Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
ভারতই যুদ্ধবিরতি চেয়েছে, পাকিস্তান নয়: দাবি পাক আইএসপিআরের

আন্তর্জাতিক

জিও নিউজ
12 May, 2025, 10:50 am
Last modified: 12 May, 2025, 05:30 pm

Related News

  • পাসপোর্ট সূচকে ভারতের অবনতি, নামিবিয়া-উজবেকিস্তানের চেয়েও পিছিয়ে
  • পাকিস্তানের করাচি উপকূলে ৫ আরোহীসহ মালবাহী বিমান নিখোঁজ
  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি
  • চলতি বছর পাকিস্তানে উচ্চশিক্ষায় ৩,৮০০ বাংলাদেশি শিক্ষার্থীর আবেদন
  • ভারতের কাছ থেকে 'ব্রহ্মস' ও 'অস্ত্র' ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া

ভারতই যুদ্ধবিরতি চেয়েছে, পাকিস্তান নয়: দাবি পাক আইএসপিআরের

এছাড়া পাকিস্তানের হাতে ভারতীয় পাইলট আটক হওয়ার যে খবর ছড়িয়েছে, সেটি গুজব বলে উল্লেখ করেছেন পাক ডিজি আইএসপিআর।
জিও নিউজ
12 May, 2025, 10:50 am
Last modified: 12 May, 2025, 05:30 pm
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক (ডিজি আইএসপিআর) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। ছবি: সংগৃহীত

রোববার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক (ডিজি আইএসপিআর) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তানের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বা ভূখণ্ডে আঘাত এলে পূর্ণমাত্রায়, কঠোর এবং চূড়ান্ত জবাব দেওয়া হবে।

পাকিস্তান বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ ও নৌবাহিনীর ডেপুটি চিফ অভ নেভাল স্টাফ (অপারেশনস) ভাইস অ্যাডমিরাল রাজা রাব নওয়াজকে সঙ্গে নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।  ভারতের বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান বুনিয়ান-উম-মারসুস সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছিল।

সেখানে যুদ্ধবিরতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, পাকিস্তান কখনও যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেনি। '৬ ও ৭ মে রাতে কাপুরুষোচিত ও নিষ্ঠুর হামলা চালানোর পর ভারত যুদ্ধবিরতির অনুরোধ করে। পাকিস্তান পরিষ্কার জানিয়ে দেয়, আমরা জবাব দেওয়ার পরই কথা বলব।'

ডিজি আইএসপিআর দাবি করেন, '১০ মে পাল্টা জবাব ও প্রতিশোধের পর আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের অনুরোধে পাকিস্তান ভারতীয় অনুরোধে সাড়া দেয়।'

'আপনি যদি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনীর প্রকাশ্য বিবৃতি দেখেন, সেখানে স্পষ্টভাবেই উত্তেজনা প্রশমনের আহ্বান ছিল,' বলেন তিনি।

তিনি আরও বলেন, এই অভিযানে এমন ২৬টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়, যেগুলোর মাধ্যমে পাকিস্তানের নাগরিকদের লক্ষ্য করা হয়েছিল। 

ডিজি আইএসপিআর বলেন, পাক বাহিনীর লক্ষ্যবস্তুর মধ্যে ছিল সুরতগড়, সিরসা, আদমপুর, ভূজ, নালিয়া, ভাথিন্ডা, বারনালা, হরওয়াড়া, আভান্তিপুরা, শ্রীনগর, জম্মু, মামুন, আম্বালা, উদমপুর ও পাঠানকোটের মতো বিমানঘাঁটি ও বিমান চলাচল কেন্দ্র। 

ভারতের ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র মজুতাগারও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও দাবি করেন, পাক বিমানবাহিনী আধানপুর ও ভূজে থাকা ভারতের এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং উরি-র ফিল্ড সাপ্লাই ডিপো ও পুঞ্চের রাডার স্টেশনেও হামলা চালিয়েছে। কেজি টপ ও নওশেরার ১০ম ও ৮০তম ব্রিগেড হেডকোয়ার্টার ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

