Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
ভারতে ‘অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন’ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন, লক্ষ্য অনুপ্রবেশ বন্ধ করা

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
27 May, 2026, 02:15 pm
Last modified: 27 May, 2026, 02:18 pm

Related News

  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি কমলো প্রায় ২ লাখ টন, সংকটে সিঅ্যান্ডএফ-শ্রমিকেরা
  • ভারতে কর্পোরেট কর্তা সেজে অর্থ হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা
  • রুপির পতন ঠেকাতে বিশেষ আমানত কর্মসূচিতে ভারতের প্রায় ১ হাজার কোটি ডলার সংগ্রহ
  • হাসিনাকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত

ভারতে ‘অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন’ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন, লক্ষ্য অনুপ্রবেশ বন্ধ করা

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে জনসংখ্যার অস্বাভাবিক পরিবর্তন যে কোনো দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ।
হিন্দুস্তান টাইমস
27 May, 2026, 02:15 pm
Last modified: 27 May, 2026, 02:18 pm
ছবি: হিন্দুস্তান টাইমস

গত বছর ভারতের স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, অনুপ্রবেশের কারণে সীমান্তবর্তী অঞ্চলগুলোর জনবিন্যাস বদলে যাচ্ছে। সেই ঘোষণার ধারাবাহিকতায় এবার ভারতে 'অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন' খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার।

এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকরকে। সদস্য হিসেবে আছেন— ভারতের জনগণনা কমিশনার, সাবেক আইএএস কর্মকর্তা দুর্গাশঙ্কর মিশ্র, সাবেক আইপিএস কর্মকর্তা বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ শমিকা রবি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 'ফরেনার্স-ওয়ান' বিভাগের যুগ্মসচিব কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে জনসংখ্যার অস্বাভাবিক পরিবর্তন যে কোনো দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ। তার মতে, বিষয়টি শুধু সার্বভৌমত্বের মধ্যেই সীমাবদ্ধ নয়; জাতীয় নিরাপত্তা, আইনশৃঙ্খলা, সামাজিক কাঠামো এবং আদিবাসী সমাজের অস্তিত্বের সঙ্গেও এটি জড়িত।

তিনি বলেন, 'জনসংখ্যার পরিবর্তন শুধুমাত্র আমাদের সার্বভৌমত্বের সঙ্গেই যুক্ত নয়, এটি দেশের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা, সামাজিক কাঠামোর গভীর পরিবর্তন এবং আদিবাসী সমাজকে রক্ষা করার মতো গুরুতর বিষয়গুলির সঙ্গেও জড়িত।'

অমিত শাহ জানান, সারা দেশে জনসংখ্যাগত পরিবর্তনের একটি বিস্তারিত মূল্যায়নের দায়িত্ব এই কমিটিকে দেওয়া হয়েছে। তিনি বলেন, 'অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য অস্বাভাবিক কারণে যে পরিবর্তনগুলি ঘটছে, তা এই কমিটি খতিয়ে দেখবে। এছাড়া ধর্মীয় ও সামাজিক স্তরে জনসংখ্যার অস্বাভাবিক পরিবর্তনের ধরন বিশ্লেষণ করে একটি পরিকল্পিত ও সময়োপযোগী সমাধান খুঁজে বের করবে।'

তিনি আরও জানান, গত বছরের ১৫ আগস্ট লালকেল্লা থেকে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 'হাই-লেভেল কমিটি অন ডেমোগ্রাফিক চেঞ্জ'-এর কথা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার ভিত্তিতেই এবার আনুষ্ঠানিকভাবে কমিটি গঠন করা হলো।

ভারতের কেন্দ্রীয় সরকারের দাবি, সীমান্তবর্তী এলাকাগুলোতে বেআইনি অনুপ্রবেশের কারণে জনসংখ্যার ভারসাম্যে বড় প্রভাব পড়ছে। এ কারণেই সমস্যাটির দীর্ঘমেয়াদি ও সময়বদ্ধ সমাধান খুঁজতে চায় কেন্দ্র।

জানা গেছে, কমিটি দেশটির বিভিন্ন রাজ্যের পরিস্থিতি পর্যালোচনা করে সুপারিশ জমা দেবে।

উল্লেখ্য, বিজেপি দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামে বিরোধী দলগুলোর সরকার থাকাকালে রাজ্য সরকারের সহযোগিতা যথাযথভাবে না পাওয়ায় অনুপ্রবেশ ঠেকাতে সমস্যা হচ্ছিল। বর্তমানে এই রাজ্যগুলোতে বিজেপির সরকার রয়েছে। ফলে পরিস্থিতি এখন তাদের অনুকূলে। সে কারণেই কেন্দ্র এখন জনবিন্যাস পরিবর্তনের বিষয়টি নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে চাইছে।

Related Topics

টপ নিউজ

ভারত / মোদি / অনুপ্রবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি কমলো প্রায় ২ লাখ টন, সংকটে সিঅ্যান্ডএফ-শ্রমিকেরা
  • ভারতে কর্পোরেট কর্তা সেজে অর্থ হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা
  • রুপির পতন ঠেকাতে বিশেষ আমানত কর্মসূচিতে ভারতের প্রায় ১ হাজার কোটি ডলার সংগ্রহ
  • হাসিনাকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]