Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
হলফনামায় নিজেকে জমিহীন বললেন মোদি, জানেন না স্ত্রীর সম্পর্কে কিছুই

আন্তর্জাতিক

হিন্দুস্থান টাইমস
15 May, 2024, 03:20 pm
Last modified: 15 May, 2024, 03:22 pm

Related News

  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • মোদির পাকিস্তানকে একঘরে করার প্রচেষ্টা যেভাবে ‘বুমেরাং’ হলো
  • ভারতে ‘অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন’ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন, লক্ষ্য অনুপ্রবেশ বন্ধ করা
  • নরওয়ের গণমাধ্যমকে এড়ালেন মোদী: যেভাবে প্রশ্নের মুখে ভারতের সংবাদপত্রের স্বাধীনতা
  • যে কারণে সোনা কেনা ও বিদেশ ভ্রমণে ভারতীয়দের নিরুৎসাহিত করছেন মোদি

হলফনামায় নিজেকে জমিহীন বললেন মোদি, জানেন না স্ত্রীর সম্পর্কে কিছুই

২০১৯ সালে জমা দেয়া হলফনামায় তিনি তার অস্থাবর সম্পত্তির যে হিসেব দেখিয়েছিলেন তা গত ৫ বছরে ১.৪১ কোটি রুপি বৃদ্ধি পেয়েছে। অথচ তার নিজের কোন জমি নেই, নেই কোন বাড়ি আর গাড়ি।
হিন্দুস্থান টাইমস
15 May, 2024, 03:20 pm
Last modified: 15 May, 2024, 03:22 pm
ভারতের চলমান লোকসভা নির্বাচনে অংশ নিতে মঙ্গলবার (১৪ মে) বারাণসী আসন থেকে মনোনয়নপত্র দাখিল ও নির্বাচনী হলফনামা জমা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি:এএনআই ফটো

ভারতের চলমান লোকসভা নির্বাচনে অংশ নিতে মঙ্গলবার (১৪ মে) বারাণসী আসন [২০১৪ সাল থেকে এ আসনের প্রতিনিধিত্ব করছেন তিনি] থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তিনি যে নির্বাচনী হলফনামা জমা দিয়েছেন তাতে তিনি মোট ৩.০২ কোটি রুপির অস্থাবর সম্পত্তি থাকার কথা উল্লেখ করেছেন।

২০১৯ সালে জমা দেয়া হলফনামায় তিনি তার অস্থাবর সম্পত্তির যে হিসেব দেখিয়েছিলেন তা গত ৫ বছরে ১.৪১ কোটি রুপি বৃদ্ধি পেয়েছে। অথচ তার নিজের কোন জমি নেই, নেই কোন বাড়ি আর গাড়ি।

নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামায় মোদি জানিয়েছেন, তার স্ত্রী যশোদাবেনের পেশা সম্পর্কে তার কোন ধারণা নেই। তিনি কী করেন তা নিয়েও তার কোনো ধারণা নেই। এমনকি স্ত্রীর আয়ের উৎস সম্পর্কেও তিনি জানেন না। তার স্ত্রীর ঋণ আছে কিনা বা সরকারের কাছে বকেয়া আছে কিনা, তা তিনি জানেন না।

তিনি অবশ্য নিজের কোনো ঋণ না থাকার বিষয়টি হলফনামায় উল্লেখ করেছেন। পাশাপাশি তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা না থাকার বিষয়টিও তিনি হলফনামায় জানিয়েছেন। কোনো বন্ড বা মিউচুয়াল ফান্ডেও তিনি বিনিয়োগ করেননি।

শেষ ৫ বছরে মোদীর আয়ের হিসেব দেখিয়ে হলফনামায় তিনি জানিয়েছেন, ২০১৮-১৯ সালে তার আয় ১১.১৪ লাখ রুপি থেকে বেড়ে ২০২২-২৩ সালে ২৩.৫৬ লাখ রুপি হয়েছে।

ভারতীয় স্ট্যাট ব্যাংকে (এসবিআই) তার ২ কোটি ৮৫ লাখ ৬০ হাজার ৩৩৮ রুপির ফিক্সড ডিপোজিট (স্থায়ী আমানত) রয়েছে। তার কাছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসসি) বাবদ রয়েছে ৯ লাখ ১২ হাজার ৩৯৮ রুপি। তার কাছে নগদ ৫২ হাজার ৯ শ ২০ রুপি রয়েছে।

২০১৯ সালের মতো এ বছরও হলফনামায় তিনি নিজেকে মোট ৪৫ গ্রাম ওজনের চারটি সোনার আংটির মালিক বলে উল্লেখ করেছেন যার বাজারমূল্য ২.৬৮ লাখ রুপি।

হলফনামায় আরো দেখানো হয়েছে, মোদির করযোগ্য আয় ২০১৮-১৯ অর্থবছরে ১১ লাখ রুপি থেকে দ্বিগুণ হয়ে ২০২২-২৩ অর্থবছরে ২৩.৫ লাখ রুপি হয়েছে।

হলফনামায় বলা হয়েছে, মোদি ১৯৭৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং ১৯৮৩ সালে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে এমএ সম্পন্ন করেন।

মোদির প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজয় রায় এর হলফনামায় মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১.৩১ কোটি রুপি।

অনুবাদ: তাসবিবুল গনি নিলয়

Related Topics

টপ নিউজ

মোদি / লোকসভা নির্বাচন / হলফনামা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

Related News

  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • মোদির পাকিস্তানকে একঘরে করার প্রচেষ্টা যেভাবে ‘বুমেরাং’ হলো
  • ভারতে ‘অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন’ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন, লক্ষ্য অনুপ্রবেশ বন্ধ করা
  • নরওয়ের গণমাধ্যমকে এড়ালেন মোদী: যেভাবে প্রশ্নের মুখে ভারতের সংবাদপত্রের স্বাধীনতা
  • যে কারণে সোনা কেনা ও বিদেশ ভ্রমণে ভারতীয়দের নিরুৎসাহিত করছেন মোদি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 

3
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

4
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান

5
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]