ডিজি আইএসপিআর আরও বলেন, পাক সশস্ত্র বাহিনী শক্তিশালী ও কার্যকর সাইবার হামলাও চালিয়েছে, যার মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সেবাগুলোকে সাময়িকভাবে বিপর্যস্ত করে দেওয়া হয়।

বেলুচিস্তানে ভারতের পৃষ্ঠপোষকতায় 'সন্ত্রাসী' কর্মকাণ্ড পরিচালিত হয় বলেও অভিযোগ করেন তিনি। 

এ সময় তিনি বলেন, পাকিস্তান কেবল সামরিক লক্ষ্যবস্তুতেই আঘাত হেনেছে। 'ভারতের পক্ষ থেকেই কি কোনো বিবৃতিতে প্রমাণ মিলেছে যে পাকিস্তান সামরিক লক্ষ্যবস্তুর বাইরে অন্য কিছুতে আঘাত করেছে? না, একটিও না।'

পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত নিখুঁতভাবে কাজ করেছে দাবি করে ডিজি আইএসপিআর বলেন, ভারতের পাঠানো ৮৪টি ড্রোন গুলি করে ধ্বংস করেছে পাক বাহিনী।

পারমাণবিক শক্তিধর দুই রাষ্ট্রের মধ্যে যুদ্ধ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'পারমাণবিক শক্তিধর দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে যুদ্ধ—এটা একধরনের অযৌক্তিক, বোধের অগম্য কাজ এবং নিছক বোকামি।'

তিনি আরও বলেন, 'ভারত ও পাকিস্তানের মধ্যে এমন যুদ্ধ ১৬০ কোটিরও বেশি মানুষের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। বাস্তবতা হলো, এই দুই দেশের মধ্যে যুদ্ধের কোনো স্থান নেই। কেউ যদি সেই পরিস্থিতি তৈরির চেষ্টা করে, সে আসলে পারস্পরিক ধ্বংসের পরিস্থিতি তৈরি করছে।'

এদিকে পাকিস্তানের হাতে ভারতীয় পাইলট আটক হওয়ার যে খবর ছড়িয়েছে, সেটি গুজব বলে উল্লেখ করেছেন পাক ডিজি আইএসপিআর। এই গুজব সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, 'এটি বহু উৎস থেকে চালানো মিথ্যা তথ্য এবং প্রোপাগান্ডার অংশ।'

Related Topics

টপ নিউজ

ভারত-পাকিস্তান / ভারত-পাকিস্তান উত্তেজনা / পাকিস্তান / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
    ‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা
  • ছবি: এএফপি
    দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ছবি: সিসিটিভি
    চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড
  • রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
    রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১
  • ফাইল ছবি
    বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

Related News

  • পাসপোর্ট সূচকে ভারতের অবনতি, নামিবিয়া-উজবেকিস্তানের চেয়েও পিছিয়ে
  • পাকিস্তানের করাচি উপকূলে ৫ আরোহীসহ মালবাহী বিমান নিখোঁজ
  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি
  • চলতি বছর পাকিস্তানে উচ্চশিক্ষায় ৩,৮০০ বাংলাদেশি শিক্ষার্থীর আবেদন
  • ভারতের কাছ থেকে 'ব্রহ্মস' ও 'অস্ত্র' ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া

Most Read

1
ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গ করেছেন বেলজিয়ামের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত
খেলা

‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা

2
ছবি: এএফপি
খেলা

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান

3
ছবি: সিসিটিভি
আন্তর্জাতিক

চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

4
রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ
অর্থনীতি

রপ্তানি বাড়াতে ও ব্যবসা বহুমুখীকরণে ১,৫০০ কোটি টাকার বিনিয়োগে যাচ্ছে শেলটেক গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টিপাত: বন্ধ ট্রেন চলাচল, বিমান চলাচলেও বিঘ্ন, মৃত্যু ১

6
ফাইল ছবি
অর্থনীতি

বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের গাইডলাইন জারি বাংলাদেশ ব্যাংকের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]