Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
‘সমন্বয়ক’ পরিচয়ে দুজনকে অপহরণ, চট্টগ্রামে গ্রেপ্তার ৪

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 March, 2025, 07:20 pm
Last modified: 07 March, 2025, 07:23 pm

Related News

  • ট্রাইব্যুনাল গেট থেকে সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালিকে ‘অপহরণকারী’ এএসপি গ্রেপ্তার, কারাগারে পাঠানোর আদেশ
  • মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: ‘সমন্বয়ক’ পরিচয়দানকারীসহ গ্রেপ্তার ৮
  • ইরাকে মার্কিন সাংবাদিক শেলি কিটলসনকে অপহরণ
  • যশোরে ওষুধ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • রাজধানীতে অপহৃত স্কুলছাত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৪

‘সমন্বয়ক’ পরিচয়ে দুজনকে অপহরণ, চট্টগ্রামে গ্রেপ্তার ৪

অপহরণকারীরা মামুনের স্ত্রী ফাতেমা আক্তারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় তারা নগদ ৫ লাখ টাকা নেয় এবং বাকি ১৫ লাখ টাকার একটি চেক আদায় করে।
টিবিএস রিপোর্ট
07 March, 2025, 07:20 pm
Last modified: 07 March, 2025, 07:23 pm
ছবি: সৌজন্যে

চট্টগ্রামে এক পোশাক কারখানার কর্মকর্তাকে অপহরণের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী পরিচয় দিয়েছিল।

গ্রেপ্তারকৃতরা হলেন নাজমুল আবেদীন, নঈমুল আমিন, আরাফাত হোসেন ও রিশতি বিন ইউসুফ। তাদের বয়স ২২ থেকে ২৩ বছরের মধ্যে।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পুলিশ জানায়, চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) পোশাক কারখানা প্যাসিফিক জিন্সের সহকারী মহাব্যবস্থাপক আবেদীন আল মামুন ও তার গাড়িচালক মো. জুয়েলকে আকবর শাহ এলাকার প্রভাতী স্কুলের কাছে মামুনের বাসার সামনে থেকে অপহরণ করা হয়।

পরে অপহরণকারীরা মামুনের স্ত্রী ফাতেমা আক্তারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় তারা নগদ ৫ লাখ টাকা নেয় এবং বাকি ১৫ লাখ টাকার একটি চেক আদায় করে।

অপহরণের পর পুলিশ অভিযান চালালে অপহরণকারীরা ফয়েস লেক আই হাসপাতালের কাছে ভুক্তভোগীদের ছেড়ে দিয়ে পালিয়ে যায়।

অপহরণের সময় ভুক্তভোগীদের পতেঙ্গা সমুদ্র সৈকত, কর্নেল হাট ও আকবর শাহসহ বিভিন্ন স্থানে স্থানান্তর করা হয়।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, 'ভুক্তভোগীদের উদ্ধারের পর চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া উত্তর কাট্টালিতে নঈমুল আমিনের বাসা থেকে ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'অপি, আলাউদ্দিন, আরাফাত ও আসিফসহ অন্য সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।'

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর চট্টগ্রাম শাখার আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সংগঠনের সঙ্গে যুক্ত থাকার বিষয়টি অস্বীকার করেছেন।

তিনি বলেন, সংগঠনের এখন নির্বাহী কমিটি রয়েছে এবং 'সমন্বয়কারী' হিসেবে কোনো পরিচয় এখন আর  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেই।

'চট্টগ্রামে ৩টি কমিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭০০ জন সদস্য রয়েছেন। কিন্তু গ্রেপ্তারকৃতরা ব্যক্তিরা সংগঠনের কোনো আনুষ্ঠানিক পদে নেই।,' তিনি বলেন।

Related Topics

টপ নিউজ

অপহরণ / বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন / সমন্বয়ক / আন্দোলনের সমন্বয়ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
    উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

Related News

  • ট্রাইব্যুনাল গেট থেকে সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালিকে ‘অপহরণকারী’ এএসপি গ্রেপ্তার, কারাগারে পাঠানোর আদেশ
  • মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: ‘সমন্বয়ক’ পরিচয়দানকারীসহ গ্রেপ্তার ৮
  • ইরাকে মার্কিন সাংবাদিক শেলি কিটলসনকে অপহরণ
  • যশোরে ওষুধ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • রাজধানীতে অপহৃত স্কুলছাত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৪

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
বাংলাদেশ

উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা

5
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]