Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র

BBC

01 June, 2026, 09:15 am
Last modified: 01 June, 2026, 09:17 am

Related News

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের
  • মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র

01 June, 2026, 09:15 am
Last modified: 01 June, 2026, 09:17 am

রবিবারের ফাইনালে হাফ সেঞ্চুরি করার পর ভিরাট কোহলি

রবিবারের ফাইনালে হাফ সেঞ্চুরি করার পর ভিরাট কোহলি


আইপিএল ২০২৬-র ফাইনালে রবিবার সন্ধ্যায় গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু গুজরাট টাইটানসকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ফাইনালে ৭৫ নট আউটের দুর্ধর্ষ ইনিংস খেলে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন ভিরাট কোহলি।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি) এদিন টসে জিতে প্রথমে ফিল্ড করার সিদ্ধান্ত নেয়। গুজরাট টাইটানসের ফর্মে থাকা দুই ওপেনার শুভমান গিল ও সাই সুদর্শন দুজনেই এদিন ব্যর্থ হওয়ায় দলের রান এদিন কোনোক্রমে দেড়শো পেরোয়।

গুজরাট টাইটানস শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৫৫ রান তুলে ইনিংস শেষ করে। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ওয়াশিংটন সুন্দর, তিনি নট আউট ছিলেন ৫০ রানে।

মাত্র ১৫৬ রানের টার্গেট তাড়া করতে গিয়ে আরসিবি-কে সেভাবে কখনোই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি। কোহলির ৭৫ আর ওপেনার ভেঙ্কটেশ আইয়ারের ৩২ রানে ভর করে তারা অনায়াসে ম্যাচ জিতে নেয় পুরো দু'ওভার বাকি থাকতেই।

গত বছর এই মাঠেই পাঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু – ট্রফির জন্য তাদের ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটেছিল সেবারই।

এদিনের ফাইনালে জেতার ফলে আরসিবি টানা দু'বছর আইপিএল খেতাব জিতল – যে কৃতিত্ব মুম্বাই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংস ছাড়া আর কোনো আইপিএল ফ্র্যাঞ্চাইজির ছিল না। এখন সে তালিকায় আরসিবি-র নামও যুক্ত হলো।

এবারের লীগ টেবিলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আর গুজরাট টাইটানস দুটো দলই ১৮ পয়েন্টে শেষ করেছিল – কিন্তু নেট রান রেটে এগিয়ে থাকায় আরসিবি শীর্ষে থেকে শেষ করে।

এরপর ধরমশালায় প্রথম কোয়ালিফায়ারে তারা ৯২ রানের বিরাট ব্যবধানে গুজরাট টাইটানসকে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে নেয়।

পরে নিউ চন্ডীগড় স্টেডিয়ামে শুক্রবার (২৯শে মে) রাজস্থান রয়্যালসকে হারিয়ে গুজরাট টাইটানসও ফাইনালে ওঠে। সেই ম্যাচে গুজরাট অধিনায়ক শুভমান গিলের ৫৩ বলে ১০৪ রানের দুর্ধর্ষ ইনিংসই দু'দলের পার্থক্য গড়ে দেয়।

শুভমান গিল ও গুজরাট দলে তার সঙ্গী ওপেনার সাই সুদর্শন দুজনেই এই সিজনে খুব ভাল ফর্মে আছেন। গিল মোট ৭২২ রান করে ও সুদর্শন ৭১০ রান করে দুজনেই সবোর্চ্চ রান সংগ্রহকারী বা 'অরেঞ্জ ক্যাপে'র দৌড়েও ছিলেন।

গুজরাট দলের বোলিং-এর অন্যতম স্তম্ভ কাগিসো রাবাদা-ও ২৯ উইকেট নিয়ে সবচেয়ে বেশি উইকেট বা 'পার্পল ক্যাপ' জিতে নিয়েছেন।

ঠিক তার পেছনেই ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ভুবনেশ্বর কুমার, ফাইনালের শেষে তার ঝুলিতেএসেছে ২৮টি উইকেট।

অন্যদিকে বিরাট কোহলি, দেবদত পাডিক্কাল, ক্যাপ্টেন রজত পাতিদার, ফিল সল্ট, টিম ডেভিড ও ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে গঠিত আরসিবি-র ঝোড়ো ব্যাটিং লাইন-আপ গোটা টুর্নামেন্ট জুড়েই প্রতিপক্ষকে নাজেহাল করেছে।

বৈভব সুরিয়াবংশী

ANI

বৈভব সুরিয়াবংশী


টুর্নামেন্ট মনে থাকবে সুরিয়াবংশীর জন্যই

ফাইনালে তার দলকে তুলতে পারেননি, কিন্তু আইপিএলের এই ১৯তম সিজন স্মরণীয় হয়ে থাকবে মাত্র ১৫ বছর বয়সী এক বিস্ময় বালকের জন্যই – যার নাম বৈভব সুরিয়াবংশী।

রাজস্থান রয়্যালসের এই ব্যাটার গোটা টুর্নামেন্টে মোট ৭৭৬ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে 'অরেঞ্জ ক্যাপ'ও পেয়েছেন। অন্য দুই দাবিদার গিল বা সাই সুদর্শন ফাইনালে তাকে টপকাতে না পারায় এই খেতাবও সুরিয়াবংশীর দখলেই আসে।

টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছক্কা মেরে ক্রিস গেইলের রেকর্ডও ভেঙেছেন তিনি।

