Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
‘ব্যাংক একীভূতকরণের আগে সরকার নিয়ন্ত্রণ নেবে, আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই’

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
27 May, 2025, 03:50 pm
Last modified: 27 May, 2025, 06:29 pm

Related News

  • বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের
  • ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করতে কাজ করা কর্মকর্তাদের চিহ্নিত করা হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • বাংলাদেশের নিট রিজার্ভ এখন ২৭.৯৩ বিলিয়ন ডলার
  • গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • ডিজিটাল লেনদেনে বাংলা কিউআর ব্যবহারে গ্রাহকের খরচ কি বাড়তে পারে?

‘ব্যাংক একীভূতকরণের আগে সরকার নিয়ন্ত্রণ নেবে, আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই’

আজ মঙ্গলবার (২৭ মে) ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, কারণ তারা একটি শক্তিশালী ব্যাংকের অংশ হয়ে যাবেন।’
টিবিএস রিপোর্ট
27 May, 2025, 03:50 pm
Last modified: 27 May, 2025, 06:29 pm
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। স্কেচ: টিবিএস

দুর্বল ব্যাংকগুলোর একীভূতকরণের আগে সরকার সেগুলোর নিয়ন্ত্রণ নেবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মঞ্জুর।

আজ মঙ্গলবার (২৭ মে) ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, কারণ তারা একটি শক্তিশালী ব্যাংকের অংশ হয়ে যাবেন।'

তিনি আমানতকারীদের প্রতি আহ্বান জানান, তারা যেন টাকা উত্তোলন না করেন, কারণ সরকার নিয়ন্ত্রণ নেওয়ায় তাদের আমানত নিরাপদই থাকবে।

গভর্নর আরও জানান, একীভূতকরণের আগে ব্যাংক রেজল্যুশন ফান্ড গঠনের জন্য কেন্দ্রীয় ব্যাংক তহবিল সংগ্রহ করবে।

তিনি বলেন, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে প্রতিবন্ধতার মুখে ফেলা হবে না।

আগের আওয়ামী লীগ সরকারের সময়ে পাচার হওয়া অর্থ প্রসঙ্গে তিনি বলেন, ওই সময়ে ১৮ থেকে ২০ বিলিয়ন ডলার পাচার হয়েছে এবং এ অর্থ ফেরত আনতে তিন থেকে পাঁচ বছর সময় লাগবে।

তিনি আরও বলেন, অর্থপাচার রোধে বা পাচারকৃত অর্থ ফেরত আনার ক্ষেত্রে বাংলাদেশের পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল না। এখন আন্তঃমন্ত্রণালয় উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এ জন্য প্রয়োজনীয় আইন ও বিধিমালা সংশোধন করবে সরকার। এ সংক্রান্ত টাস্কফোর্সের ক্ষমতাও বাড়ানো হবে।

গভর্নর জানান, এ পর্যন্ত কোনো ব্যবসায়িক অ্যাকাউন্ট জব্দ করা হয়নি এবং ব্যবসা পরিচালনায় কোনো বাধাও সৃষ্টি করা হয়নি। কেবল ব্যক্তিগত কিছু অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

গতকাল (২৬ মে) গভর্নর মঞ্জুর জানান, ঋণ জালিয়াতি ও অনিয়মের কারণে আর্থিকভাবে দুর্বল ছয়টি ব্যাংককে আগামী জুলাইয়ের মধ্যে একীভূত করার পরিকল্পনা রয়েছে।

ব্যাংক খাতকে স্থিতিশীল করতে এগুলোকে অস্থায়ীভাবে সরকারি মালিকানার আওতায় নেওয়া হবে বলেও জানান তিনি।

ব্যাংক ছয়টি হচ্ছে— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক।

এর মধ্যে চারটি ব্যাংক ২০২৩ সালের ৫ আগস্ট পর্যন্ত বিতর্কিত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল।

এক্সিম ব্যাংক পরিচালনা করতেন ব্যবসায়ী নাজরুল ইসলাম মজুমদার, আর ন্যাশনাল ব্যাংক ছিল সিকদার গ্রুপের নিয়ন্ত্রণে।

Related Topics

টপ নিউজ

ব্যাংক একীভূতকরণ / বাংলাদেশ ব্যাংক / গভর্নর ড. আহসান এইচ মনসুর / সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
    ‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১
  • ছবি: এএফপি
    দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
    রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
  • ছবি: সিসিটিভি
    চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড
  • ফাইল ছবি
    বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

Related News

  • বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের
  • ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করতে কাজ করা কর্মকর্তাদের চিহ্নিত করা হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • বাংলাদেশের নিট রিজার্ভ এখন ২৭.৯৩ বিলিয়ন ডলার
  • গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • ডিজিটাল লেনদেনে বাংলা কিউআর ব্যবহারে গ্রাহকের খরচ কি বাড়তে পারে?

Most Read

1
ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
খেলা

‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১

3
ছবি: এএফপি
খেলা

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান

4
রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
অর্থনীতি

রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ

5
ছবি: সিসিটিভি
আন্তর্জাতিক

চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

6
ফাইল ছবি
অর্থনীতি

বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]