Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট

খেলা

হিন্দুস্তান টাইমস
06 January, 2026, 01:50 pm
Last modified: 06 January, 2026, 01:54 pm

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • নিরপেক্ষতা প্রমাণের দায় এখন আইসিসির: ভারতে নিরাপত্তা ঝুঁকি নিয়ে ফারুকীর প্রশ্ন
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নারাজ বাংলাদেশ, আইসিসির সঙ্গে বৈঠক অমীমাংসিত

আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট

সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে বিসিসিআই কিংবা আইপিএলের গভর্নিং কাউন্সিলের সব সদস্যের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। বোর্ডের নীতিনির্ধারণী পর্যায়ের একদম ওপর মহল থেকেই এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে।
হিন্দুস্তান টাইমস
06 January, 2026, 01:50 pm
Last modified: 06 January, 2026, 01:54 pm
মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কোনো আনুষ্ঠানিক সভা হয়নি। এমনকি বোর্ডের সব সদস্যের সঙ্গে এ নিয়ে কোনো আলোচনাও করা হয়নি। বিসিসিআইয়ের 'ওপর মহল' থেকেই এই সিদ্ধান্ত এসেছে বলে জানা গেছে।

গত ৩ জানুয়ারি বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন, কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বোর্ড। অথচ আবুধাবির মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করে এই বাঁহাতি পেসারকে দলে ভিড়িয়েছিল তিনবারের চ্যাম্পিয়নরা।

সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে ভারতে তীব্র জনরোষ তৈরি হয়। এর জেরে কেকেআর এবং দলের অন্যতম মালিক শাহরুখ খানের বিরুদ্ধেও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। টানা কয়েক দিনের এই ক্ষোভ ও চাপের মুখেই শেষ পর্যন্ত মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই।

তবে সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে বিসিসিআই কিংবা আইপিএলের গভর্নিং কাউন্সিলের সব সদস্যের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। বোর্ডের নীতিনির্ধারণী পর্যায়ের একদম ওপর মহল থেকেই এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের এক কর্মকর্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, 'আমরা নিজেরাও বিষয়টি সংবাদমাধ্যম থেকে জেনেছি। এ নিয়ে কোনো আলোচনা হয়নি, আমাদের কোনো পরামর্শও নেওয়া হয়নি।'

অথচ নিলামে মোস্তাফিজকে দলে ভেড়াতে রীতিমতো কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ পর্যন্ত এই পেসারকে পেয়েছিল কলকাতা।

এর আগে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার ব্যাখ্যায় সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের যুগ্ম সচিব দেবজিৎ সাইকিয়া বলেছিলেন, 'চারপাশে যা ঘটছে, সেই পরিস্থিতির কারণে বিসিসিআই কেকেআরকে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশি খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।'

বিসিসিআইয়ের ওই সিদ্ধান্তের পর পাল্টা পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি দিয়ে তারা ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে।

এর আগে গত সোমবার বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দেয় সরকার। এক বিবৃতিতে বলা হয়, নির্দেশনা অনুযায়ী আইপিএলের সব ম্যাচ ও অনুষ্ঠান সম্প্রচার যেন বন্ধ রাখা হয়।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে লিখেছেন, 'আমরা কোন অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নিব না। গোলামীর দিন শেষ।'

এদিকে চলতি বছরের সেপ্টেম্বরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতীয় দলের। তবে বর্তমান পরিস্থিতিতে সিরিজটির ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। বিসিসিআই জানিয়েছে, সরকারের অনুমতির ওপরই নির্ভর করছে এই সিরিজের ভাগ্য। 

Related Topics

টপ নিউজ

মোস্তাফিজুর রহমান / আইপিএল / বিসিসিআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • নিরপেক্ষতা প্রমাণের দায় এখন আইসিসির: ভারতে নিরাপত্তা ঝুঁকি নিয়ে ফারুকীর প্রশ্ন
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নারাজ বাংলাদেশ, আইসিসির সঙ্গে বৈঠক অমীমাংসিত

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]