Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
‘আইপিএলে সফল হলে অন্য জায়গায় আমার জন্য সহজ হবে’

খেলা

টিবিএস ডেস্ক
25 April, 2024, 08:40 pm
Last modified: 27 April, 2024, 02:34 pm

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট

‘আইপিএলে সফল হলে অন্য জায়গায় আমার জন্য সহজ হবে’

সারা বছর ক্রিকেট, ম্যাচ নিয়েই ব্যস্ত সময় কাটে মুস্তাফিজের। তবে পেশাদার ক্রিকেটার হলেও ম্যাচ খুব একটা দেখা হয় না, খেলতেই বেশি পছন্দ বাংলাদেশের বাঁহাতি এই পেসারের।
টিবিএস ডেস্ক
25 April, 2024, 08:40 pm
Last modified: 27 April, 2024, 02:34 pm
ফাইল ছবি/সংগৃহীত

চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলছেন মুস্তাফিজুর রহমান। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ আসরে সময়টা ভালোই কাটছে বাংলাদেশের বাঁহাতি এই পেসারের। ৭ ম্যাচে তার শিকার ১২ উইকেট, যা এখন পর্যন্ত যৌথভাবে আসরের দ্বিতীয় সর্বোচ্চ। আইপিএলের পারফরম্যান্স মুস্তাফিজের কাছে বিশেষ কিছু। তিনি মনে করেন, আইপিএলে সফল হলে অন্য জায়গায় পারফর্ম করা তার জন্য সহজ হবে। 

মুস্তাফিজের এমন ভাবনার কারণ আইপিএলের ক্রিকেট ও ক্রিকেটারদের মান। আসরটিতে বিশ্বের নামিদামি ক্রিকেটাররা খেলেন, দারুণ লড়াইয়ে অনেক ম্যাচই হয় রুদ্ধশ্বাস। তারকা ক্রিকেটারদের মাঝে থেকেও আলো ছড়ানোর অর্থ সামর্থ্যের প্রমাণ দেওয়া। যা ক্রিকেটারের আত্মবিশ্বাস বাড়ায়, অন্য ম্যাচে লড়ার রসদ জোগায়। মুস্তাফিজও তাই মনে করেন।

চেন্নাই সুপার কিংসের পোস্ট করা এক ভিডিওতে বাংলাদেশের এই পেসার বলেন, 'অন্য যেকোনো টুর্নামেন্টের চেয়ে আইপিএলে বেশি তারকা থাকে, সব দেশের। এখানে সফল হলে অন্য জায়গায় আমার জন্য সহজ হবে। বেশ ভালোলাগা কাজ করে যখন আমি বড় দলের বিপক্ষে খেলি। আর বড় দলের বিপক্ষে আপনি যখন পারফর্ম করবেন, তখন সেটা হাইলাইটও হয় বেশি। আমার সব সময়ই বড় দলের বিপক্ষে খেলতে ভালো লাগে, অনেক দর্শক থাকে।'

সারা বছর ক্রিকেট, ম্যাচ নিয়েই ব্যস্ত সময় কাটে মুস্তাফিজের। তবে পেশাদার ক্রিকেটার হলেও ম্যাচ খুব একটা দেখা হয় না, খেলতেই বেশি পছন্দ তার, 'বরাবরই আমি একটু খেলা কম দেখি। খেলতে পছন্দ করি। আমি এমনিতে খেলা দেখি কম। আমার মনে হয় এই সময়টা দেখলে ভালো হয়। টি-টোয়েন্টি খেলা দেখলে আমি শেষের ৪ ওভার...শেষদিকে দেখি। ব্যাটসম্যানরা কোনদিকে মারে, কী করে; এগুলো একটু দেখি বেশি। এমনি আমি পুরো ২০-২০ ৪০ ওভার শেষ করি খুব কম।'

চেন্নাই দলের পরিবেশ, মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কাটানো সময় নিয়ে মুস্তাফিজ বলেন, 'এখানে সবাই বন্ধুসুলভ। আমি প্রথম দিন থেকেই এখানে ভালো পরিবেশ পাচ্ছি, কোনো অস্বস্তি কাজ করেনি। মাহি ভাই কিছু ফিল্ড সটআপ দেখিয়েছেন। ডেথ ওভারে কীভাবে বোলিং করতে হয়, ব্র্যাভোর এসব ইনপুট খুব মূল্যবান। বোলিং নিয়েই বেশিরভাগ কথা। এর বাইরে কম কথা হয়, মাঠে কথা হয় টুকটাক। কোনটা করলে কী হয়, মাহি ভাই এসেই আমাকে বলে এই করলে ভালো হয়।'

Related Topics

টপ নিউজ

মুস্তাফিজুর রহমান / আইপিএল / চেন্নাই সুপার কিংস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]