Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
ইশরাকের মেয়র পদ নিয়ে হাইকোর্টের রিট শুনানিতে আইনজীবীরা যা বললেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 May, 2025, 07:30 pm
Last modified: 21 May, 2025, 08:06 pm

Related News

  • দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১০ আগস্ট
  • জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৭ জনের মৃত্যুদণ্ড
  • বিস্ফোরক দ্রব্য উদ্ধার: আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান সালাহউদ্দিন
  • চেক ডিজঅনার মামলায় আসামির বদলে প্রক্সি দিতে এসে আটক নারী
  • নতুন মামলায় কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত

ইশরাকের মেয়র পদ নিয়ে হাইকোর্টের রিট শুনানিতে আইনজীবীরা যা বললেন

শুনানিতে রিটকারীপক্ষের আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, ‘ট্রাইব্যুনালে মামলার সময় ইশরাককে জয়ী ঘোষণা করতে হবে সেই মর্মে কোনো প্রতিকার চাওয়া হয়নি। একই সঙ্গে ইশরাক বেশি ভোট পেয়েছেন, সেরকম কিছু আবেদনে ছিল না। বরং আবেদনে ভোটের ফলাফলে ইশরাক কম ভোট পেয়েছেন মর্মে উল্লেখ আছে।’ 
টিবিএস রিপোর্ট
21 May, 2025, 07:30 pm
Last modified: 21 May, 2025, 08:06 pm
ইশরাক হোসেন। ফাইল ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) গেজেট বিজ্ঞপ্তি স্থগিত চেয়ে ও মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের ওপর আদেশের জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।

আজ বুধবার (২১ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি শেষে এ দিন নির্ধারণ করা হয়।

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু। ইশরাক হোসেনের পক্ষে ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন ও খান জিয়াউর রহমান।

শুনানিতে রিটকারীপক্ষের আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, 'ট্রাইব্যুনালে মামলার সময় ইশরাককে জয়ী ঘোষণা করতে হবে সেই মর্মে কোনো প্রতিকার চাওয়া হয়নি। একই সঙ্গে ইশরাক বেশি ভোট পেয়েছেন, সেরকম কিছুই আবেদনে ছিল না। বরং আবেদনে ভোটের ফলাফলে ইশরাক কম ভোট পেয়েছেন মর্মে উল্লেখ আছে।' 

তিনি বলেন, 'পরবর্তী সময়ে ইশরাকের আবেদনে দুবার সংশোধন করা হয়েছে। যা আইনসম্মত নয়। কারণ, নির্বাচনি ট্রাইব্যুনালের মামলায় কোনো আবেদন ৩০দিন পর সংশোধন করা যায় না। এটি নিয়ে সুপ্রিম কোর্টের অনেক রায় রয়েছে।'

তিনি আরও বলেন, 'যেকোনো আবেদন মামলার পক্ষ বা তার এজেন্ট (পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে) অ্যাফিডেভিটের মাধ্যমে সংশোধন করতে পারে। কিন্তু ইশরাকের মামলায় সংশোধন আবেদন করেছেন রাজিব বেপারী নামে বরিশালের এক ব্যক্তি। আরেকটি সংশোধনী আবেদন করেন এক আইনজীবীর ক্লার্ক মনজুরুল ইসলাম। অথচ কোনো পাওয়ার অব অ্যাটর্নি নেই। সুতরাং এই অ্যাফিডেভিট গ্রহণের কোনো সুযোগ নেই। তবুও আদালত তা গ্রহণ করে আদেশ দিয়েছেন। এই সংশোধনী অবৈধ, রায়ও অবৈধ।'

আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, 'মামলার আবেদনে যেসব সাক্ষীর নাম উল্লেখ ছিল, তাদের কাউকেই মামলার সাক্ষ্যগ্রহণের সময় পাওয়া যায়নি। একই সঙ্গে মামলায় ৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে কমিশনের মাধ্যমে। ঢাকা আইনজীবী সমিতি ভবনে বসে তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। কমিশন নিয়োগের দরখাস্তে বলা হয়েছিল ইশরাক অসুস্থ। অথচ অন্য সাক্ষীদের সাক্ষ্য কমিশনে কেন নেওয়া হয়েছে তার কোনো ব্যাখ্যা নেই। আর সাক্ষীরা ঢাকা আইনজীবী সমিতিতে যেতে পেরেছেন, কিন্তু আদালতে যেতে পারেননি। ইশরাক বেশি ভোট পেয়েছেন বা জয়ী হয়েছে মর্মে আদালত তার রায়ের কোথাও উল্লেখ না করেই মেয়র হিসেবে ঘোষণা করেছেন। যা আইনসম্মত নয়।'