সবচেয়ে বড় কথা, তার এই ৭৭৬ রান এসেছে অবিশ্বাস্য ২৩৭.৩১ স্ট্রাইক রেটে – যা থেকে বোঝা যায় কী অসম্ভব মারকুটে স্টাইলে ব্যাট করেছে ক্রিকেটের এই নতুন বিস্ময়-প্রতিভা।

প্রথম এলিমিনিটরে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ২৯ বলে ৯৭ রান করে প্রায় একার হাতেই তাদের হারিয়ে দেন তিনি – আর অল্পের জন্য মিস করেন আইপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

লিগে অবশ্য হায়দ্রাবাদের বিরুদ্ধে সেঞ্চুরিও করেছিলেন তিনি। এছাড়া সেকেন্ড কোয়ালিফায়ারেও খেলেছেন ৯৬ রানের ঝকঝকে ইনিংস, কিন্তু দলকে জেতানো জন্য তা যথেষ্ঠ ছিল না।

এদিকে শচীন তেন্ডুলকর থেকে শুরু করে রাহুল দ্রাবিড়, সুনীল গাভাস্কারের মতো ক্রিকেট লিজেন্ডরা বৈভব সুরিয়াবংশীর তারিফে উচ্ছ্বসিত – ক্রিকেটে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের গলাতেও শোনা যাচ্ছে দরাজ প্রশংসা।

এমন কী, সুরিয়াবংশীকে যাতে এখনই ভারতের সিনিয়র জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়, সেই দাবিও জোরালো হচ্ছে।

রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-এর ম্যাচে বলের আঘাতে মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্যকুমার ইয়াদভ মাটিতে লুটিয়ে পড়েন

ANI

ওয়াংখেড়ে স্টেডিয়ামে বলের আঘাত লেগে লুটিয়ে পড়া মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন সূর্যকুমার ইয়াদভ


মুম্বই ইন্ডিয়ার্সের বিস্ময়কর ব্যর্থতা ও আরো যত চমক

এবারের আইপিএল সিজনে সম্ভবত সবচেয়ে অবাক করার মতো ঘটনা ছিল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের টানা ব্যর্থতা।

সবার আগে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া টিমগুলোর মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স ছিল অন্যতম, আর শেষ পর্যন্ত ১৪টি ম্যাচের মধ্যে তারা জিততে পেরেছিল মাত্র ৪টিতে।

তাদের এই ব্যর্থতার পেছনে একটা বড় কারণ হিসেবে ধরা হচ্ছে যশপ্রীত বুমরাহ্-র ফর্মে না থাকে।

যে বুমরাহ্-কে টিটোয়েন্টি ক্রিকেটে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ বোলার বলে ধরা হয়, তিনি এবার ১৩টি ম্যাচ খেলে উইকেট পেয়েছেন মাক্র চারটি। উইকেট নেবার গড় ছিল ১০২.৫০, তার আইপিএল কেরিয়ারে সবচেয়ে খারাপ।

অন্যদিকে পাঞ্জাব কিংস সিজনের প্রথমার্ধে টানা ছটি ম্যাচে জিতে (একটি ওয়াশআউট-সহ) নিশ্চিত প্লে-অফসের দিকে এগোলেও এরপর আশ্চর্যজনকভাবে মুখ থুবড়ে পড়ে।

এরপর তারা টানা ছটি ম্যাচে হেরে বসে এবং শেষ পর্যন্ত লিগের শেষ ম্যাচে জিতেও প্লে-অফে যেতে পারেনি।

অন্যদিকে গুজরাট টাইটানস প্রথম দিকে নড়বড়ে শুরু করলেও শেষ পর্যন্ত লীগ পর্যায়ে তাদের শেষ সাতটি ম্যাচের মধ্যে ছটিতে জিতেই প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করে নেয়।

আর একটি টিম যেটি প্রায় টুর্নামেন্টের শুরুতেই ছিটকে গিয়েছিল বলে ধরা হচ্ছিল – সেটি ছিল কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর।

কেকেআর এবারের সিজনে তাদের প্রথম ছটি ম্যাচের মধ্যে একটিও জিততে পারেনি।

তবে শেষ সাতটি ম্যাচের ছটিতে জেতায় লীগের শেষ দিন পর্যন্ত তাদের প্লে-অফে যাওয়ার ক্ষীণ আশা ছিল, যদিও রাজস্থান রয়্যালস তাতে শেষ পর্যন্ত জল ঢেলে দেয়।

কেকেআর তাদের বোলিং আক্রমণে এবার যোগ করেছিল বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে, যাকে সবশেষ নিলামে তারা কিনেছিল ৯.২০ কোটি রুপিতে।

কিন্তু এবছরের গোড়াতেই ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই-এর নির্দেশে তারা মুস্তাফিজকে দল থেকে বাদ দিতে বাধ্য হয় – যে ঘটনার জেরে ফেব্রুয়ারি মাসের টিটোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভারতের মাটিতে তাদের দল পাঠাকেই অস্বীকার করে।

এবারের আইপিএলে কেকেআরের বোলিং ব্যর্থতা আর হতাশাজনক পারফরমেন্সের পেছনে মুস্তাফিজকে এই না খেলাতে পারার কারণকেও দায়ী করেছেন অনেক ক্রিকেট বিশ্লেষক।

Related Topics

টপ নিউজ

আইপিএল / ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস
  • ছবি: সংগৃহীত
    কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

Related News

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের
  • মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

4
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

6
ছবি: সংগৃহীত
খেলা

কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]