Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
ফেব্রুয়ারিতে বেসরকারিখাতে ঋণের প্রবৃদ্ধি ৬.৮২%, ২১ বছরে সর্বনিম্ন

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
09 April, 2025, 05:45 pm
Last modified: 09 April, 2025, 05:47 pm

Related News

  • ডিজিটাল লেনদেনে বাংলা কিউআর ব্যবহারে গ্রাহকের খরচ কি বাড়তে পারে?
  • খেলাপি হয়েও এলসি খোলার বিশেষ সুযোগ পেল আব্দুল মোনেম সুগার রিফাইনারি
  • চলতি অর্থবছরে ৪৩ খাতে রপ্তানি প্রণোদনা হার অপরিবর্তিত রাখল সরকার
  • ক্যাশলেস অর্থনীতির দিকে এগোচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • এআই টুলে ব্যাংকের গোপনীয় তথ্য না দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

ফেব্রুয়ারিতে বেসরকারিখাতে ঋণের প্রবৃদ্ধি ৬.৮২%, ২১ বছরে সর্বনিম্ন

ফেব্রুয়ারিতে বেসরকারিখাতের ঋণ প্রবৃদ্ধি ৬ দশমিক ৮২ শতাংশ হয়েছে, যা ছিল ২১ বছরের মধ্যে সর্বনিম্ন।
টিবিএস রিপোর্ট
09 April, 2025, 05:45 pm
Last modified: 09 April, 2025, 05:47 pm
প্রতীকী। ছবি: সংগৃহীত

গত বছরের ৫ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে রাজনৈতিক অস্থিরতা চলমান আছে, আইনশৃঙ্খলাও হয়েছে ব্যাহত। বেসরকারিখাতেও পড়েছে যার প্রভাব, গত ৭ মাসে এখাতের ঋণ প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমেছে।

ফেব্রুয়ারিতে বেসরকারিখাতের ঋণ প্রবৃদ্ধি ৬ দশমিক ৮২ শতাংশ হয়েছে, যা ছিল ২১ বছরের মধ্যে সর্বনিম্ন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০০৪ সালের ফেব্রুয়ারির পরে আর কখনো এতটা কম হয়নি বেসরকারিখাতে ঋণ।

দেশের ব্যাংকিং ও ব্যবসায়িকখাতে এটি ঘনীভূত সংকটেরই ইঙ্গিত বলে মনে করছেন অর্থনীতিবিদরা। কারণ এনিয়ে টানা ৭ মাস তা কমল।

তাঁরা বলছেন, বাংলাদেশের রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কারোপ এই সংকটকে আরও গভীর রূপ দিতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি ২০২৫ সালের জানুয়ারিতে বেসরকারিখাতের ঋণ বেড়েছিল ৭ দশমিক ১৫ শতাংশ, যা ২০২৪ এর ডিসেম্বরে ছিল ৭ দশমিক ২৮ শতাংশ। তার আগে নভেম্বরে ৭ দশমিক ৬৬, অক্টোবরে ৮ দশমিক ৩০, সেপ্টেম্বরে ৯ দশমিক ২০, আগস্টে ৯ দশমিক ৮৬, জুলাইয়ে ১০ দশমিক ১৩ এবং জুনে ৯ দশমিক ৮৪ শতাংশ হয়েছিল।

বেসরকারিখাতে ঋণ প্রবাহের এ নিম্নমুখী ধারা অবশ্য আওয়ামী লীগ সরকারের সময়েই ২০২২ সালের নভেম্বরে শুরু হয়। তবে ২০২৪ সালের আগস্টে ক্ষমতার পালাবদলের পরে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে এ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 

Related Topics

টপ নিউজ

বেসরকারিখাতের ঋণ প্রবৃদ্ধি / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

Related News

  • ডিজিটাল লেনদেনে বাংলা কিউআর ব্যবহারে গ্রাহকের খরচ কি বাড়তে পারে?
  • খেলাপি হয়েও এলসি খোলার বিশেষ সুযোগ পেল আব্দুল মোনেম সুগার রিফাইনারি
  • চলতি অর্থবছরে ৪৩ খাতে রপ্তানি প্রণোদনা হার অপরিবর্তিত রাখল সরকার
  • ক্যাশলেস অর্থনীতির দিকে এগোচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • এআই টুলে ব্যাংকের গোপনীয় তথ্য না দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

ছবি মুক্তির পরপরই সরকারি নিষেধাজ্ঞা; ভক্তদের ডাউনলোড করা কপি ছড়িয়ে দিতে বললেন দিলজিৎ দোসাঞ্জ

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

5
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

6
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]