প্রশাসক নিয়োগের কথা উল্লেখ করে রিটকারী পক্ষের আইনজীবী বলেন, 'গত ১৯ আগস্ট সরকার ঢাকা দক্ষিণ সিটিসহ সব সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছে। তাই নির্বাচনি ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাটি তখনই অকার্যকর হয়ে যায়। তারপরও ট্রাইব্যুনালের রায় প্রদান এখতিয়ার বহির্ভূত। আদালত ভোট পুনর্গণনা ব্যতীত কাউকে বিজয়ী ঘোষণা করতে পারেন না। অথচ এখানে পুনর্গণনার আদেশ না দিয়ে ইশরাককে মেয়র ঘোষণা করেছেন। আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে জবাবের জন্য অপেক্ষা করেনি। আমরা একটা নোটিশ দিয়েছি বিকেলে, রাতেই গেজেট করে দিয়েছে।'

এদিকে ইশরাকের পক্ষে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, 'আদালতের রায়ের পর গেজেট হয়ে গেছে। তারা শপথ পড়াতে বাধ্য। এই রিটকারীর রিট করার আইনগত এখতিয়ার নেই। রিট খরচসহ খারিজ চাই। আর ওই রিটকাল কে, তার পরিচয় কী, তার কিছুই নেই।'

ইশারেকর আরেক আইনজীবী  বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, 'নির্বাচনি ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার বিধান রয়েছে। সেখানে না গিয়ে রিট করে আদালতের সময় নষ্ট করা হচ্ছে। এটি একটি হাইলি পলিটিক্যাল ইস্যুতে পরিণত হয়েছে।'

এর আগে নির্বাচনি ট্রাইব্যুনালের রায় ও ইসির গেজেট প্রকাশ নিয়ে মো. মামুনুর রশিদ নামের সুপ্রিম কোর্টের এক আইনজীবী লিগ্যাল নোটিশ দেন। তবে তাতে সাড়া না মেলায় ১৩ মে রিট করা হয়। রিটটি মঙ্গলবার শুনানির জন্য আদালতের কার্যতালিকায় ১২ নম্বর ক্রমিকে ওঠে। বেলা ১টা থেকে প্রায় ২টা পর্যন্ত শুনানি চলে। পরে বিকেল ৪টা ১০ মিনিট থেকে প্রায় সোয়া ১ ঘণ্টা শুনানি হয়। 

পরদিন বুধবার আদেশের জন্য দিণ দার্য করা হয়। কিন্তু বুধবার দপুর সাড়ে ১২ টায় আবার উভয় পক্ষের শুনানি নিয়ে বৃহস্পতিবার পৌনে ১১ টায় এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেন হাইকোর্ট।
 

Related Topics

টপ নিউজ

ইশরাক হোসেন / আদালত / রিট / শুনানি / মেয়র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
    ‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১
  • ছবি: এএফপি
    দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
    রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
  • ছবি: সিসিটিভি
    চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড
  • ফাইল ছবি
    বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

Related News

  • দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১০ আগস্ট
  • জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৭ জনের মৃত্যুদণ্ড
  • বিস্ফোরক দ্রব্য উদ্ধার: আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান সালাহউদ্দিন
  • চেক ডিজঅনার মামলায় আসামির বদলে প্রক্সি দিতে এসে আটক নারী
  • নতুন মামলায় কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত

Most Read

1
ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
খেলা

‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১

3
ছবি: এএফপি
খেলা

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান

4
রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
অর্থনীতি

রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ

5
ছবি: সিসিটিভি
আন্তর্জাতিক

চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

6
ফাইল ছবি
অর্থনীতি

বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]