধ্যমে চামড়ার বাজারকে বৈচিত্র্যময় ও অন্তর্ভুক্তিমূলক করতে চাই।
বাসস
10 June, 2025, 07:20 pm
Last modified: 10 June, 2025, 07:34 pm
আজ নাটোরের চকবৈদ্যনাথে জেলা চামড় ব্যবসায়ী গ্রুপের সঙ্গে মতবিনিময় করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: বাসস

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বিগত ১০ বছরের মধ্যে দেশে এবার সর্বোচ্চ দরে চামড়া কেনাবেচা হচ্ছে। আজ মঙ্গলবার নাটোরে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বিনামূল্যে লবণ সরবরাহ ও জনগণকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে সক্ষমতা তৈরির ফলেই এই দর নিশ্চিত করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, 'সরকার এ বছর চামড়ার দর নির্ধারণ করে দেওয়ার পাশাপাশি মাদ্রাসা ও এতিমখানাতে বিনামূল্যে লবণ সরবরাহ করেছে। আমাদের উদ্দেশ্য ছিল এসব প্রতিষ্ঠানে প্রাপ্ত চামড়া লবণের মাধ্যমে সংরক্ষণ করা হলে চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য তৈরি হবে।'

শেখ বশিরউদ্দীন বলেন, দীর্ঘসূত্রিতার মাধ্যমে বাজারে চামড়া বিক্রি করা হলে, চামড়ার বেশি মূল্য পাওয়া যাবে। 

তিনি বলেন, চামড়ার গুণগত মান নিশ্চিত করতে এ সংক্রান্ত নীতিমালা সন্নিবেশিত করে লিফলেট বিতরণ করা হয়েছে। মসজিদে ধর্মীয় নেতাদের মাধ্যমে খুতবার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা হয়েছে। ফলে এ বছর চামড়া কেনাবেচায় আমাদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

উপদেষ্টা আরো বলেন, বিসিক কর্তৃক তিন ধরনের লবণের নমুনা ট্যানারি মালিকদের প্রদান করে তাদের মতামতের ভিত্তিতে সাড়ে ৭ লাখ মণ লবণ কিনেছে সরকার। এসব লবণ চামড়া সংরক্ষণে মাদ্রাসা ও এতিমখানাতে বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। 

তিনি বলেন, প্রথমবারের মতো এই উদ্যোগ বাস্তবায়নে মাদ্রাসাপর্যায়ে যেসব সমস্যা হয়েছে, তা পরবর্তী সময়ে সংশোধনের পদক্ষেপ নেওয়া হবে। সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা কম দামে ছাগলের চামড়া বিক্রি রোধে আগামীতে সরকার সংশোধনের পদক্ষেপ নেবে।  

এ বছরের শিক্ষার ফলাফল থেকে আগামী বছর আরো বেশি কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, আমরা শুধু আমদানির ক্ষেত্রেই নয়, রপ্তানির ক্ষেত্রেও নতুন বাজার সৃষ্টির মাধ্যমে চামড়ার বাজারকে বৈচিত্র্যময় ও অন্তর্ভুক্তিমূলক করতে চাই।

চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি সায়েদার খান ও সাধারণ সম্পাদক হালিম উদ্দিন মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। 

নাটোরের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত ও নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী এ সময় উপস্থিত ছিলেন। 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

চামড়া / বাণিজ্য উপদেষ্টা / মাদ্রাসা / রপ্তানি / আমদানি / নাটোর / মতবিনিময় সভা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • মুন্সীগঞ্জে বলাৎকারে ব্যর্থ হয়ে মাদ্রাসাছাত্রের গলায় ছুরিকাঘাতের অভিযোগ
  • ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • বাজেট ২০২৬-২৭: স্কিন কেয়ার ও প্রসাধনীর কাঁচামাল আমদানিতে শুল্ক কমছে
  • শিল্প সুরক্ষা ও স্থানীয় উৎপাদনে জোর, বাজেটে আমদানি শুল্ক ও কর কাঠামোয় বড় পরিবর্তন আসছে
  • বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]