Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
ফেব্রুয়ারিতে ট্রাম্প-পুতিন বৈঠকের সম্ভাবনা আছে: ক্রেমলিন

আন্তর্জাতিক

আরটি
19 February, 2025, 07:55 pm
Last modified: 19 February, 2025, 08:04 pm

Related News

  • ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্পের ‘ঝিমুনি’: ‘কমান্ডার-ইন-স্লিপ’ বলে উপহাস করল ডেমোক্র্যাটরা
  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • হ্যাঁ, একটু বিরক্ত ছিলাম, বিবি-কে ‘উন্মাদ’ বলেছি; নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত ফোনালাপের কথা স্বীকার ট্রাম্পের
  • ইরানে এখনই স্থল অভিযানের প্রয়োজন নেই: ট্রাম্প

ফেব্রুয়ারিতে ট্রাম্প-পুতিন বৈঠকের সম্ভাবনা আছে: ক্রেমলিন

ফেব্রুয়ারিতে ট্রাম্প-পুতিন বৈঠক হবে কি না—এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, ‘হতে পারে, আবার নাও হতে পারে।’
আরটি
19 February, 2025, 07:55 pm
Last modified: 19 February, 2025, 08:04 pm
ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করমর্দন করছেন। ১৬ জুলাই, ২০১৮। ছবি: রয়টার্স/কেভিন লামার্ক/ফাইল

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেব্রুয়ারির শেষের দিকে বৈঠক করতে পারেন বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে তিনি আরও বলেন, বৈঠকের চূড়ান্ত আয়োজন সম্পন্ন করতে আরও সময় লেগে যেতে পারে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেসকভ বলেন, সৌদি আরবের রিয়াদে একদিন আগে অনুষ্ঠিত রাশিয়া-মার্কিন আলোচনা মূলত দ্বিপাক্ষিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার রোডম্যাপের ওপর কেন্দ্রীভূত ছিল। এতে প্রাথমিক গুরুত্ব দেওয়া হয় সম্পর্কের 'পুনরুজ্জীবন' এবং পরবর্তী ধাপে মস্কো-ওয়াশিংটন সম্পর্ক 'পুনরুদ্ধার' করার ওপর।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এটি ছিল প্রায় তিন বছর ধরে চলা বৈরিতার পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রথম সরাসরি প্রচেষ্টা। বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা ইউক্রেনে শান্তি আলোচনা এবং পুতিন-ট্রাম্প শীর্ষ সম্মেলনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

পেসকভ জানান, দুই নেতা চলতি মাসেই বৈঠকে বসতে পারেন। তবে তিনি বলেন, ২০২১ সালে জেনেভায় পুতিন-বাইডেন শীর্ষ সম্মেলনের পর এবার রুশ ও মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে প্রথম মুখোমুখি সাক্ষাৎ আয়োজন করতে আরও সময় লাগতে পারে।

ফেব্রুয়ারিতে ট্রাম্প-পুতিন বৈঠক হবে কি না—এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, 'হতে পারে, আবার নাও হতে পারে।'

রিয়াদে অনুষ্ঠিত বৈঠককে তিনি ইউক্রেন সংঘাত সমাধানের পথে একটি 'অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ' বলে উল্লেখ করেন। তবে তিনি স্বীকার করেন, 'এক বা দুই সপ্তাহের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে, এমনটা ভাবা অবাস্তব। এখনো অনেক পথ বাকি।'

বৈঠকের পর ল্যাভরভ জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং উভয় পক্ষ সম্পর্ক উন্নয়নে 'বেশ সফলভাবে' কাজ করেছে। তার মতে, আলোচনার সময় রাশিয়ান ও মার্কিন প্রতিনিধিরা শুধু নিজেদের বক্তব্যই তুলে ধরেননি, বরং একে অপরের কথাও গুরুত্বসহকারে শুনেছেন।

অন্যদিকে, বৈঠকের কয়েক ঘণ্টা পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি ইউক্রেন সংকট নিরসনে একটি চুক্তি করতে 'অনেক বেশি আত্মবিশ্বাসী' বোধ করছেন।

ইউক্রেনকে আলোচনার বাইরে রাখা নিয়ে কিয়েভের আপত্তির প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সঙ্গে আরও আগেই কোনো চুক্তিতে না আসতে পারার জন্য তিনি ইউক্রেনের ওপর 'হতাশ'।

চলতি ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগে তিনি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'সম্ভবত।'

রিয়াদে আলোচনার বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও জানান, ইউক্রেন ইস্যুতে সম্ভাব্য ট্রাম্প-পুতিন শীর্ষ সম্মেলনের জন্য এখনো কোনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প-পুতিন / ট্রাম্প-পুতিন বৈঠক / পুতিন-ট্রাম্প / পুতিন-ট্রাম্প বৈঠক / ইউক্রেন সংকট / যুক্তরাষ্ট্র-রাশিয়া / ক্রেমলিন / ডোনাল্ড ট্রাম্প / ভ্লাদিমির পুতিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্পের ‘ঝিমুনি’: ‘কমান্ডার-ইন-স্লিপ’ বলে উপহাস করল ডেমোক্র্যাটরা
  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • হ্যাঁ, একটু বিরক্ত ছিলাম, বিবি-কে ‘উন্মাদ’ বলেছি; নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত ফোনালাপের কথা স্বীকার ট্রাম্পের
  • ইরানে এখনই স্থল অভিযানের প্রয়োজন নেই: ট্রাম্প

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]