Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

অর্থনীতি

রিয়াদ হোসেন
10 June, 2026, 10:35 pm
Last modified: 10 June, 2026, 10:42 pm

Related News

  • বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য সহায়ক ২১ উপকরণে শুল্ক-কর প্রত্যাহারের প্রস্তাব
  • শিল্প সুরক্ষা ও স্থানীয় উৎপাদনে জোর, বাজেটে আমদানি শুল্ক ও কর কাঠামোয় বড় পরিবর্তন আসছে
  • আসন্ন বাজেটে স্টার্টআপ, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য বরাদ্দ ৪০০ কোটি টাকা: অর্থমন্ত্রী
  • বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

প্রস্তাব অনুযায়ী, আগে অপ্রদর্শিত থাকা অতিরিক্ত অর্থের ওপর করদাতাকে নিয়মিত হারে কর প্রদান করতে হবে। ব্যক্তিগত করদাতার ক্ষেত্রে এই করের হার সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত হতে পারে। এর পাশাপাশি, প্রদেয় করের ওপর আরও ২০ শতাংশ হারে জরিমানা গুণতে হবে।
রিয়াদ হোসেন
10 June, 2026, 10:35 pm
Last modified: 10 June, 2026, 10:42 pm
ছবি: টিবিএস

আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বা 'কালো টাকা' বিনিয়োগের জন্য একটি বহুল আলোচিত ও বিতর্কিত বিধান ফের চালু করতে যাচ্ছে সরকার। এই বিধানের আওতায় বিনিয়োগকৃত অর্থের উৎস নিয়ে কোনো প্রকার প্রশ্ন তোলা হবে না বা সম্পূর্ণ 'দায়মুক্তি'দেওয়া হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) জানিয়েছেন, প্রস্তাবিত এই ব্যবস্থার মাধ্যমে জমি বা সম্পত্তি কেনা-বেচার ক্ষেত্রে নিবন্ধিত দলিল মূল্যের চেয়ে প্রকৃত লেনদেনের মূল্য বেশি হলে, ক্রেতা ও বিক্রেতা উভয়ই সেই অতিরিক্ত অর্থ প্রদর্শনের সুযোগ পাবেন। এক্ষেত্রে কোনো সংস্থাই অতিরিক্ত অর্থের উৎস নিয়ে কোনো প্রশ্ন তুলবে না।

প্রস্তাব অনুযায়ী, আগে অপ্রদর্শিত থাকা অতিরিক্ত অর্থের ওপর করদাতাকে নিয়মিত হারে কর প্রদান করতে হবে। ব্যক্তিগত করদাতার ক্ষেত্রে এই করের হার সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত হতে পারে। এর পাশাপাশি, প্রদেয় করের ওপর আরও ২০ শতাংশ হারে জরিমানা গুণতে হবে।

উদাহরণস্বরূপ, যদি কোনো সম্পত্তির দলিল মূল্য ৫০ লাখ টাকা দেখানো হয় কিন্তু প্রকৃতপক্ষে সেটি ৩ কোটি টাকায় কেনা হয়ে থাকে, এবং আগে শুধু দলিল মূল্যই প্রকাশ করা হয়ে থাকে—তবে এখন ক্রেতা বা বিক্রেতা উভয় পক্ষই প্রযোজ্য কর ও ২০ শতাংশ জরিমানা দিয়ে বাকি অর্থ ঘোষণা করতে পারবেন। বিনিময়ে কোনো কর্তৃপক্ষ এই অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলবে না। একইভাবে ভবিষ্যতে কোনো লেনদেনের ক্ষেত্রেও অপ্রদর্শিত অংশ এই পদ্ধতিতে ঘোষণা করলে একই সুবিধা পাওয়া যাবে।

ব্যবসায়ীদের সংশয়

তবে আবাসন খাতের প্রতিনিধিরা বলছেন, যদি সাধারণ কর হারেই অপ্রদর্শিত অর্থ বৈধ করতে হয়, তবে এই উদ্যোগে বিনিয়োগকারীদের সাড়া পাওয়ার সম্ভাবনা খুবই কম। 

তাদের মতে, নিয়মিত কর হারে কর দেওয়ার বাধ্যবাধকতা থাকলে ক্রেতা বা বিক্রেতাদের অপ্রদর্শিত অর্থ বৈধ করার তেমন কোনো উদ্দীপনা থাকবে না। 

তারা দাবি করছেন, করের হার একটি নির্দিষ্ট মাত্রায় (ফিক্সড রেট) নির্ধারণ করা এবং আয়ের উৎস নিয়ে কোনো প্রশ্নের সম্মুখীন না হওয়ার নিশ্চয়তা দিলেই কেবল বিনিয়োগ ও অর্থ প্রকাশের হার বাড়বে।

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আক্তার বিশ্বাস বলেন, 'দলিল মূল্যের সঙ্গে যুক্ত সাধারণ হারে কর আরোপ করা হলে কেউ তা প্রকাশ করতে চাইবে না। তবে যদি করদাতাদের নির্দিষ্ট হারে কর দেওয়ার সুযোগ দেওয়া হয় এবং কোনো কর্তৃপক্ষ অর্থের উৎস নিয়ে প্রশ্ন না তোলে, তবে বিনিয়োগ বাড়তে পারে।'

দায়মুক্তির বিরোধিতায় বিশেষজ্ঞরা

অন্যদিকে, তদন্ত ছাড়া বা উৎসের সন্ধান না নিয়ে অপ্রদর্শিত অর্থ অর্থনীতিতে প্রবেশের সুযোগ দেওয়ার তীব্র বিরোধিতা করছেন কর বিশেষজ্ঞরা। তাদের মতে, এ ধরনের দায়মুক্তি দেওয়ার অর্থ হলো অবৈধভাবে উপার্জিত আয়কে বৈধ করার সুযোগ করে দেওয়া।

এনবিআরের সাবেক সদস্য (আয়কর নীতি) সৈয়দ মো. আমিনুল করিম বলেন, 'যেকোনো প্রক্রিয়ায় অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়া সঠিক সিদ্ধান্ত হবে না। এটি সৎ করদাতাদের প্রতি অবিচার এবং কর ব্যবস্থার নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করে।'
 
Related Topics

টপ নিউজ

কালো টাকা / আবাসন খাত / বাজেট / কর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য সহায়ক ২১ উপকরণে শুল্ক-কর প্রত্যাহারের প্রস্তাব
  • শিল্প সুরক্ষা ও স্থানীয় উৎপাদনে জোর, বাজেটে আমদানি শুল্ক ও কর কাঠামোয় বড় পরিবর্তন আসছে
  • আসন্ন বাজেটে স্টার্টআপ, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য বরাদ্দ ৪০০ কোটি টাকা: অর্থমন্ত্রী
  • বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]